হিসেবে আমরা তাতে সন্তুষ্ট হতে পারি না। আমাদের মন্ত্রী পদমর্যাদার একজন ফেসবুক বা গুগলের কোনো তৃতীয় প্রতিনিধির সঙ্গে বসতে পারেন না- এটা প্রটোকল সম্মতও নয়। তারা ব্যবসায়ি, সুতরাং তাদের সিইও বা পরিচালনা পর্ষদের সঙ্গেই আমাদের দেন-দরবার করা উচিৎ । ৩. সম্প্রতি গুগল এবং আ্ামাজন ভ্যাট নিবন্ধন করেছে। এটা সুসংবাদ অবশ্যই কিন্ত আইনি বিষয় সম্পর্কিত জটিলতাগুলো পরিষ্কার নয়। একটু ব্যাখ্যা করে যদি বলি, ইউটিউব (যার স্বত্বাধিকারী গুগল) এবং ফেসবুকে এমন অগণিত কন্টেন্ট আছে, যেগুলো বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ নয় । প্রশ্ন হচ্ছে, এই আইনি দেন-দরবারটি তাদের সঙ্গে কীভাবে করা যায়? মনে রাখা প্রয়োজন, এসব মাধ্যমে যে কন্টেন্টগুলো ছড়ানো হয়, সেগুলো টাইম সেনসেটিভ। ধরা যাক, একজন ব্যবহারকারী ধর্মীয় উন্মাদনাকে উসকে দিতে একটি পোস্ট দিয়েছে । সরকারের নজরে আসার পর সরকার সেটি নামানোর জন্য ফেসবুক বা গুগলকে অনুরোধ করবে, যাকে আমরা Take Down Request (IDR) বলি কিন্তু সঙ্গে সঙ্গেই তো তারা সাড়া দেন না। ফলে দুর্ঘটনা যা ঘটার তা ঘটে যায়। ফেসবুক বা গুগল যদি সাড়া দেয়ও, তখনও নানা আইনি জটিলতা থাকে । কারণ তারা বাংলাদেশেরই কোনো আইনি প্রতিষ্ঠান বা আইনজীবীদের দিয়ে তমুক ধারাবলে আপনার অনুরোধ রাখা যাবে না। প্রশ্ন হতে পারে, এরা কি এটা সবার সঙ্গেই করে? উত্তর হচ্ছে- না, সিঙ্গাপুর এমনকি কম্বোডিয়ার মতো দেশেও তারা সংশ্লিষ্ট দেশের সমস্ত আইনকানুন মেনে তাদের ব্যবসা চালায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা সরকারের নির্দেশ গায়ে মাখে না। এ বিষয়ে সরকারকেই কঠোর হতে হবে এবং তাদেরকে আইনি ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। সম্প্রতি ভারত এ বিষয়ে কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে। ৪. যেহেতু পূর্বে উল্লেখ করেছি, গণমাধ্যমগ্ডলোর ফেসবুক পেইজ বা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশন বর্তমানে সাইবার জিহাদের উল্লেখযোগ্য ক্ষেত্র সেহেতু এ বিষয়ে সরকার একটি আশু পদক্ষেপ গ্রহণ করতে পারে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় উদ্যোগ নিলেই হবে । পদক্ষেপটি হলো- যেহেতু সকল গণমাধ্যমই নিজস্ব ফেসবুক পেইজ বা ইউটিউব চ্যানেল নিজেরাই অপারেট করে, তাই তাদেরকে এ বিষয়ে দায়িত্বশীল করে তোলা অর্থাৎ এই নির্দেশনা রাখা যে, তাদের নিউজ লিংকের নিচের কমেন্ট সেকশনও তাদেরই দায়-দায়িত্ব । সেখানে যদি জঙ্গি তৎপরতা চালানো হয়, ভুল বা মিথ্যা তথ্য ছড়ানো হয়, তবে সেই গণমাধ্যমকে আইনির মুখোমুখি হতে হবে। তাহলে গণমাধ্যমগ্তলোও এ বিষয়ে সতর্ক হবে । চাইলে তারা তাদের মন্তব্য সেকশনে করা কোনো জঙ্গি অপতৎপরতার বিষয়ে ব্যবস্থা নিতে পারে । ২০২০ সালে সারাবাংলা ডটনেট পেইজে ঘোষণা দিয়ে এমন পদক্ষেপ গ্রহণ করেছে। ৫. সবশেষ বিষয়টি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আধিপত্য বাড়ানো । সত্য ইতিহাস, তথ্য, মেধা আর সৃজনশীলতা দিয়েই এটা সম্ভব৷ শুধু সরকারের সদিচ্ছাটুকু প্রয়োজন। সরকার যদি প্রতিটি মন্ত্রণালয়ের ক্ষেত্রে তাদের সামাজিক ৭৪১ ৩৭১ যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবস্থাপনার জন্য লোক নিয়োগ করে (এই নিয়োগ সরকারি হতে হবে, আউটসোর্সিং করলে সরকারি নথি বেহাত হয়ে যাবে) তাহলে কর্মসংস্থানও বাড়বে আবার সাইবার জগতে সরকারের উপস্থিতিও বাড়বে । আউটসোর্সিং করে সরকার বিভিন্ন উপলক্ষ্য (জাতীয় দিবস, গুরুত্বপূর্ণ জাতীয় সপ্তাহ ইত্যাদি) ধরে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরিতে স্পন্সর করে, তাহলেও অনেকটা এগিয়ে যেতে পারবো । যেমন ধরা যাক, জাতির পিতার জন্মশতবর্ধ বা স্বাধীনতার জগতের জন্য? টেলিভিশনের জন্য প্রোডাকশন বানানো হচ্ছে কিন্ত সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে না। এতে কম বাজেটে সরকার অনেকগুলো ভালো মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস সম্বলিত তথ্যভাণ্ডার তৈরি করতে পারবে । এই ধরনের কাজ কিছুটা হয়েছিল ২০১৯ সালের জাতীয় নির্বাচনের আগে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে । পরিশেষে আমার বক্তব্য হলো- সাইবার জিহাদের যে দৃশ্যত রূপ আমরা দেখি, সেটা উপরিতল। তাকে মোকাবেলার জন্য আমাদের একটু সচেতন আর উদ্যোগী হলেই চলবে । সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জঙ্গিবাদের যে উপস্থিতি আছে, সেটা সাম্প্রদায়িক জনমনস্তত্ত তৈরির প্রক্রিয়া । একে ধসিয়ে দিতে পারলে সাইবার জিহাদের উপরিতলটাকে আমরা পরিষ্কার রাখতে পারবো কিন্তু সাইবার জিহাদের যে জটিল নেটওয়ার্ক, তাকে পরাস্ত করতে আইন-শৃঙ্খলাবাহিনীর দক্ষতা ও তৎপরতার ওপরই আমাদের নির্ভর করতে হবে । ৫. অমি রহমান পিয়াল ব্লগার, সাংবাদিক ও অনলাইন গ্যাক্টিভিস্ট “আর কণ্টা দিন সবুর করো, রসুন বুনেছি'- শুনতে শুনতেই কয়েক বছর পার করে দিলাম আমরা! আমরা বলতে অনলাইন শ্যান্টিভিস্টরা, যারা “বুলবুলিতে ধান খাচ্ছে” সোচ্চারে দিনমান লড়ে যাচ্ছি। উগ্র সাম্প্রদায়িকতার লেবাসে ধর্মীয় জঙ্গিবাদের প্রসার ঠেকানো যায়নি । তবু লড়ে যাচ্ছি। হলি আর্টিজানকাণ্ডে গোটা বিশ্ববাসী যখন চমকালো, তখনও সরকারের টনক ঠিক নড়েনি। সেটা নড়লো ২০২১ সালের ২৬ মার্চ যখন এই জঙ্গিরা তাদের হিংশ্বতার ব্যবহারিক প্রয়োগ দেখালো । সরকারও বুঝলো এদের দমনের সময় এসেছে কিন্তু জেলে ভরলেই কি এই শ্বাপদকুল থেকে রক্ষা পাওয়া সম্ভব? আমরা তো দেখছি প্রশাসন প্রায়ই জেএমবির এই সেল সেই সেলের কুশীলবদের গ্রেপ্তার করছে। তারা কিছুদিন পর জামিনে বেরও হয়ে যাচ্ছে। কোনো মনিটরিং নেই। হেফাজতের জঙ্গিদের গণপ্রেপ্তারের মাধ্যমে আটক রাখা হলেও তাতে কি প্রলয় বন্ধ হয়েছে? হয়নি বরং জঙ্গিবাদের থাবা আরো ব্যাপ্তি পাচ্ছে অনলাইনে আর ছড়িয়ে যাচ্ছে লোকালয়ে । একটু ঘেঁটে দেখলেই বোঝা যায়, যে সাম্প্রদায়িক শক্তি তাদের উৎসমূল কোথায় । এই শক্তিই একাত্তরে আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল, এই শক্তিই মুক্তিযুদ্ধে ৭৪২
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।