শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

দীর্ঘদিন। এছাড়াও তরুণদের আকৃষ্ট করা ও জিহাদের প্রচারে অসংখ্য আইপি, ওয়েবসাইট, ফোরাম, ব্লগ এবং বার্তা চ্যানেল রয়েছে, যেখানে বাংলা ভাষার বিভিন্ন বইপুস্তকে পূর্ণ এবং যার মাধ্যমে বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে 'জিহাদ’ তথা 'আল্লাহর শাসন’ প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে তারা । সর্বক্ষেত্রে বাংলাদেশের আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনলাইনে মৌলবাদী কার্যকলাপের বিশাল সংখ্যার ওপর সহজে নজর রাখতে পারে না বা সম্ভবও হয় না এবং তাদের সংখ্যাও কমাতে পারছে না। এমনকি কোনো সরকারি সংস্থার মাধ্যমে মৌলবাদী প্ল্যাটফর্ম বা তাদের উগ্রবাদী ও জিহাদি কার্যকলাপ মোকাবেলা করার মতো যথেষ্ট রসদও নেই । ২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় দেশের সবচেয়ে ভয়ংকর জঙ্গি হামলার পর বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে অনেকগুলো জঙ্গিবাদবিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সন্দেহভাজন জঙ্গিরা মারা পড়েছে আবার জীবিতও আটক হয়েছে। গুলশান হামলার পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের সঙ্গে গুরুত্ব পেয়েছে জঙ্গিবাদী আদর্শ মোকাবেলার বিষয়টি ৷ গুলশান এবং দেশের বিভিন্ন অঞ্চলে হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস দায় স্বীকার করলেও বাংলাদেশ সরকার কখনোই দেশের মধ্যে এই গোষ্ঠীর অস্তিত্বকে স্বীকার করে নেয়নি। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও শরিয়া আইন কায়েম করাই জিহাদিদের মূল লক্ষ্য। তাদের মতে, এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্বের তাগুতী শাসনব্যবস্থার বিরুদ্ধে জিহাদ বা ধর্মযুদ্ধ করতে হবে। তারা সফলভাবে তরুণদের একটি অংশকে বিশ্বাস করাতে সমর্থ হয়েছে যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর অনাচার-অবিচারের বিরুদ্ধে রুখে দাড়ানো এবং ভিন্নধ্মীদের বিরুদ্ধে অস্ত্র হাতে ধর্মযুদ্ধ করাটা হলো মুসলমানদের বীরত্ব প্রদর্শনের একমাত্র সুযোগ । এই কাজে তারা নির্বিচারে, বিরামহীন এবং বাধাহীনভাবে ব্যবহার করছে অনলাইনের বিভিন্ন সামাজিক মাধ্যম । সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলবাদীরা সংগঠিতভাবে প্রচারণা চালায়। অনলাইন প্রচারণার জন্য দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের কর্মীবাহনী এবং বেতনভোগী লোকজনও তাদের রয়েছে । পাশাপাশি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তাধারার পক্ষে যারা লেখালেখি করেন তারা অসংগঠিত। তাদের মধ্যে আবার অনেকের ধারণা যে, অসাম্প্রদায়িক চেতনা-প্রসারে লেখালেখি করলে একদিকে যেমন তাদের উপর জঙ্গি হামলার সম্ভাবনা থাকে অন্যদিকে আইসিটি আইনে গ্রেপ্তার হওয়ারও ভয় থাকে। বিভিন্ন জরিপে দেখা যায় যে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ফেসবুক ও ব্লগে লেখার পরিবর্তে বিভিন্ন ইস্যুতে নিজ দলের পক্ষে জবাব দেওয়া এবং প্রতিপক্ষকে মোকাবিলা করাকে দলীয় কর্মী-সমর্থকেরা জরুরি মনে করছেন । অনেকের মতে, এই প্রবণতা থেকেই মূলত অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তাধারার পক্ষের কর্মীদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। “জনগণের বিশেষভাবে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সাইবার যুদ্ধে ৭৩৯ ৩৭০ সাম্প্রদায়িক অপশক্তির জিহাদ মোকাবিলা করা সম্ভব হবে না। সাইবার যুদ্ধ সার্কক্ষণিক। এই যুদ্ধ কোনো আন্তর্জাতিক আইন বা কনভেনশন মানে না। যেভাবে মতো ভবিষ্যতে বিশ্বে বহু গৃহযুদ্ধ ও গণহত্যা সংঘটিত হতে পারে ।” মুক্তিযুদ্ধের পক্ষে অনলাইনের একজন যোদ্ধা এবং আইটি বিশেষজ্ঞ হিসেবে শাহরিয়ার কবিরের এই পরামর্শের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে জঙ্গি বা উগ্রবাদ প্রতিহত করতে বিশ্বের বিভিন্ন দেশের মডেল থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং তা আমাদের মতো উপযোগী করে ব্যবহার করতে পারি। আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক শুধু আভিযানিক পদক্ষেপ তথা পদ্ধতির মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদের দমন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোথাও সম্ভব নয়। লড়াইটা যেহেতু আদর্শিক তাই এর মোকাবেলার পদ্ধতিও হতে হবে একই পন্থায় । তরুণদের মধ্যে একাত্তরের পক্ষের আদর্শকে গ্রহণযোগ্য করতে অনলাইন যোদ্ধাদের সাথে সরকারকে একই মঞ্চে এক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে । অভিজ্ঞ অনলাইন করতে হবে । মনে রাখতে হবে, অনলাইন যুদ্ধটা বাহ্যিকভাবে দেখতে যতটা সহজ মনে হয়, কঠিন তারচেয়ে হাজার গুণ বেশি । সুতরাং এ যুদ্ধে জিততে হলে মেধা, মনন, একান্তিক ইচ্ছা ছাড়াও একটা প্রযুক্তিক শিক্ষিত ও চৌকষ কর্মীবাহিনী তৈরি করতে হবে, যা কারো পক্ষে এককভাবে সম্ভব নয়। সরকারকে অবশ্যই এর গুরুত্ব অনুধাবন করে এগিয়ে আসতে হবে এবং অনলাইনের এই যুদ্ধযন্ঞে প্রয়োজনীয় রসদ যোগাতে হবে। এর ব্যত্যয়ে যে অমানিশার সৃষ্টি হবে, তা থেকে সরকার, জনগণ এবং একাত্তরের আদর্শ, কিছুই রেহাই পাবে না। ৪. মারুফ রসুল ব্লগার ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সাইবার জগতে জঙ্গিবাদী কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য যে বিষয়গুলো মাথায় নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করতে হবে সে বিষয়ে আমার মতামতগুলো হলো- ১. সর্বপ্রথম আমাদের প্রত্যাশা- সাইবার জগতটিকে সরকার আমলে নেবেন। সারা পৃথিবীতেই সাইবার জগৎ এতোটাই বিস্তৃত হয়ে পড়েছে যে, এখনই যদি এর লাগাম আমরা ধরতে না পারি, তো ভবিষ্যতে তল খুঁজে পাবো না। এজন্য এ বিষয়ে স্বতন্ত্র অধিদপ্তর রাখা উচিৎ, যারা কেবল সাইবার জিহাদ মোকাবেলা করবেন তা-ই নয়, তার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উপস্থিতি নিশ্চিত করবেন এবং এ বিষয়ে আইনি দিকগুলো মোকাবেলা করবেন। ২. আমাদের সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যোগাযোগ সম্পর্কে যে তথ্যাদি গণমাধ্যম সুত্রে পাই, একজন নাগরিক ৭8০

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।