শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

২. কানিজ আকলিমা সভাপতি, ব্লগার এ্যান্ড অনলাইন গ্যান্টিভিস্ট নেটওয়ার্ক জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীরা তাদের জিহাদি কাজকে সংগঠিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সক্রিয় । এই পদ্ধতিতে কাজ করা সহজ ও এর বিস্তার বেশি। এটি তেমন সময়সাপেক্ষ ও ব্যয়বহুল নয় এবং এতে শারীরিক উপস্থিতির দরকার নেই। তাই যে কোনো জায়গা থেকে নিঃশব্দে তারা পৌছে যাচ্ছে তৃণমূল পর্যায়ে । এরা ধর্মীয় খোলসে প্রচার চালায়, তাই সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে। ইতোমধ্যে তাদের নানারকম বিষয়বস্তুর মাধ্যমে বিশেষত ওয়াজের ছলে দেশবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিরোধী, চারু ও কারুকলা এবং শিল্প সংস্কৃতিবিরোধী প্রচারণা নিয়ে নিম্নবিত্তের মধ্যে বিশেষত গ্রামাঞ্চলে এরা আশঙ্কাজনকভাবে পৌছে গেছে। একজন সাধারণ মানুষ যা পছন্দ করে জঙ্গিরা সেভাবেই নিজেদেরকে উপস্থাপন করছে। যেহেতু এদের প্রচারণার বিরুদ্ধে অন্য কেউ তেমন জোরালোভাবে চ্যালেঞ্জ করছে না, তাদের বক্তব্য খন্ডন করছে না ফলে সাধারণ মানুষ নানারকমের বিভ্রান্তিতে পড়ছে। যে তরুণ সম্প্রদায় সৃজনশীলতার সঙ্গে জড়িত ছিল তারাও আলোর অভাব বোধ করছে । মৌলবাদীদের কবলে পড়ে পথ হারিয়ে ফেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে শক্তিশালী রূপটি জঙ্গি জিহাদিরা কাজে লাগাচ্ছে তার পিছনে তারা লক্ষ্য স্থির করে উপাদান যোগ করছে। সমাজের বিভিন্ন থেকে শিক্ষকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষকে তারা যুক্ত করছে। বলাই বাহুল্য এই সকল কাজের জন্য স্তর বিন্যাস করে নিবেদিত ব্যবস্থাপক ও কর্মীদের তারা পুরস্কৃত করে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সমাজ যুথবদ্ধ হয়ে কাজ করলে মৌলবাদী সন্ত্রাসীদের রুখে দেওয়া সম্ভব। তবে কোনো কোনো সেক্টরে কিভাবে কাজ করতে হবে তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে। অবশ্যই তা যেনতেন প্রকারে নয়, সমাজবিদ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদের সমন্বয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার মত সক্ষমতা তৈরি করতে হবে। জঙ্গি মোকাবেলাকে রাজনৈতিক অঙ্গীকারে অগ্রাধিকার দিতে হবে । সরকারকে অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের সাথে জঙ্গি দমন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদের উন্নয়নকে একই গুরুত্বে এগিয়ে নিতে হবে । কন্টেন্ট তৈরি ও প্রচারের জন্য সাইবার যোদ্ধাদের সহায়তা দিতে হবে। দেশের মানুষের কাছে ধর্ম ও ধর্মান্ধদের পার্থক্য এবং ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা সহজ করে তুলে ধরতে প্রশাসনিক সমর্থন ও সহায়তা দিতে হবে । দেশের শুভবৃদ্ধি সম্পন্ন মানুষরা জিহাদিদের বিরুদ্ধে যে কাজ করে যাচ্ছে তা আরও বেগবান হবে যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক সেল তৈরি করে সাইবার যুদ্ধটা চালিয়ে যেতে হবে । অনলাইনে মুক্তিযুদ্ধ ও ৭৩৭ ৩৬৯ ফিরিয়ে নেয় ও তাদের কন্টেন্টকে শেয়ার করা ও বিশ্বাস করা থেকে বিরত থাকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের জঙ্গিদের সম্পর্কে ধারণা দিতে হবে যাতে তারাও জঙ্গিদের ছলচাতুরী ধরতে পারে এবং শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পরিবারের কাছে বার্তা পাঠাতে পারে। এছাড়া ধর্মীয় নেতার আবরণে যারা জঙ্গিবাদ চালায় সে ব্যাপারে সরকার সচেতন থেকে তাদের প্রশ্ন বোধক ও অপরাধমূলক কর্মকাণ্ড সামনে নিয়ে এলে অসাম্প্রদায়িক তরুণ প্রজন্মের সাইবার যোদ্ধারা তা বিপুলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারবে । দেশকে মৌলবাদের হাত থেকে রক্ষা করতে হলে এবং অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নকে স্থায়ী করতে হলে একই সাথে মানসিক, মানবিক ও সাংস্কৃতিক উন্নয়ন দরকার । অনলাইনে ছোট ছোট লেখা, আনন্দময় চিত্র বা নানা বিষয়বস্তুর মাধ্যমে সাধারণ মানুষের এবং প্রয়োজনে প্রতিরোধ গড়তে পারে । নতুবা মানবসৃষ্ট যে কোনো দুর্যোগে দেশের পুরো কাঠামো ভেঙ্গে পড়বে। সিরিয়া আফগানিস্তানের মত দেশ দুর্দশাপ্রস্ত হয়েছে শুধু মৌলবাদের বিস্তারে ৷ না বুঝে ধর্মের টোপ গিলে এই মৌলবাদকে প্রশয় দিয়েছিল সেই সব দেশের সাধারণ মানুষই যাদের কাছে আজ স্বাভাবিক জীবনের নিশ্য়তাটুকু নেই। ফলে মৌলবাদকে রুখতে সাধারণ মানুষের কাছে পৌছাতেই হবে । আর যাত্রাটিকে সফল করতে উপযুক্ত বিষয়বস্তু নিয়ে, প্রচারণার ধরণ নির্ণয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সাইবার যোদ্ধাদের নিরবিচ্ছিন্ন কাজ করে যেতেই হবে। ৩. সাব্বির খান কম্পিউটার প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ জঙ্গি-মৌলবাদী গোষ্ঠী শুরু থেকেই সামাজিক মাধ্যমকে অগ্রাধিকার দিয়ে এসেছে। জামায়াত-শিবির এক যুগের বেশি সময় পেইড ক্যাম্পেইনার নিয়োগ করে অনলাইনে তাদের মতধারা প্রচার করছে। ২০০৭ সাল থেকে প্রগতিশীল ঘরানার তরুণদের একটি দল ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে প্রচারণায় সক্রিয় হলেও ২০১৩ সাল থেকে সরকারের অসহযোগিতার কারণে প্রগতিশীলতার পক্ষে নতুনদের অংশগ্রহণ অনেকটাই বন্ধ হয়ে যায়। একই সাথে সরকারের একাধিক নীতিনির্ধারণী মহল মনে করছেন যে, ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা কী লিখছে সেটা মোকাবিলা করা কোনো রাজনৈতিক দলের কাজ নয়! অথচ আমরা জানি, অন্ধ হলেও প্রলয় বন্ধ হয় না। জঙ্গি-মৌলবাদের আস্ফালন ও বিস্তার কোনোভাবেই থেমে থাকেনি, বরং বৃদ্ধি পেয়েছে বহুগুণে! যেহেতু ফেসবুক বাংলাদেশিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম তাই এখনও চরমপন্থীরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে চলেছে ৭৩৮

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।