সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি মৌলবাদী জিহাদের বিরুদ্ধে সরকার ও সাইবার যোদ্ধাদের করণীয় সম্পর্কে অনলাইন এ্যাক্টিভিস্টদের বক্তব্য ১. আসিফ মুনীর সভাপতি, আইটি সেল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়াতে সাম্প্রদায়িকতা ও মৌলবাদী মতবাদের প্রচার ও প্রসার উনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ওপনিবেশিক আমলেই শুরু হয়েছে। হানাফী মতবাদের অনুসারীরা ভারতের উত্তর প্রদেশে দেওবন্দ আন্দোলন শুরু হয়েছিল। এরা বিংশ শতাব্দীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও জড়িত ছিল। এ মতবাদের অনুসারীরাই ১৯৪৬-৪৭ সালের হিন্দু-মুসলিম দাঙ্গার সাথেও জড়িত হয়ে পড়েছিল । সৌদি আরবের অর্থায়নে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের দেওবন্দ বিশ্বাসীরা সত্তরের দশকে হানাফী মতবাদ থেকে সালাফি মতবাদের দিকে ঝুঁকে পড়ে । সালাফী অনুসারীরা ইসলামের আদি ও বিশুদ্ধ ফর্ম ফিরিয়ে আনার জন্য ক্রমশ চরমপন্থা, জঙ্গি ও সশস্ত্র সংগ্রামকেই বেছে নিয়েছে। গবেষকরা বলছেন, বাংলাদেশে সুন্নী মুসলিমদের মধ্যে ২০ ভাগ দেওবন্দ আন্দোলনের অনুসারী । পাশাপাশি পাকিস্তানে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের গোড়াপত্তনও ১৯৪১ সালে ব্রিটিশ শাসনামলে । কাজেই ১৯৪৭ পরবর্তী সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ধর্মীয় রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াত আধিপত্য প্রতিষ্ঠা করে। গুরুত্বপূর্ণ ধর্মীয় রাজনৈতিক শক্তি হিসেবে পাকিস্তান ও বাংলাদেশ_ উভয় দেশেই জামায়াত প্রতিষ্ঠা পেয়ে গেছে। এই দেওবন্দ-সালাফী এবং জামায়াতপন্থী ও তদের অপভ্রংশ উগ্র, মৌলবাদী, সশস্ত্র ধর্মের নামে অপতৎপরতা স্বাধীন বাংলাদেশের একটি মৌলিক ভিত্তি, অসাম্প্রদায়িকতাকে ক্রমাগত কলুষিত ও হুমকির দিকে ধাবিত করছে। একারণেই বাংলাদেশে উগ্র ধর্মীয় সংস্কৃতি প্রভাব পড়েছে। রক্ষণশীল ধর্মীয় অনুশাসনের মধ্যে নারী অধিকার লঙ্ঘন এমনকি নারী নির্যাতন, ভিন্ন মত ও ভিন্ন বিশ্বাসের প্রতি অসহিষ্ণুতা, ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ, ওয়াজের নামে ধর্মের অপব্যাখ্যার প্রচার, স্কুলের পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ, ভাক্র্য ধ্বংস করা- এ সবই ইসলামের বিকৃতরূপে প্রকাশের সুসংগঠিত প্রয়াস। আর এই প্রয়াসকে কোনো বৃহৎ রাজনৈতিক দল রোহিত করা তো দূরের কথা, সরবে-নীরবে কখনো সমর্থন করেছে কখনো বা পাশ কাটিয়ে গেছে আবার কখনো নিজেরাই প্রভাবিত হয়ে গেছে। এই ইসলামী অপসংস্কৃতির বিগত এক যুগের একটি উল্লেখযোগ্য স্বরূপ- অত্যন্ত সুপরিকল্পিতভাবে অন্তরজাল বা ইন্টারনেটে উগ্রপন্থী, মৌলবাদী ইসলাম সম্পর্কে তরুণদের মগজ ধোলাই করা। তরুণরা যে দেশের ভবিষ্যৎ, এই কথা ইসলাম ৭৩৫ ৩৬৮ ধর্মভিত্তিক নেতারা ভালভাবেই বোঝেন। আজকের সকল শ্রেণির তরুণদের মধ্যে অনলাইন যোগাযোগ মাধ্যম, অনলাইন বিভিন্ন আযাপ, ব্লগ, ভিডিও, টিকটক, চ্যাটিং প্ল্যাটফর্ম, গেম অনেক জনপ্রিয় ও দিনের বা রাতের একটা বড় অংশ জুড়ে থাকে । আর এই তরুণদের ইসলামী গোষ্ঠীরা তাদের ভাবধারায় বিশ্বস্ত আরেক দল তরুণকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে প্রভাবিত করছে। সালাফী মতবাদের প্রচার ও সাম্প্রদায়িকতাকে উৎসাহ দেয়ার নতুন মাধ্যম ইন্টারনেট ও নানা ধরণের তথ্য প্রযুক্তি । অনেক সময় পারিবারিক পরিমণ্ডলে থেকেও একটি ছেলে বা মেয়ে তার স্মার্টফোনে কি দেখছে আর তার মগজ ধোলাই হচ্ছে, তার পরিবারও বুঝতে পারে না। এই মগজ ধোলাইকে হোয়াইট ওয়াশ করে আবার বিশুদ্ধ করতে প্রয়োজন অসাম্প্রদায়িক অনলাইন সংস্কৃতি । দেশে বিদেশে কিছু নিবেদিত অনলাইন এ্যান্টিভিস্ট আছেন কিন্তু তারা মৌলবাদী অনলাইন ্যান্টিভিস্টদের চেয়ে সংখ্যায় কম এবং কম সংগঠিত । এদের মধ্যে কেউ কেউ ব্লগার হিসেবে পরিচিতি পেয়েছিলেন ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের আন্দোলনের আগে ও পরে। প্রগতিশীল, অসাম্প্রদায়িক, সুলিখিত, সুচিন্তাপ্রসুত এইসব তরুণদের আবার সেই সুসংগঠিত সাম্প্রদায়িক গোষ্ঠীর তরুণরাই নাস্তিক বলে অপপ্রচার করে কোণঠাসা করে দেয় । এমন কি প্রগতিশীল এই ব্লগারদের কয়েকজনকে হত্যা ও দেশ ত্যাগে বাধ্য করেছে । এইসব দেশদ্রোহী, ধর্মান্ধ, উগ্র ও পথভ্রষ্ট তথাকথিত ইসলামীপন্থীদের কারো কারো বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হলেও তাদের বিশাল কর্মীবাহিনীর অনলাইন দুর্বৃত্তগিরি বন্ধ করা যায়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ ও পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের তৎপরতায় আংশিক সফলতা এসেছে মাত্র। বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র ও সাংবিধানিক ভিত্তি পুনরুদ্ধার করতে হলে অনলাইন ভিত্তিক নতুন একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার । সেখানে সরকার, নাগরিক সমাজ, তরুণ গ্যান্টিভিস্ট, সাংস্কৃতিক কর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী- সকলকে সমন্বিত, সংগঠিত, শানিত, সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে । ইসলাম ধর্মের অপব্যাখ্যাকে রুখতে হলে প্রগতিশীল ইসলামী চিন্তাবিদ ও তাদের লেখালেখির সাথেও পরিচিত থাকতে হবে । এই পদক্ষেপ শুধু সারা দেশের সকল প্রান্তে নয়, প্রবাসেও বাংলাদেশি নবীন-প্রবীণদেরকে অনলাইনে সম্পৃক্ত রাখতে হবে। এমনকি ভিনদেশি অসাম্প্রদায়িক গ্যান্টিভিস্ট ও সংগঠনকেও সম্পৃক্ত রেখে তাদের কার্যকরী উদ্যোগ থেকে শিক্ষা কাজে লাগানো উচিৎ । এসব প্রস্তাব নতুন নয়, কিছু কিছু কাজ হচ্ছেও- তবে গঠনমূলক কাজের চেয়ে সাম্প্রদায়িক শক্তির সমাজ ধ্বংসের অপতৎপরতা অনেক বেশি বেগবান। তাই অসাম্প্রদায়িক শক্তির গতিপ্রকৃতি আশু পরিবর্তন ও শক্তিশালী করা বর্তমান সময়ের প্রধান কর্তব্য । সুফী মতবাদ থেকে শুরু করে ইসলামের অনেক মতবাদ আছে যা গঠনমূলক ও মানব কল্যাণে সহায়ক- অনলাইন মাধ্যমে যেমন তার প্রসার দরকার, তেমনি হাজার বছরের বাঙ্গালি-আদিবাসী সংস্কৃতির মাঝে যে মিলনের বাণী, অসাম্প্রদায়িকতার আর সার্বজনীনতার সুর আছে- তারও প্রচার দরকার ৷ ৭৩৬
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।