এ বিষয়টি প্রমাণিত হতে পারে, অতি ক্ষিপ্রতার সাথে তারা সেটা সম্পন্ন করেছেন। এই অশুভ উদ্দেশ্যেই আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস উচ্ছেদ করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন-সুন্নাহকে নির্বাসিত করা হয়েছে, নাস্তিক ব্লগারদের প্রতি রাষ্ট্রীয়ভাবে চালানো হয়েছে এবং এখনও সারা দেশের নিরীহ মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানি চলছে। প্রশ্ন হচ্ছে, মুসলমান হয়ে এহেন ইসলাম বৈরিতা প্রমাণের হেতু কি?’ (আল-জামিয়া' জুন সংখ্যা, ২০১৩) ১৮. মাসিক হেফাজতে ইসলাম ৪ ১৯৭৩ সাল থেকে মাসিক হেফাজতে ইসলাম পত্রিকার প্রকাশনা শুরু হয়েছে। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মুখপত্র “মাসিক হেফাজতে ইসলাম” । এই পত্রিকার উপদেষ্টা সম্পাদক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা রশীদুর রহমান ফারুক হামিদী ও সম্পাদক মুহাম্মদ আবদাল হোসেন খান। এই পত্রিকার ২০১৩ সালের ফেব্রুয়ারি সংখ্যায় জহির উদ্দিন আরো বেশি। কেননা নবুওয়তে মুহাম্মদীর ওপর আজ তলোয়ারের হামলা যতটা না চলছে, তার চেয়ে অধিক চলছে যুক্তি-প্রমাণের হামলা, চিন্তা ও দর্শনের মামলা । উপরোক্ত কথাগুলো বলেছেন বিংশ শতাব্দীর মহান সংস্কারক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. | আল্লাহ তাআলা এই মহান সাধককে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তার হৃদয়কাড়া আকুতি ও উদাত্ত আহ্বানে উদ্বুদ্ধ হয়েই বাংলার আলেমরা ব্যাপকভাবে কলম হাতে নিয়েছিলেন। ১৯৮৪ এবং ১৯৯৪ সালে দু'বার তিনি বাংলাদেশে সফরে এসেছিলেন । বাংলাদেশের শিল্প ও সাহিত্যাঙ্গনে ওলামায়ে কেরামের নিদারুণ অনুপস্থিতি তাকে যুগপৎ ব্যথিত ও বিস্মিত করেছিল । এজন্য দু'বারই তিনি বিভিন্ন স্থানে আলেমদেরকে খেতাব করতে গিয়ে কলম হাতে তুলে নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন ৷’ (মাসিক হেফাজতে ইসলাম’ ফেব্রুয়ারি সংখ্যা, ২০১৩) ১৯. কাফেলা £ ২০১৩ সাল থেকে “কাফেলা এর প্রকাশনা শুরু হয়। জামেয়া মাদানিয়া ইসলামিয়া সিলেট কাজির বাজার মাদ্রাসার আল ইসলাহ ছাত্র সংসদ-এর মুখপত্র “কাফেলা” । এই পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আফগান ফেরত জঙ্গি মুজাহিদ ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক নায়েবে আমির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান । সম্পাদক মাওলানা ফাহাদ আমান । আল ইসলাহ ছাত্র সংসদ-এর মুখপত্র কাফেলার ২০১৩ সংখ্যায় হাফিজ মিজানুর রহমান “জিহাদ ও নেতৃতৃ' নামের একটি কবিতায় লিখেছেন, “জিহাদ মানুষের কাছ থেকে হারিয়ে যায়নি আর মানুষও জিহাদের চেতনা চিরতরে হারায়নি। মানুষের ভেতর জিহাদের চেতনা বা স্পৃহা এখনো নিভু নিভু করে অগ্নি শিখার ন্যায় জ্বলছে । প্রধান সমস্যা হল, সঠিক নেতৃত্বের অভাব কিন্তু কেন এমন হবে? ৭৩৩ ৩৬৭ এর কারণই বা কী? অতীতে যারা সঠিক নেতৃত্বের দ্বারা সর্বদা সাফল্যের মুখ দেখিয়েছেন, তারাও তো আমাদের মত মানুষ ছিলেন । তাহলে আমরা কেন পারব না? নিশ্চয় তাদের নেতৃত্ব ছিল স্বার্থহীন। আমরাও যদি তাদের মত হতে পারি, তাহলে অবশ্যই সর্বত্র আমাদের সাফল্য আসবে ।' (আল ইসলাহ ছাত্র সংসদ'-এর মুখপত্র কাফেলা সংখ্যা, ২০১৩) জঙ্গিদের কয়েকটি মিডিয়া ও অনলাইন পত্রিকা (১) সংযোগ মিডিয়া, (২) উপমহাদেশে আল কায়দা, (৩) ইসলামী হিন্দ, (8) কিতাল ফি সাবিলিল্লাহ, (৫) আত তিবিয়ান পাবলিকেশন্স, (৬) আন নাসর মিডিয়া, (৭) আনসারুল্লাহ বাংলা টিম, (৮) আর রিবাত মিডিয়া, (৯) আল কিতাল বাংলা টিম, (১০) আল আকসা বাংলা টিম, (১১) আল ফজর, (১২) আল কাদিসিয়া মিডিয়া, (১৩) আল হিকমাহ মিডিয়া, (১৪) আস সাদিক মিডিয়া, (১৫) মাসিক আর রীবাত, (১৬) তিতুমীর মিডিয়া, (১৭) মাসিক আল বালাগ, (১৮) শরীয়ত মিডিয়া, (১৯) মাসিক ইসলামী শরীয়ত, (২০) বালাকোট মিডিয়া, (২১) আস সাহাব মিডিয়া, (২২) আল ফোরকান মিডিয়া, (২৩) মাসিক লোন উলফ, (২৪) আল ফিরদাউস মিডিয়া, (২৫) মাসিক আল ফিরদাউস (বাংলা, আরবী ও ইংরেজি), (২৬) আনসারুল্লাহ বাংলা টিম, (২৭) আল ইহসার মিডিয়া, (২৮) মাসিক আল ইহসার, (২৯) কালো পতাকার দল, (৩০) জান্নাতের আলো, (৩১) ইসলামের আলো, (৩২) ইসলামী ইনসানিয়াত, (৩৩) আল ফুসতাত, (৩৪) তোহফা মিডিয়া, (৩৫) পুষ্প মিডিয়া, (৩৬) তাওহীদের পতাকা, (৩৭) আল ইরফান মিডিয়া, (৩৮) দারুল ইরফান, (৩৯) বাংলাদেশ জিহাদী গ্রুপ, (৪০) এসো আল্লাহর পথে, (৪১) জিহাদী মিডিয়া, (৪২) আল ফাতাহ মিডিয়া, (৪৩) ইসাবাহ মিডিয়া, (8৪) মুজাহিদীন মিডিয়া, (৪৫) আল মাগাজি মিডিয়া, (৪৬) স্বাধীন মিডিয়া, (8৭) আল মানহাজ মিডিয়া, (৪৮) মিল্লাতে ইব্রাহিম, (৪৯) উসামা মিডিয়া, (৫০) আল বুরকান মিডিয়া, (৫১) দাওয়া ইলাল্লাহ, (৫২) উম্মাহ গাজওয়াহ্ নেটওয়ার্ক, (৫৩) ফিলহাল, (৫৪) ভয়েস অব ইসলাম, (৫৫) সাহম আল হিন্দ মিডিয়া, (৫৬) সাউতুল মালাহিম, (৫৭) ফুরকানুল হিন্দ, (৫৮) ওয়ে টু জান্নাত, (৫৯) নবধারা মিডিয়া, (৬০) গুরাভা মিডিয়া । ৭৩৪
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।