শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রদান করা হয়। নরসিংদীর মাধবদী থানার হাফেজ আহমদ আলী জিজ্ঞাসা করেন, “১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদেরকে বর্তমান সরকার বেতন- ভাতা দিচ্ছেন, তারা মারা গেলে পুলিশ সুপার ও জেলা প্রশাসক এসে দাফন কাজে সুরে বাশি বাজিয়ে সম্মান জানান এবং এক মিনিট নিরবতা পালন করেন । শরীয়তের আলোকে এসব জায়েয হবে কি? “মানুষ যখন মৃত্যুবরণ করেন, তখন তার প্রতি সম্মান প্রদর্শন করার কোনো সুযোগ আর বাকী থাকে না। কারণ, তার আত্মা তখন ইহজগতে থাকে না, বরং উ্ধ্বজগতে চলে যায়। অতএব, তার সম্মানে যা কিছুই করা হোক তা মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না। বরং জীবদ্দশায় সে যেভাবে জীবন-যাপন করেছেন, মৃত্যুর পর সে অনুপাতে আল্লাহর ইচ্ছায় তার সুখ-দুঃখ শুরু হয়ে যায়। তাই মৃত ব্যক্তির সম্মানার্থে কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করা বা তার প্রতি সম্মান প্রদর্শন মূলক কর্মকাণ্ডের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। “সুতরাং প্রশ্নোল্লিখিত পদ্ধতিতে মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে গান বাদ্য করা, বাশি বাজানো নিরর্থক এবং ইসলামী শরীয়তে এর বৈধতার কোন সুযোগ নেই। তেমনিভাবে নিরবতা পালন করে মৃতের প্রতি সম্মান প্রদর্শনের এ পদ্ধতিও ইসলামে বৈধ নয়। কারণ, এসব দ্বারা খ্রীস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্যতা হয়। এ মর্মে রাসূল (সা.) ইরশাদ করেন, 'প্রাপ্ত বয়স্ক কারো পিতা-মাতা মৃত্যুবরণ করলে তাকে এতিম বলা হবে না এবং দিনভর সন্ধ্যা পর্যন্ত চুপ থাকা কোনো ইবাদত নয়’ ৷’ (“মাসিক মুঈনুল ইসলাম’ মে সংখ্যা, ২০১৪) ১৩. মাসিক আত-তাওহীদ ৪ এই পত্রিকাটি ১৯৭০ সাল থেকে প্রকাশ হচ্ছে। “মাসিক আত-তাওহীদ*-এর প্রধান সম্পাদক মাওলানা আব্দুল হালীম বোখারী, তিনি হেফাজতে ইসলাম-এর উপদেষ্টা। বর্তমানে সম্পাদক হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আফম খালিদ হোসেন। তিনি বর্তমান পটিয়া জমিরিয়া মাদ্রসার পরিচালক । মাসিক আত-তাওহীদের মাধ্যমে তার মাদ্রাসার কার্যক্রম তথা মৌলবাদী-জঙ্গিবাদী উগ্রতার সব বিষয়ে লেখালেখি করে তা প্রচার-প্রসার করে চলেছেন। যার দরুন কওমি মাদ্রাসা নিজের উগ্রবাদী বক্তব্য মাসিক আত-তাওহীদে ছাপানো হয় যেখানে জিহাদে উদ্বুদ্ধ করা হয়। ১৪. সাপ্তাহিক লিখনী £ ১৯৯৬ সালে এই পত্রিকাটি প্রকাশনা শুরু হয়। “সাপ্তাহিক লিখনী’ পত্রিকার সম্পাদক শাহ ইফতেখার তারিক। তিনি মৌলবাদী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর একজন কেন্দ্রীয় নেতা এবং উক্ত পত্রিকার নির্বাহী মাওলানা মুহিবুর রহমান (মুহিব খান)। তিনি উক্ত সংগঠনের নেতা এবং ৭৩১ ৩৬৬ যুদ্ধাপরাধী মাওলানা আতাউর রহমান খান-এর সন্তান। তারা এই লিখনী পত্রিকায় সবসময় হেফাজত-জামায়াত “ইসলামী আন্দোলন” সহ উগ্রবাদী যত সংগঠন আছে সে সব সংগঠনের প্রচার করে থাকেন। ১৫. মাসিক আল হক ঃ এই পত্রিকাটি ১৯৯৬ সাল থেকে প্রকাশ হচ্ছে । “মাসিক আল হক’ সম্পাদক এসএম ফুরকান উল্লাহ খলিল । এই পত্রিকাটা মূলত প্রকাশ হয় আফগান ফেরত জঙ্গি এবং হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা মহাসচিব (সাবেক) দারুল মা'আরিফ মাদ্রাসা চট্টগ্রামের পরিচালক মাওলানা সুলতান যওক নদভীর মাদ্রাসা থেকে । তিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা। এই পত্রিকায় মূলত লেখালেখি হয় কওমি-মৌলবাদী-জিহাদী তথা জঙ্গিবাদী বিষয়ে । ১৬. মাসিক নেয়ামত £ ১৯৭২ সালে “মাসিক নেয়ামত’ পত্রিকার প্রকাশনা শুরু হয়। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার মুখপত্র মাসিক নেয়ামত । এই পত্রিকার সম্পাদক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুছ। মাসিক নেয়ামত ২০১৪ সালের মে সংখ্যার আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী “শাপলা চত্বরের শহীদান' নামে একটি কবিতা লিখেছেন। কবিতাটি হচ্ছে- ‘হয়তো হবে না আদৌ তোমাদের শহীদ মিনার/ জুটবে না বুটের সেলামী ফুল রক্তপণ ডলার-দীনার/ কুভ্ীরাশ্রু বর্ষণে আসিবে না কপটের দল/ নির্দিষ্ট একটি দিনে কবরে হবে না কোলাহল/ চল্লিশ বছর পরও সীমারদের হবে না বিচার/ লিখিবে না কেউ কোন পত্রিকায় রঙীন ফিচার/ শহীদের সংখ্যা কত কোন দেশে কাহার নিবাস/ কোন মা কেঁদেছে কোথা ভেবে আমি হই যে উদাস/ কোন শহীদের ঠাই হলো কোন নিভৃত কাননে/ গভীর নিশিথে বধি এজিদেরা রাখিল কোনখানে/ কেউ কি জানাযা দিল, হয়েছে কি দাফন-কাফন/ সমর্পিতে সমাধিতে ছিল কেউ পর কি আপন? কারবালার শহীদদের পাওয়া যায় কোথাও কবর? মুমিনের অন্তরে শহীদ চিরদিন চির ভাস্বর/ শহীদের প্রতি ফৌটা রক্ত জেনো সুগন্ধি কন্তরী/ কাফির দেখে না হায় প্রহরীছে প্রহরী বেহেশতী/ শহীদের নামগুলো সমুজ্জল মুমিন-অন্তরে/ লেখা আছে সেগুলো দীপ্তিমান সমুজ্জ্বল সোনালী অক্ষরে/ বেহেশতের গাছে গাছে শহীদেরা স্বচ্ছন্দে বিচরে/ আসিবে না তাহা কোন অবিশ্বাসী কাফিরের গোচরে ৷’ (“মাসিক নেয়ামত’ মে সংখ্যা, ২০১৪) ১৭. আল-জামিয়া ৪ ১৯৮২ সালে মাসিক আল-জামিয়া পত্রিকার প্রকাশনা শুরু জামিয়া” । এই পত্রিকার পৃষ্ঠপোষক কওমি মাদ্রাসা, শিক্ষা বোর্ড বেফাকের সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিলজামিয়া কওমি মাদ্রাসা-এর চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান ও সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আল-ফরিদী । আল-জামিয়া ২০১৩ সালের জুন সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ের প্রায় সবাই অহর্নিশ একথা প্রমাণ করার চেষ্টা করছেন যে, ব্যক্তিগতভাবে মুসলমান হলেও রাষ্ট্রীয়ভাবে ইসলামের সাথে তাদের কোনো সংশ্রব নেই। পাচ বছরে এ বিষয়টি প্রমাণ করার কোনো সুযোগই তারা হাত ছাড়া করেননি । যে সকল কথা ও কাজের দ্বারা ৭৩২

— পৃষ্ঠা ৩৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।