শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আজ অশান্তির নরককুণ্ড। জাতীয় জীবনের এমন কোনো দিক নেই যেখানে আজ শাস্তি এবং নিরাপত্তার গন্ধ খুঁজে পাওয়া যাবে। জান-মাল, ইজ্জত-আক্র ভুলুষ্ঠিত। সমগ্র জাতি দলীয় মাস্তানদের হাতে জিম্মি। মন্ত্রীর পরিবর্তন কোনো চিকিৎসা নয়। আল্লাহর সাথে নাফরমানীর কারণেই আসমান থেকে খোদায়ী গজব ধেয়ে আসছে, তা অনুধাবন করাই একজন আল্লাহ বিশ্বাসী বুদ্ধিমানের কাজ। দলীয় ক্যাডার ও পুলিশের কর্মকাণ্ডে আজ জাতি দিশেহারা ৷ বিদ্যুৎ ঘাটতি লোডশেডিং ও নিরাপত্তাহীনতা আজ জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে। একজন দেশপ্রেমিক মুমিনের ঈমান নিয়ে বেঁচে থাকা দুক্কর হয়ে পড়েছে। চতুর্দিকে ঈমান বিধ্বংসী পরিবেশ । অতি সম্মানের অধিকারী নারী সমাজকে সহশিক্ষা, গার্মেন্টসে চাকুরি ও এনজিওতে খণের নামে, আর তথাকথিত বুদ্ধিজীবীদের উস্কানী দ্বারা সুকৌশলে তাদের সতীতৃ ধ্বংস করে দিচ্ছে। এতে করে নারীদেরকে একদিকে নিজেদের ভোগ-বিলাসের পাত্রী অন্যদিকে ঈমান-ইসলাম ও সতীত্বের প্রাচীর সুদূরপ্রসারী ষড়যন্ত্রের প্রস্ততি চলছে। ইহুদী কুটচালের এটাই চিরাচরিত নিয়ম । তারা (‘দা’ওয়াত’ এপ্ৰিল-মে সংখ্যা, ১৯৯৯) ৫. মাসিক দেশজগত ঃ এই পত্রিকাটি ১৯৯০ সাল থেকে প্রকাশনা শুরু করে। “মাসিক দেশজগত' পত্রিকার সম্পাদক হলেন মুফতি হারুন ইজহার ৷ তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা এবং মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর ছেলে । হারুন ইজহার তার মাসিক দেশজগতে কওমি ছাত্রসহ স্কুল কলেজের ছাত্রদের কিভাবে জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত করা যায় সে বিষয়ে সবসময় লিখে থাকেন । তার কথায় এবং লিখার প্রতি উদ্ধুদ্ধ হয়ে তার বাবার মাদ্রাসার (জামেয়া ইসলামিয়া লালখান বাজার) ছাত্র এবং কলেজের ছাত্ররা মিলে বোমা বানানোর সময় মারা যান। বর্তমান “মাসিক দেশজগতে'র সম্পাদক এই জঙ্গিনেতা মুফতি হারুন ইজহার জেল হাজতে আছেন জঙ্গিবাদী কর্মকাণ্ডে পরিচালনার দায়ে । ৬. মাসিক দাওয়াতুল হক £ এই পত্রিকাটি ১৯৯৩ সালে প্রকাশনা শুরু করে এখনো প্রকাশিত হয়। “মাসিক দাওয়াতুল হক’ এই পত্রিকার সম্পাদক হলেন হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি হাবিবুর রহমান কাসেমী । তিনি ফটিকছড়ি-নাজির হাট নছিরুল ইসলাম মাদ্রসা-টট্টশ্রাম-এর মহাপরিচালক । কওমি ইতিহাস, নারী নীতি, জিহাদের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড এসব বিষয়ে এই পত্রিকায় লেখালেখি হয়। নারীদের পর্দার নামে গৃহবন্দি কিভাবে করা যায় এবং জিহাদের অন্তরালে জঙ্গিবাদী কাজে কিভাবে ছাত্রদের সম্পৃক্ত করা যায়- এসব বিষয়ে প্রাধান্য পায় এই পত্রিকায় । ৭. আলোর মিনার ৪ এই পত্রিকাটি ২০১৩ সালে এর প্রকাশনা শুরু হয়। “আলোর মিনার’ সম্পাদক ও প্রকাশক মাওলানা ইছহাক খান। তিনি এই পত্রিকার মাধ্যমে আল কায়েদা ভারতীয় উপমহাদেশের আমির মাওলানা আসেম ওমরের জীবনী ৭২৯ ৩৬৫ এবং “গাজওয়ায়ে হিন্দের’ ইতিহাস তথ্য জানিয়ে হিন্দুস্তানে হামলা করবার জন্য AQIS সদস্যদের উদ্ধৃদ্ধ করেন। আসেম ওমরের মূল গ্রন্থের বাংলা অনুবাদ করে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় এই পত্রিকায়। বলা যায় ‘আলোর মিনার’ পত্রিকা AQIS- বাংলাদেশ এর মুখপত্র । জঙ্গিদের সহায়তার অভিযোগের ভিত্তিতে ২০২০ সালে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ৮. মাসিক নতুন ডাক £ এই পত্রিকাটি ২০১৩ সাল থেকে প্রকাশিত হচ্ছে। “মাসিক নতুন ডাক’ কওমি ইতিহাস, কওমি শিক্ষা-তাবলিগ জামায়াত জিহাদ-ফি- সাবিলিহ, নারী পর্দা- এসব বিষয়ে এ পত্রিকায় লেখা হয়। সম্পাদক হলেন সিদ্দিকুর রহমান । ৯. মাসিক রহমানী পয়গাম ৪ এই পত্রিকাটি ১৯৯৪ সালে প্রকাশনা শুরু করে এখনো প্রকাশিত হয়। “মাসিক রহমানী পয়গাম’ হেফাজতের সাবেক যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক হলেন এই পত্রিকার সম্পাদক । তিনি শায়খুল হাদিস আজিজুল হক-এর ছেলে । মৌলবাদী সংগঠন “খেলাফত মজলিস’ তথা ইসলামী এক্যজোটে মুখপত্র হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। ইসলামী হুকুমতের নামে এই পত্রিকার মাধ্যমে জিহাদ তথা জঙ্গিবাদী কর্মকাণ্ডে কওমি ছাত্রদের উদ্ধুদ্ধ করা এই পত্রিকার কাজ। ১০.মাসিক আল আমানাহ £ এই পত্রিকাটি ২০০৭ সাল থেকে প্রকাশিত হচ্ছে। “মাসিক আল আমানাহ'র সম্পাদক মাওলানা আবদুস সামাদ । তিনি বর্তমান হেফাজতে ইসলামের একজন কেন্দ্রীয় নেতা এবং হরকাতুল জিহাদের সাবেক পৃষ্ঠপোষক ৷ তিনি পত্রিকার মাধ্যমে হেফাজতের মৌলবাদী সাম্প্রদায়িক লক্ষ্য-উদেশ্য প্রচার করে যাচ্ছেন । ১১. মাসিক আল কাউছার ৪ ২০০৪ সালে এই পত্রিকার প্রকাশনা শুরু হয়। “মাসিক আল কাউছার'-এর সম্পাদক মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ । তিনিও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর নেতা । আল কাউছার পত্রিকায় লেখালেখি করে বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতা-কর্মীরা যারা হরকাতুল জিহাদসহ জঙ্গিবাদী সংগঠনের সহযোগি হিসাবে কাজ করে থাকেন। ১২. মাসিক মঈনুল ইসলাম ৪ এই পত্রিকাটি ১৯৯০ সালে প্রকাশনা শুরু করে এখনো প্রকাশিত হয়। “মাসিক মঈনুল ইসলাম'-এর সম্পাদক হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির মৌলবাদী-জঙ্গিবাদের ঘাঁটি হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া। মাসিক মঈনুল ইসলাম হেফাজতে ইসলাম এবং হাটহাজারী মাদ্রাসার মুখপত্র হিসেবে কার্যক্রম পরিচালনা করে । এই পত্রিকায় মৌলবাদী ও জঙ্গিবাদী আদর্শ প্রচার করা হয়। মাসিক মুঈনুল ইসলাম ২০১৪ সালের মে সংখ্যার জিজ্ঞাসা-সমাধান নামের একটি বিভাগ রয়েছে। আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম ইসলাম আইন ও গবেষণা বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে প্রতি মাসে ফতোয়া ৭৩০

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।