শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বাড়ি নং-৭, রোড নং-০২, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬) এর বাংলাদেশ সমন্বয়ক এবং AQI5-বাংলাদেশ মুখপত্র মাসিক শরিয়তের সহায়তাকারী । দ্বি-মাসিক শরিয়ত ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চ সংখ্যার সম্পাদকীয়তে লেখা আছে, “যৌবনকাল হলো জিহাদের সময়। যৌবনকাল হলো এমন একটি সময় যে সময়ে আল্লাহর পথে সচেষ্ট হয়ে নিজেকে উৎসর্গ করা যায়! এই সময়ে তোমার কাধে বেশি দায়িত্বের বোঝা চাপেনি। কারণ সম্ভবত তুমি একা অথবা তোমার স্ত্রী এবং সন্তান আছে । আগামীতে, সময় অতিবাহিত হবার সাথে সাথে তোমার দায়িত্ব আরও বাড়বে, দুনিয়ার সমস্যাগুলো তোমাকে ঘিরে ধরবে । তুমি তোমার পরিবার, সন্তান-সন্ততি এবং আত্মীয় স্বজনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে । এসব কাজগুলো করতে তোমার অনেকটা সময় ব্যয় হয়ে যাবে । “তুমি এখন তোমার শ্রেষ্ঠ বয়সে রয়েছ, যে বয়সে তুমি নিজেকে মুজাহিদ এবং আত্মত্যাগী হিসেবে গড়ে তুলতে পার | আমি প্রায়ই বলে থাকি যে, আমি বিস্মিত হই সেইসব যুবকদের দেখে যারা খুব ভীতু! তাদের কী হয়েছে যে, তারা এতো ভয়কাতর? কী তাদেরকে ভীতসন্ত্স্ত করে? যদি সে এই বয়সে ভীতু হয় তাহলে আগামীতে কী হবে?’ (দ্বি-মাসিক শরীয়ত’ ফে্ুয়ারি-মার্চ সংখ্যা, ২০১৫) ৩. মাসিক রহমত ঃ ১৯৯২ সালে খেলাফত আন্দোলনের সাবেক প্রতিষ্ঠাতা থেকে প্রকাশনা শুরু হয়। এরপর আর্থিক কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়। এর ফলে জঙ্গি সংগঠন হরকাতুল আল ইসলামী বাংলাদেশ (হুজি)র মুখপত্র “জাগো মুজাহিদ'-এর জঙ্গিদের সামনে নতুন সুযোগ আসে । তারা “মাসিক রহমতকে' পত্রিকা হিসেবে বেছে নেয়। জাগো মুজাহিদ যারা বের করত তারাই এখন “মাসিক রহমত’ প্রকাশ করে । পত্রিকাটির সম্পাদক মনযুর আহমাদ । অফিস ঢাকার কামরাজীরচরের আশরাফাবাদের মাদ্রাসা-ই-নূরিয়া । “মাসিক রহমত" পত্রিকার পাঠক মূলত এক শ্রেণির মাদ্রাসার ছাত্র। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রও এর পাঠক। ২০০৩ সালের সেপ্টেম্বর সংখ্যায় তালেবানের মর্যাদা ক্ষু্ন না করার জন্য খালেদা জিয়া ও শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হাফিজুল ইসলাম লিখেন, “তালেবান মুসলমানদের অনুপ্রেরণার উৎস । এ যুগে খাটি ইসলামি আন্দোলন বলতে তালেবান আন্দোলনকেই বুঝায় ।” ওই চিঠিতে তিনি আরো লেখেন, “যেখানে তালেবানদের নিয়ে আর্দশের অস্তিত্ব দেশের মর্যাদা ক্ষু্নের কারণ হিসেবে গণ্য হচ্ছে, দোহাই আপনাদের, আপনারা আপনাদের স্বার্থবাদী রাজনীতির জালে তালেবান নাম জড়িয়ে তাদের কলঙ্কিত করবেন না। তালেবান নামের অপব্যবহার করবেন না।' এ পত্রিকায় সব সময় “তালেবানের মতো জিহাদে’ ঝাঁপিয়ে পড়ার আহ্বান রণাঙ্গনে ছুটে চলার আহ্বান জানান। সেপ্টেম্বর ২০০৪ সংখ্যায় মোহাম্মদ আব্দুস ৭২৭ ৩৬৪ সালাম ছালিক (ঠিকানা ৪ রাউলি, জাউয়া, ছাতক, সুনামগঞ্জ) লিখেছেন, “আগে ভয় পেতাম, এখন পাই না। শহীদ হওয়া আমার স্বপ্ন। আমি সেই দিনের অপেক্ষায়, কবে হব। যারা শহীদি মৃত্যু চায়, তারা দুনিয়ার কারো রক্তচক্ষুকে ভয় পায় না। আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, লাদেন, মোল্লা ওমর তোমরা ন্যায়ের পথে এগিয়ে চলো। আমরা আছি তোমাদের সঙ্গে ৷ মুসলিম তরুণদের জিহাদে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে ২০০৪-এর জুলাই সংখ্যায় মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া লালমাটিয়া থেকে লিখেছেন এ কে এম লড়াই করার কথা শুনলে কেন তোমার কণ্ঠনালী শুকিয়ে যায়? কেন রকেট লাঞ্চার, মিসাইল, কালাশনিকভের নাম শুনলে তোমার বুকের মাঝে ধুক-ধুকানি শুরু হয়? মউত থেকে কেন তুমি দূরে সরে থাকো?’ একই সংখ্যায় সিরাজগঞ্জের বেলকুচি বগুড়া থেকে মুহাম্মদ আবু বকর সিরাজী লিখেছেন, “একজন মুজাহিদ কেড়ে নিতে পারে অসংখ্য কাফেরের প্রাণ । উড়িয়ে দিতে পারে ওদের সেনাক্যাম্প বা বোমারু । এ সব কিছুই হোক, মুসলমানদের পুনরায় তরবারি হাতে তুলে নিতেই হবে ।' এ পত্রিকায় “বিশেষ খবর’ নামে একটি বিভাগ রয়েছে এ বিভাগে প্রধানত গুরুত্ব দেয়া হয় তালেবানদের “সাফল্যের খবর, তালেবান যেকোনো সময় আফগানিস্তানের শাসনভার ফিরে পেতে যাচ্ছে, তালেবানহীন আফগানিস্তান আজ বড়ই খারাপ অবস্থার মধ্যে রয়েছে ইত্যাদি খবর । বর্তমানে বাজারে পাওয়া না গেলেও ‘রহমত২৪.কম’ নামের অনলাইন নিউজ পোর্টাল চলমান রয়েছে৷ এর প্রকাশক ছিলেন প্রয়াত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের ছেলে প্রয়াত মাওলানা শাহ আহমুদল্লাহ আশরাফ । ‘জাগো মুজাহিদ'-এর মালিক ছিলেন জঙ্গি নেতা আবদুল হাই । রহমতের সংক্করণগুলোতে ইসলাম ধর্মের নামে বিভিন্নভাবে উগ্র মতবাদ প্রকাশ করার অভিযোগ রয়েছে। ৪. মাসিক দী'ওয়াত ৪ এই পত্রিকাটি ১৯৯৬ সালে প্রকাশনা শুরু করে । “মাসিক দা'ওয়াত'-এর সম্পাদক হেফাজতের সাবেক নায়েবে আমির ইসলামী এঁক্যজোটের সাবেক চেয়ারম্যান এবং হরকাতুল জিহাদের উপদেষ্টা, জঙ্গিনেতা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী । এই পত্রিকার মাধ্যমে কওমি ছাত্রদের জিহাদের প্রতি উদ্বুদ্ধ করবার এবং ওসামা বিন লাদেন ও মোল্লা ওমর সহ জঙ্গিনেতার সাথে দেখা করার সব খবরাখবর লিখতেন । কিভাবে ইসলামি খিলাফতের নামে ইসলামি রাজনীতির আড়ালে জঙ্গিবাদী কর্মকান্ডের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় সেসব বিষয়ে আলোচনা করা হয় এই “মাসিক দা'ওয়াত' পত্রিকায় । দা'ওয়াত পত্রিকার ১৯৯৯ সালের এপ্রিল-মে সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়- “যুব সমাজ জাগ্রত হও, ইমাম মাহদীর বাহিনী গঠনের প্রস্তুতি গ্রহণ কর। বাংলাদেশ ৭২৮

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।