এলাকা দখল করে তার বর্ণনা দেওয়া আছে। আল-ফিরদাউস মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবাদপ্রচার প্রতিষ্ঠান আল- ফিরদাউস নিউজ । পত্রিকার সম্পাদক ইবরাহীম হাসান ও নির্বাহী সম্পাদক আহমাদ উসামা আল-হিন্দি এবং সহকারী সম্পাদক হাসান বিন আব্দুল্লাহ । ২০১৯ সালের মাঝামাঝি সময়ে আইসল্যান্ড থেকে চালু করা এই সাইটটি বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের একটি গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশে তাদের উল্লেখযোগ্য সংখ্যক পাঠক রয়েছে । অধিকাংশই পরস্পর সংযুক্ত, একে অপরের বিষয়বস্তু শেয়ার করে এবং নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য নিজেদের কার্যক্রম প্রচার করে । এদের মধ্যে কেউ প্রকাশ্যে সব শেয়ার করে আবার কেউ গোপনে । দারুল ইলম দারুল ইলম (৫4101117.01) ২০১০ সাল থেকে জঙ্গিদের অনলাইন ওয়েবসাইট হিসেবে চালু হয়। বাংলাদেশে নারীবাদের প্রভাব প্রবন্ধে ইয়াহিয়া আব্দুল আজিজ লিখেছেন, “ইসলামের বিরুদ্ধে মনস্তাত্বিক ও আদর্শিক যুদ্ধে পাশ্চাত্যের মানুষের কাছে সবচেয়ে কার্যকরী ও বহুল ব্যবহৃত তীরগুলোর মধ্যে নারীবাদ অন্যতম । পশ্চিমা বিশ্বব্যবস্থা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মুসলিম ভূখন্ডগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক পলিসি নিয়ন্ত্রণ করার পাশাপাশি অন্য যে কাজটি করে তা হল নারীবাদের আদর্শ প্রচার করা এবং এ সংক্রান্ত বিভিন্ন পলিসি বাস্তবায়ন করা। করে । যেমন: বেগম রোকেয়ার লেখা নারীবাদের প্রথম পর্যায়ের ধারণাগুলোর প্রতিনিধিত্ব বক্তব্যগুলোই নানান রঙ মিশিয়ে তুলে ধরে। আর হাল আমলের শাহবাগী আর উইমেনচ্যাপ্টারের লোকেরা নারীবাদের তৃতীয় পর্যায়ের বিষয়গুলো বাংলাভাষায় তুলে ধরে। “কাজেই নারীবাদ সরাসরি আমাদের সমাজ ও দেশজ বাস্তবতাকে প্রভাবিত করেছে, করছে। এ সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। নারীবাদী চিন্তার প্রভাবে বাংলাদেশে বিয়ে সংক্রান্ত আইন বদলেছে (“বাল্যবিবাহ বেআইনি হওয়া”) । আমাদের সমাজে জিনা-ব্যাভিচার ও ডিভোর্সের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে। নগ্নতা ও অশ্লীলতাও বেড়েছে । এগুলোর পিছনে নারীবাদ একমাত্র কারণ ।” ইসলামী হিন্দ ২০১৩ সালে “ইসলামী হিন্দ’ নামে একটি অনলাইন মিডিয়া চালু হয়। ইসলামী হিন্দ (Islamihind.com) জঙ্গিদের আন্তর্জাতিক একটি ওয়েবসাইট । ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা-এর সাবেক নেতা আব্দুল্লাহ আযযাম “কেন আমরা জিহাদ করবো?’ প্রবন্ধে লিখেছেন- আমি পরিপূর্ণ দৃঢ়তা ও আস্থার সাথে বলছি যে, জিহাদ এবং জিহাদের দিকে হিজরত মূলত এই মুদ্রার এপিঠওপিঠ যার মধ্য ৭২৫ ৩৬৩ হতে কোনো অংশকে ধর্মের মৌলিকতা থেকে পৃথক করা যায় না। যে ধর্মের মধ্যে জিহাদ নেই বাস্তবে সে ধর্ম না পৃথিবীতে নিজের অস্তিত টিকিয়ে রাখতে পারে আর না ধর্মের পুষ্পমালা প্রস্ষুটিত করতে পারে । বরং জিহাদই হচ্ছে ধর্মের মূল শক্তি। ধর্মের অস্তিতরক্ষা করতে হলে জিহাদের এ শ্রোতধারাকে সর্বকালে অব্যখতে রাখতে হবে। সতরাং সশস্ত্র জিহাদের জন্য সবাই প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদী পত্রিকাসমূহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের জিহাদে উদ্বুদ্ধ করতে অনলাইন অডিও ভিডিওর পাশাপাশি প্রকাশিত হচ্ছে জঙ্গি সংগঠন সমূহের বিভিন্ন মুখপত্র । রাজধানীসহ সারা দেশের বিভিন্ন লাইব্রেরিতে এসব পত্রিকা পাওয়া যায়। এছাড়া সবগুলো পত্রিকা অনলাইনে বিনামূল্যেও পড়তে পারবে সংগঠনের কর্মীরা। এই সব পত্রিকায় তরুণদের নিজ উদ্যোগে জিহাদে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয় । এগুলো হলো- ১. দাবিক ঃ উইকিপিডিয়ার তথ্য মতে, “দাবিক” হচ্ছে সিরিয়ার একটা ছোট শহরের নাম । এই শহরের নামেই নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর অনলাইন সাময়িকীর। দাবিক যে কয়েকটি ভাষায় প্রকাশিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আরবি, ইংরেজি, জার্মান, ফরাসি এবং বাংলা । দাবিক সর্বপ্রথম ২০১৪ সালে ৫ জুলাই প্রকাশিত হয় ইংরেজী ভাষায়। বাংলাদেশীদের জঙ্গিবাদী কার্যক্রমে উদ্ধুদ্ধ করার জন্য “দাবিক'-এর বাংলা অনুবাদ প্রথম প্রকাশ করা হয় ২০১৪ সালের ১৮ অক্টোবর । একই সাথে বিভিন্ন ওয়েব সাইটেও দাবিক বাংলা ভাষায় প্রকাশিত হয় । বাংলায় প্রকাশিত “আইএস'-এর ওয়েব সাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে “দাওয়াতুল খিলাফাহ* ও “আত-তামকি'। বাংলা ভাষায় এসব প্রকাশনার সম্পাদক- মিডিয়া ফাউন্ডেশন ও উলাইয়াত হালাব মিডিয়া সেন্টারের নাম । এই পর্যন্ত দাবিকের ১৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ২. দ্বিমাসিক শরিয়ত ৪ ২০১৫ সালের জানুয়ারিতে আল-কায়েদা ইন দ্যা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউ আইএস)-এর বাংলাদেশ শাখার মুখপত্র দ্বিমাসিক শরিয়ত এর প্রকাশনা শুরু হয়। মুফতী হাসান ইমতিয়াজ_ সম্পাদক, মাসিক শরিয়ত (মুখপত্র AQIS) এবং কেন্দ্রীয় সদস্য । মাওলানা ইসহাক খান, মাসিক শরিয়ত প্রকাশক, খান প্রকাশনী- দোকান নং ৩৮, ১ম তলা, ইসলামি টাওয়ার, ১১ বাংলাবাজার, ঢাকা-১১০০। সম্পাদক ও প্রকাশক, আলোর মিনার (জঙ্গিবাদী মুখপত্র), ভারত উপমহাদেশ আল-কায়েদা আমির এবং মুখপাত্র মাওলানা আসেম ওমর এর লেখা মূল বইয়ের (ইসলাম ও গণতন্ত্র) এর সম্পাদক। আল-কায়েদা বাংলাদেশ শাখাকে অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান লাইট হাউজ (181) House) (অফিসঃ আল শামস পাজা, শাহ আলী প্লাজার পূর্ব পার্শ্বে, ২য় তলা, ৭২৬
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।