শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

ভ্রান্ত মত, যা সুস্পষ্ট আয়াত ও হাদিস এবং শরীয়া নীতি ও ফিকহি মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক । যেমন: কোরাণের যে সমস্ত আয়াত ও রাসুলুল্লাহ-এর যে সকল হাদিসে আল্লাহর পথে জিহাদের নির্দেশ করা হয়েছে, সেগুলোতে এ ধরনের কোনো শর্তারোপ করা হয়নি; বরং এ আয়াত ও হাদিসগুলো ব্যাপক ও শর্তমুক্ত। আল্লাহর কিতাব এবং তার রাসুলের সুন্নাহ একযোগে সমস্ত মুমিন-মুসলমানকে জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন কোরাণে ইরশাদ হয়েছে : “তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো তাদের অবস্থায় থাকো বা ভারী অবস্থায় এবং নিজেদের প্রাণ ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে যাও !’ মুওয়াহহিদ মিডিয়া মুওয়াহহিদ মিডিয়া জঙ্গিদের অনলাইন মাধ্যম হিসেবে ২০১৫ সালে প্রথম চালু হয়। “কীভাবে অনলাইনে জিহাদি সংগঠনে যুক্ত হবেন?’ শিরোনামে একটি লেখায় বলা হয়েছে- “অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কিছু আবেদন বা ম্যাসেজ পেয়েছি, যেখানে অনেক মুসলিম ভাই ও বোনেরা মুজাহিদদের সাথে যুক্ত হওয়া ও কাজ করার আগ্রহ পেশ করেছেন। অনেক মুখলিস ভাই আছেন, যারা বাস্তবেই মুজাহিদদের সাথে যুক্ত হতে চান। তাই ভাইদের পরামর্শ ও বড়দের অনুমতিতে এই বিষয়ে গাইডলাইন হলো- ১. আল-কায়েদার মুজাহিদীন অনলাইনে সাথী রিকত্রুট করে না, বরং উম্মাহকে জাগানোর প্রচেষ্টা করেন। সুতরাং অনলাইনে আবেদন করে তাদের সাথে যুক্ত হতে পারবেন না। ২. তাগুত-কাফেররা মুজাহিদ ও মুজাহিদীন সমর্থক ধরার প্রচুর ফাদ পেতে রেখেছে, সুতরাং অনলাইনে যুক্ত হতে যাবেন না বা অনলাইনে অর্থ প্রদানও করবেন না। ৩. অফলাইনে মুজাহিদদের সাথে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনলাইন সুত্রগুলোকে নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য কাজে লাগান। ৪. অনলাইনে মুজাহিদীন যদি কোনো অনলাইনভিত্তিক কাজ করার সুযোগ রাখে, তাহলে সে গাইডলাইন ফলো করে নিরাপদ পদ্ধতিতে তাতে অংশগ্রহণ করুন । ৫. লোন উলফ গাইডলাইন অনুযায়ী নিজেকে একাকী মুজাহিদ হিসেবে গড়ে তুলুন, যার জন্য তানজিমে যুক্ত হওয়া জরুরী নয় । আর যারা একাকী মুজাহিদ হতে চান, তারা অবশ্যই অনলাইনে কোনো তানজিম, গ্রুপ বা ব্যক্তির সাথে যুক্ত হওয়া থেকে ১০০% নিরাপদ দূরত্ব বজায় রাখুন ।” কিতাল ফি সাবিলিল্লাহ ২০১৩ সালে “কিতাল ফি সাবিলিল্লাহ' এর আত্মপ্রকাশ হয়। ২০১৩ সালে প্রকাশিত “বালাকোট মিডিয়া কর্তৃক “জিহাদের সাধারণ দিক-নির্দেশনা’ শিরোনামে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা নেতা আইমান আল-জাওয়াহিরী লিখেছেন ৭২১ ৩৬১ ১. এটা কোনো গোপন বিষয় নয় যে, এ পর্যায়ে আমাদের কর্মকাণ্ড দু'টি ধারায় বিভক্ত: প্রথমটি হচ্ছে সামরিক এবং দ্বিতীয়টি হচ্ছে দাওয়াত । ২. সামরিক কর্মকাণ্ড: সামরিক কর্মকাণ্ডের প্রথম টার্গেট বা লক্ষ্যবস্ত হচ্ছে কুফরের (আন্তর্জাতিক) কেন্দ্র আমেরিকা ও তার মিত্র ইসরায়েল এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে তাদের স্থানীয়/আঞ্চলিক মিত্র যারা মুসলমানদের দেশগুলোর শাসক। “আমরা কায়েদাতুল জিহাদের (আল কায়েদাহ) অধীনস্থ সংগঠনের প্রধানদের এবং আমাদের সকল সমর্থক এবং সহানুভূতিশীলদের এই মর্মে আহ্বান জানাচ্ছি যে, এই নির্দেশনাগুলো তাদের অনুসারীদের মাঝে ছড়িয়ে দেয়া হোক তা দায়িত্বশীল কোনো অবস্থান অথবা সাধারণ ব্যক্তি বিশেষ । কারণ এই নথির মধ্যে লুকায়িত কোন গোপন বিষয় নেই, বরং এটি একটি সাধারণ নির্দেশনা । এর উদ্দেশ্য হলো, শরীয়াতের হুকুমের পরিপন্থী নয় এবং এর মুূলনীতিগুলোর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এমন ইজতিহাদের মাধ্যমে ইসলামী জিহাদি কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বর্তমান পর্যায়ে শরীয়তের বিধি বিধান দ্বারা প্রতিষ্ঠিত ও সমর্থিত ইসলামের স্বার্থসমূহের সংরক্ষণ করা এবং এগুলোকে সকল প্রকারের ক্ষয়-ক্ষতি থেকে হেফাজত করা ৷’ আনসার আল-ইসলাম মিডিয়া ২০১৪ সালে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের “আনসার আল-ইসলাম মিডিয়া*র আত্মপ্রকাশ ঘটে । ২০১৭ সালে ১৪ মে “আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ'-এর বাংলাদেশি শাখা ‘আনসার আল-ইসলাম'-এর পক্ষ থেকে ‘মুসলিম উম্মাহর প্রতি আহবান’ শিরোনামে লিখেছেন, “অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়াহ ইলাল্লাহ জারি রাখুন। বিভিন্ন ই-মেইল গ্রুপ, ফেসবুক, টুইটার, ব্লগ ইত্যাদির মাধ্যমে তাওহীদ ও জিহাদের দাওয়াহ, এ সংক্রান্ত বই, প্রশ্নোত্তর, অডিও, ভিডিও ছড়িয়ে দিন। মুজাহিদীনের প্রচারণার কাজে ইন্টারনেট বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । একই সাথে সময়ের অপচয় এবং অন্তরে নিফাকৃ ও রিয়া সৃষ্টির ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ব্যাপক। এ হল এমন এক অস্ত্র যা অস্ত্রধারণকারী এবং শত্রু উভয়েরই ক্ষতি করতে সক্ষম । “আল্লাহর পথে জিহাদের জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করুন। করুন । নিজ পরিবার-আত্ীয়-স্বজনদের কাছ থেকে মাঝে মাঝে দূরে থাকার অভ্যাস গড়ে তুলুন। ঘরকুনো মনোভাব ত্যাগ করে মাঝে মাঝে একা কয়েকদিন দূরের পথ সফর করুন। নিজেদের কোরবানীর পশু নিজে জবাই করুন। কঠিন ও পরিশ্রমের কাজ করুন । মাঝে মাঝে পায়ে হেটে দীর্ঘ পথ ভ্রমণ করুন, ক্যাম্পিং করুন। নিজেকে কষ্টসহিষ্ণুতার শিক্ষা দিন। নিজের কাজ নিজে করতে শিখুন। যেমনঃ রান্না করা, কাপড়-চোপড় ধোয়া, ঘর মোছা, টয়লেট পরিষ্কার ইত্যাদি। নিজেকে আনসার হিসেবে গড়ে তুলুন। নিজের বাসায় একটি রুম মুজাহিদ ভাইদের জন্য বরাদ্ধ রাখুন ৷ দুই-তিন জন মুজাহিদ ভাই যাতে দীর্ঘদিন আপনার বাসায় আশ্রয় নিয়ে থাকতে পারেন, এ রকম ব্যবস্থা রাখুন ৷’ ৭২২

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।