শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

জঙ্গিবাদী অনলাইন মিডিয়াসমূহ জঙ্গিরা বিভিন্ন অনলাইন মিডিয়া ও অনলাইন পত্রিকার মাধ্যমে বাংলাদেশে তাদের ভার্চুয়াল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে । এই মিডিয়াগুলোর মাধ্যমে জঙ্গিরা তাদের বিভিন্ন মতবাদ দেশের সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই মাধ্যমগুলো ব্যবহার করে জঙ্গিবাদী সংগঠনগুলো নিজেদের মধ্যে নির্দেশনাও আদান-প্রদান করছে। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে জঙ্গিদের ৬০টি মিডিয়া ও অনলাইন পত্রিকা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মধ্যে নিম্নোক্ত কয়েকটি উল্লেখযোগ্য লোন উলফ বাংলা ভাষায় জঙ্গিদের একটি গুরুত্বপূর্ণ ম্যাগাজিন হলো লোন উলফ । ২০১৩ সালের জানুয়ারি থেকে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে “লোন উলফ'-এর আত্মপ্রকাশ ঘটে । ২০১৭ সালে অনলাইন-অফলাইন মিডিয়া হিসেবে আলোচনায় আসে । ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলায় “লোন উলফ’ ম্যাগাজিনের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে আল- কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখা (AQIS) এর প্রতি অনুগত বাংলাদেশি জিহাদিরা । তাদের ভাষ্য অনুযায়ী এ ম্যাগাজিনের উদ্দেশ্য “বাংলাদেশে গ্লোবাল জিহাদের কাজকে অগ্রসর করা’ । এই ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে সেটা প্রচ্ছদেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। ম্যাগাজিনের শিরোনাম রাখা হয়েছে, “লেটার টু দা ইনসাইডার’ (“ভিতরের ভাইয়ের প্রতি চিঠি')। বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর লোগো স্থান পেয়েছে প্রচ্ছদে। বাংলাদেশ নেভী, বিমান, পুলিশ, র্যাব এবং এসএসএফ-এর লোগোর মাঝখানে বিশেষ গুরুত্ব দিয়ে রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো । প্রচ্ছদে এসএসএফ-এর লোগো রাখার দিকটি বিশেষভাবে লক্ষ্যণীয় । পাশাপাশি বাংলাদেশের তিন সশস্ত্র বাহিনীর সমন্বিত লোগোও স্থান পেয়েছে ম্যাগাজিনের প্রচ্ছদে । ম্যাগাজিনের নতুন এই সংখ্যাটি পুরোপুরিভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। জিহাদের সমর্থনে জিহাদিরা যেসব যুক্তি, কারণ ও তর্ক উপস্থাপন করে সেগুলো সুক্ষ, গভীর এবং উন্নত। একজন মুসলিমের কাছে অনেক সময় জিহাদিদের এ কথাগুলো প্রামাণিক এবং গ্রহণযোগ্য মনে হয়। একজন সাধারণ মুসলিমের জন্য এই বক্তব্য চ্যালেঞ্জ করা বেশ কঠিন। এই যুক্তি ও তর্কগুলো বৈশ্বিক জিহাদ আন্দোলনের নেতা ও চিন্তাবিদদের দীর্ঘদিনের বিশ্বাসগত ও পদ্ধতিগত আলোচনা, পর্যালোচনা এবং তর্ক-বিতর্কের ফসল । এই ম্যাগাজিনে এধরণের যুক্তি ও আলোচনাগুলো তুলে ধরা হয়েছে । কাউকে নিজেদের মতাদর্শে দীক্ষিত করার জন্য জিহাদিরা সাধারণত যে পদ্ধতি অনুসরণ করে থাকে সেগুলো উঠে এসেছে এ ম্যাগাজিনে । ৭১৯ ৩৬০ “লোন উলফ’ অর্থ হলো একাকী শিকারী বা একাকী মুজাহিদ। একজন লোন উলফ মুজাহিদ চিন্তাধারা বা ভাবগত দিক থেকে বৈশ্বিক জিহাদি আন্দোলনকে সমর্থন করে নিজে নিজেই হামলা চালায়। এছাড়া অল্প সংখ্যক কথিত মুজাহিদ মিলে স্লিপার সেল গঠন করে হামলা চালানোকেও “লোন উলফ’ বা ‘উলফ প্যাক’ হামলা বলা হয়। গোটা দুনিয়া জুড়েই লোন উলফ জিহাদ বা লিডারলেস জিহাদ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ রয়েছে। বাংলাদেশসহ প্রতিবেশি ভারতে “লোন উলফ’ হামলার পরিকল্পনা করেছে জঙ্গিরা । জঙ্গিদের একটি ভারতীয় প্রপাগান্ডা চ্যানেল বালাকোট মিডিয়া থেকে প্রকাশিত বাং ভাষায় লেখা একটি ম্যাগাজিনে এই হামলার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। জঙ্গিরা হামলার কলা-কৌশল ও কাদের টার্গেট করা হতে পারে তা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছে। টেলিগ্রামভিত্তিক জঙ্গিদের বালাকোট চ্যানেল থেকে ‘হুমকি’ সম্বলিত এই ম্যাগাজিনটি পাওয়া গেছে। ২০১৯ সালের মার্চ মাসে প্রকাশিত ওই ম্যাগাজিনে লোন উলফ হামলা কী, এড়িয়ে চলা, টার্গেট সিলেকশন, টার্গেট প্রোফাইলিং, যাতায়াতের কৌশল, রেকি করার পদ্ধতি, অপারেশনের পরিকল্পনা, সিকিউরিটির জন্য ডুস ত্যান্ড ডোন্টস অর্থাৎ কী করা যাবে আর কী করা যাবে না, প্রয়োজনে টিম সিলেকশন, প্র্যাকটিস, অপারেশন পরিকল্পনার নমুনা, নিরাপত্তা সতকীকরণ, কিলিংয়ের বিষয়ে নির্দেশনা, স্যাবোটাজ, অপারেশনের পর বিবৃতি দেওয়ার কৌশলগুলো বিস্তারিত উল্লেখ করেছে। লোন উলফ হামলার হুমকি দেওয়া ওই ম্যাগাজিনে “আমাদের টার্গেট” শিরোনামের একটি অধ্যায়ে বাংলাদেশ ও ভারতের কাদের ওপর হামলা করা যেতে পারে তার কিছু নমুনা দেওয়া হয়েছে। শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলাকে “লোন উলফ' হামলা উল্লেখ করে ওই ম্যাগাজিনে হুমকি দিয়ে বলা হয়েছে, “এদেশের সামরিক ফ্যাসিলিটিতে ট্রেনিং নিতে আসা বা ট্রেনিং দিতে আসা আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মানি ও ন্যাটো জোটভুক্ত দেশ এবং ভারত বা মিয়ানমারের অমুসলিম সামরিক পুরুষ ও নারী তাদের টার্গেট বলে আখ্যায়িত করেছে। এছাড়া জাতিসংঘ, ইউএনএইচসিআর, আযাকশন এইড, ক্রিশ্চিয়ান এইড ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যে কোনো হারাবি বা কাফেরকে হত্যা করা যেতে পারে উল্লেখ করা হয়েছে ।” তিতুমীর মিডিয়া ২০১০ সালে “তিতুমীর মিডিয়া” নামে জঙ্গিদের একটি অনলাইন মিডিয়া চালু হয়। আনসার আল ইসলাম-এর উপদেষ্টা আলী হাসান উসামা জঙ্গিদের অনলাইন মিডিয়া এই মিডিয়ায় “শাসক ছাড়া জিহাদের বিধান’ প্রবন্ধে লিখেছেন, “কিছু মানুষ এ কথা বলে বেড়ায় যে, শাসক ছাড়া কোনো জিহাদ নেই। শাসকের অনুপস্থিতিতে যেসব লড়াই সংঘটিত হয়, তা সবই ফিতনার লড়াই । কিন্তু বাস্তবতা হলো, সালাফে সালেহিন ও উম্মাহর ইমামগণের ইজমা অনুযায়ী এ মতের কোনো ভিত্তি নেই। এটি একটি স্পষ্ট ৭২০

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।