শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মাধ্যমে নব্য জেএমবিতে যুক্ত হয়েছিলেন। এদের সেল প্রধান নাইমুজ্জামান অন্য সদস্যদের অনলাইনের মাধ্যমে সদস্য সংগ্রহের পাশাপাশি বোমা তৈরির প্রশিক্ষণ দিতো । অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ঢাকার পল্টন, নওগার একটি মন্দিরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল তারা। এছাড়া সিলেটের শাহজালালের মাজারেও বোমা মেরেছিল। কিন্তু ‘কাচা হাতের তৈরি’ বলে সেই বোমাটি বিস্ফোরিত হয়নি ৷’ হামলায় অংশ নিতে অনলাইনে প্রশিক্ষণ বা বোমা তৈরির কৌশল শেখানোর বিষয়টি কিছুটা শঙ্কার। জঙ্গিরা গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে অনলাইন কৌশল বেছে নিয়েছে। যাতে যে কোনো জঙ্গি নিজের ঘরে বসেই বোমা তৈরি করতে পারে। একারণে অনলাইনেও ব্যাপকহারে নজরদারি বাড়ানো হয়েছে। যেসব সাইটে রয়েছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ২০২০ সালের মার্চ মাসে শিরিনা খাতুন ওরফে তাহসিন আব্দুল্লাহ নামে নব্য জেএমবির নারী শাখার সেকেন্ড ইন কমান্ডকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম বিভাগ ৷ শিরিনা নব্য জেএমবির নারী শাখার প্রধান আসমানী খাতুন ওরফে আসমা ওরফে বন্দী জীবনের নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন এনক্রিপ্টেড আযাপসের মাধ্যমে সদস্য সংগ্রহ, অনলাইনে জিহাদি ট্রেনিং ও কথিত হিজরতে যাওয়ার জন্য উদ্ধুদ্ধ করতো । ২০২০ সালের মার্চে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নব্য জেএমবির জেডএস ফোর্সের যে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়, তারাও অনলাইনের মাধ্যমে জঙ্গিবাদে যুক্ত হয়ে অনলাইনের মাধ্যমেই প্রশিক্ষণ নিয়েছিল। জিজ্ঞাসাবাদে সাফফাত ও আরাফাত নামে ওই দুই তরুণ জঙ্গি জানিয়েছে, অনলাইনের মাধ্যমে ইরাকের আবু গারিব কারাগারে থাকা এক নারী জঙ্গির খোলা চিঠি পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন তারা । পরে অনলাইনের মাধ্যমে নব্য জেএমবির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ হয় তাদের । পরবর্তীকালে শীর্ষ নেতাদের নির্দেশে তারা কথিত হিজরতের নামে ঘর ছাড়ে । অনলাইনে পাওয়া নির্দেশনা মতো তারা শারীরিক ব্যায়ামসহ নানা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছে। অনলাইনে জঙ্গিবাদের প্রচারণামূলক নানা উপকরণ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জঙ্গিবাদের পক্ষে কোরাণ-হাদিসের খণ্ডিত ব্যাখ্যা উপস্থাপন করে সাধারণ মানুষকে আকৃষ্ট করার চেষ্টা চলছে। একইসঙ্গে জঙ্গিদের কথিত খেলাফত প্রতিষ্ঠার বিষয়ে নানারকম বিভ্রান্তিকর লেখালেখি ছড়িয়ে দেওয়া হচ্ছে । বিশেষ করে “জঙ্গি গুরু” হিসেবে খ্যাত জসিম উদ্দিন রাহমানীর সব বই ও ভাষণগুলো অনলাইনে পাওয়া যায়। উম্মাহ নেটওয়ার্ক নামে একটি ইউটিউব চ্যানেলে শায়খ তামিম আল আদনানী নামে কথিত এক ব্যক্তি নিয়মিত জঙ্গিবাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন । ২০২০ সালের ২৪ আগস্ট বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলেন, বাংলাদেশে অনলাইনে জঙ্গিবাদ যেভাবে নজরদারি করা হয় তা এখনও পর্যাপ্ত ৭১৭ ৩৫৯ নয়। জঙ্গিরা এখন ব্যাপকহারে অনলাইনকেন্দ্রিক হয়ে গেছে। এজন্য আমাদের সিস্টেমকে ঢেলে সাজাতে হবে। তা না হলে জঙ্গিদের অনলাইনকেন্দ্রিক তৎপরতা নিয়ন্ত্রণে আনা সম্ভব না। “তিনি বলেন, আমাদের ইন্টারনেট গেটওয়ের সেশন ও ডেটালিংকে ইন্টারসেপশন দরকার। এই দুই লেয়ারে যতক্ষণ ইন্টারসেপশন না করা যাবে ততক্ষণ অনলাইনকেন্দ্রিক জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা পুনরায় সুসজ্জিত করতে হবে । আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কারণ সচেতনতাই যে কোনও অপরাধ প্রতিরোধের অন্যতম প্রধান বিষয়। সচেতনতা বৃদ্ধি পেলে কেউ ভ্রান্ত ব্যাখ্যায় জঙ্গিবাদে জড়ানোর আগে সেই ব্যাখ্যা যাচাই করার সুযোগ পাবে!’ তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে দ্রুততম বার্তা প্রেরণ ত্যাপ্রিকেশন ‘টেলিগ্রাম’ ব্যবহার করছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম । এর আগেও বিভিন্ন সময় দেশীয় জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগ মাধ্যম হিসেবে এ আযাপসটি ব্যবহারের তথ্য প্রকাশ পেয়েছিল জোবাইদা সিদ্দিকা নাবিলা নামে আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেপ্তারের পর আবারও এ ত্যাপসের মাধ্যমে জঙ্গিদের যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। ২০২১ সালের ৩০ আগস্ট দৈনিক সংবাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, “নাবিলাকে গ্রেপ্তারের পর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) জানিয়েছে, এই তরুণী আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের জন্য ব্যাপকভাবে টেলিগ্রাম আযাপস ব্যবহার করত। টেলিগ্রামে চারটি আযাকাউন্টের মাধ্যমে ১৫টিরও বেশি চ্যানেল চালাত সে। এসব চ্যানেলে আনসার আল ইসলামের বিভিন্ন উগ্রবাদী সহিংস ভিডিও, অডিও, ছবি ও ফাইল ও বই শেয়ার করত । সবগুলো টেলিগ্রাম চ্যানেল মিলে আনুমানিক ২৫ হাজার সাবস্কাইবার রয়েছে, যারা নিয়মিত এসব অনুসরণ করে। ‘পুলিশের তথ্যমতে, নাবিলা ২০২০ সালের প্রথমদিকে নিজের নাম-পরিচয় গোপন করে ছদ্মনামে একটি ফেসবুক আযাকাউন্ট খোলে । এক সময় সে আনসার আল ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ ‘তিতুমীর মিডিয়ার খোজ পায়। তখন সে ওই পেইজে যুক্ত হয়ে আনসার আল ইসলামের বিভিন্ন উগ্রবাদী ভিডিও, অডিও এবং আর্টিকেল সম্পর্কে ধারণা পায় এবং তাদের মতাদর্শ নিজের ভেতরে লালন করতে শুরু করে। একপর্যায়ে তার সঙ্গে তিতুমীর মিডিয়ার পেজ আাডমিনের যোগাযোগ হয় । সেই পেইজ আযাডমিন তাকে উগ্রবাদী জিহাদি কন্টেন্টসহ আনসার আল ইসলামের অফিসিয়াল ওয়েবসাইটগ্তলোর লিংক দেয়। এভাবে ধীরে ধীরে ওই তরুণী আনসার আল ইসলামের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত হয়। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছদ্মনামে একাধিক আ্যাকাউন্ট খুলে নাবিলা কাজটি করত | ৭১৮

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।