শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বিদেশে অবস্থান করে ৷ ফলে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয় না কিন্তু একটি বন্ধ করা হলে জঙ্গিরা নতুন নামে আরেকটি পেজ বা আইডি খুলে একই কাজ শুরু করছে। ২০১৭ সালের ২২ মার্চ প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, “অনলাইনে জঙ্গিরা সার্বক্ষণিক যে প্রচার করে তা রোধ করা ছাড়া কোনো উপায় নেই। একক কোনো দেশের পক্ষে এটা মোকাবিলা করা সম্ভব নয়। এসব সমস্যা থেকে বেরিয়ে যোগাযোগ জরুরি । জঙ্গিদের তৎপরতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। প্রযুক্তি জ্ঞানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আগের চেয়ে সমৃদ্ধ হলেও সন্ত্রাসীদের সঙ্গে অনেক সময় পেরে উঠছে না।' ২০১৩ সাল থেকে ব্লগার, লেখক-প্রকাশকসহ বিভিন্ন ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে ফেসবুক ও টুইটারে ৷ হত্যার পর দায় স্বীকারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম | গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের হত্যার কথা জঙ্গিরা ওই রাতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে। ২০২১ সালের ২ মার্চ জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, জঙ্গি তৎপরতায় এখন নতুন মাত্রা যোগ হয়েছে। উচ্চবিত্তের সন্তানরাও খুব অল্প সময়ে জঙ্গিতে রূপ নিচ্ছে এবং ধর্মের নামে মানুষ খুন করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে কার্পণ্য করছে না। ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিদিনই বিভিন্ন ওয়েবসাইটে কিছু না কিছু তথ্য যোগ করেন। স্মার্টফোনের বিভিন্ন গ্যাপ্রিকেশনগুলোও ব্যবহারকারীদের ধারণার চেয়ে বেশি তথ্য নিয়ে থাকে । তরুণ- তরুণীদের মগজ ধোলাইয়ে জঙ্গি গোষ্ঠীগুলো ব্যবহার করছে বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্ম । আর এই কাজটা জঙ্গিদের নিয়োগদাতারা করছে খুবই সুনিপুণভাবে । তাদের সেই কাজের কিছু নমুনা পাওয়া যায় সন্দেহভাজন জঙ্গিদের ফেসবুক কর্মকাণ্ড ঘাটলে । ফেসবুকের একটি পাতার মাধ্যমে বাংলা ভাষায় বোমা তৈরির কৌশলসহ, কাকে, কেন, কিভাবে হত্যা করা উচিত কিংবা কেন তথাকথিত “ইসলাম প্রতিষ্ঠায়’ নিজের জীবন উৎসর্গ করে জিহাদ করা উচিত সেই জ্ঞান দেওয়া হয় প্রকাশ্যে । অনলাইনে নিয়মিত বয়ানেরও ব্যবস্থা করা হয় পাতাটি থেকে, যেখানে তাদের সঙ্গে লাইভ আড্ডায় অংশ নিতে পারে যে কেউ । ফেসবুক যদিও তাদের অপতৎপরতা রোধে সক্রিয় কিন্তু দেখা যাচ্ছে জঙ্গিদের গতি ফেসবুকের গতির চেয়ে অনেক বেশি । জঙ্গিদের একটি পাতা বন্ধ হলে আরেকটি চালু হয়ে যাচ্ছে। নতুন পাতা বন্ধ করতে ফেসবুক কয়েকদিন সময় নিচ্ছে। আর সেই সময়ের মধ্যে জঙ্গিদের তৎপরতা অনেকটাই এগিয়ে যাচ্ছে । আবার ফেসবুক পাতা বন্ধ হলেও ওয়ার্ডপ্রেসে তাদের ওয়েবসাইট ঠিকই সক্রিয় থাকছে। ফলে তরুণদের জঙ্গি বানানোর প্রক্রিয়া ঠিক থামছে না ৷’ ২০২১ মার্চ ০৯ বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের দাওয়াতি কার্যক্রম নিয়ে ৭১৫ ৩৫৮ উঠতি বয়সীদের নক করে তারা । ভিপিএন ব্যবহার করে ফেক আইডি পরিচালনা করায় তাদের কার্যক্রমের স্থান শনাক্ত করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় । “আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের মুখপত্র “আন নাবা” ২০২০ সালের মার্চের শেষভাগে তাদের পরবর্তী পরিকল্পনার কথা প্রকাশ করেছিল । ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ “আন নাবা"য় প্রকাশিত প্রতিবেদনটির বিশ্লেষণ করেছে । ক্রাইসিস গ্রুপ বলছে, “হামলার লক্ষ্যস্থল হিসেবে আইএসের পছন্দ পশ্চিমা বিশ্ব ও তাদের ভাষায় পশ্চিমের নাস্তিক্যবাদী সরকারের সহযোগিতায় চলা মুসলিম রাষ্ট্রগুলো । ক্রাইসিস গ্রুপ ৩০টি দেশের ৪৭ জন সদস্যের একটি বুদ্ধিবৃত্তিক মঞ্চ । এই মঞ্চে তারা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ করে থাকে । বিভিন্ন দেশের সাবেক প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার সাবেক কর্মকর্তারা এর সদস্য ৷ ২০২০ সালের ০১ জুলাই প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, “আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, ভাষ্ঠ্যয়াল যোগাযোগের একটা অংশ বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো দুই পক্ষকেই বাংলায় কথা বলতে শুনেছে। আগে শুধু টেলিগ্রাম নামের আ্যাপে জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা থাকলেও এখন তারা হুপ ও ট্যামট্যাম নামের আ্যাপে চ্যানেল চালু করেছে। এগুলো পরিচালনা করছে জঙ্গিগোষ্ঠীগুলোর মিডিয়া উইংয়ের লোকজন । তারা নিজেদের তৈরি কনটেন্ট কিংবা বিদেশি ভাষা থেকে অনুবাদ করে বিভিন্ন কনটেন্ট আপলোড করছে। কার কী প্রতিক্রিয়া দেখে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে। কাউকে কাউকে দলভুক্ত করছে৷’ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, জঙ্গিগোষ্ঠীগুলো প্রচারণার জন্য বেছে নিচ্ছে জনঘনিষ্ঠ বিষয়গুলো । তারা আনসার আল ইসলামের ১০০টি প্রচারপত্র বিশ্লেষণ করে দেখেছেন, তার ৩০ ভাগ পশ্চিমা ধাচের গণতান্ত্রিক প্রতিষ্ঠানবিরোধী । ২৫ ভাগ বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধী । এ ছাড়া দুর্নীতি, আইনের প্রয়োগহীনতা বা অপপ্রয়োগ নিয়ে ২৫ ভাগ এবং বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর নির্ধাতন-সংক্রান্ত আর জিহাদ ও ধর্মীয় বিষয়ের আলোচনা আছে মাত্র ২০ ভাগ প্রচারপত্রে । দেশে জঙ্গিবাদ নিয়ে উৎকণ্ঠা থেকেই গেছে। এখনো অনলাইনে সদস্য সংগ্রহ করা, আদর্শ প্রচার এবং নাশকতার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা । ২০২০ সালের ১ জুলাই কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “নব্য জেএমবির শক্তিশালী নেতৃত্ব কাঠামো না থাকলেও মতাদর্শী কতিপয় মানুষ আছে। তাদের অনলাইনে একাকী হামলা বা “লোন উলফ’ ধরনের হামলায় উদ্বুদ্ধ করা হচ্ছে। অনলাইনে বেশি সক্রিয় জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আগের নাম এবিটি)। পলাতক শীর্ষ নেতা মেজর (বরখাস্ত) জিয়াউল হকের নির্দেশনায় সদস্য সংগ্রহ ও কর্মকাণ্ড চালাচ্ছে জঙ্গিরা। অনলাইনে উগ্র মতাদশীদের দলে ভেড়ানোর পাশাপাশি নব্য জেএমবি ও পুরনো জেএমবির জঙ্গিদের সঙ্গে সমন্বয় করে শক্তি বাড়াতে চাইছে সংগঠনটি ৷ ২০২০ সালের ২৪ আগস্ট বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, “তারা সিলেট থেকে যে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকেই অনলাইনের ৭১৬

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।