শ্বেতপত্র ঘাদানিক
/ ٥٢٣
📝 نص 📖 PDF

কুরুচিপূর্ণ আহাম্মকি কথা না বললে ওয়াজের দর্শকও হবে না, যেহেতু দর্শক বা শ্রোতা ইতোমধ্যে বিভ্রান্ত হয়ে গেছে । সে মনেই করে নারী বা ভিন্ন ধর্মের অবমাননা না করলে ওয়াজ জমে না। এ কারণেই বাংলাদেশে আজ পর্যন্ত যে সব ওয়াজবাদীরা (সাঈদী থেকে আজাহারী) পরিচিতি পেয়েছে, সকলেই তাদের ওয়াজে ভিন্ধর্ম, ভিন্নমত এবং নারীর বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। “গণমাধ্যমের ফেসবুক পেইজ বা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কাজ করা জঙ্গিদের পক্ষে অনেক নিরাপদ । কারণ, ফেসবুকে আইডি খুলতে হলে মোবাইল নম্বর ছাড়া আর কিছুই লাগে না। এই কাজটি সে করে ভুয়া একাউন্টের মাধ্যমে ৷ বাংলাদেশের আইন অনুযায়ী একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি মোবাইল সিম বৈধভাবে কেনা যায়। এবার কথাটিকে এভাবেও বলা যায়, বাংলাদেশে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ফেসবুক একাউন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া যে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম যেহেতু ব্যবহারকারীর মোবাইল নম্বর সহজে কাউকে দেয় না (যদি বিক্রি না করে), সেহেতু প্রাথমিকভাবে তাকে ধরে ফেলার সুযোগ কম। “উপরোক্ত উদাহরণের (শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংবাদটি) ক্ষেত্রে আমাদের অনুসন্ধান হচ্ছে, ছয়টি গণমাধ্যমের (২টি পত্রিকা, ২টি অনলাইন গণমাধ্যম ও ২টি টেলিভিশন চ্যানেল) ফেসবুক পেইজে সংশ্লিষ্ট সংবাদটির নিচে মোট ১৬'শ নেতিবাচক মন্তব্য দেখা গিয়েছে, যাদের বক্তব্যের বিষয় এক হলেও ভাষা ও প্রকাশ আলাদা । তারপর আমরা এই মন্তব্যকারীদের প্রোফাইলগুলো দেখতে থাকি। ৪৮৯টি প্রোফাইল লক করা। ১ হাজারেরও বেশি প্রোফাইল হলো ফেইক অর্থাৎ ভুয়া একাউন্ট । তাদের একাউন্টগুলো পুরোনো কিন্তু টাইমলাইনে কোনো তথ্য নেই। মানুষের ছবি যেসব প্রোফাইলে ব্যবহার করা হয়েছে, সেগুলো তাদের নিজের ছবি নয়; কারণ ২০টি একাউন্টের প্রোফাইলের ছবি গুগল ইমেজে সার্চ দিয়ে দেখা যায়, এগুলো অনলাইনের নানা ডেটিং সাইট বা অন্য কারও ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া । বাকি ১০১টি প্রোফাইল ভুয়া না প্রকৃত, সে ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারিনি । কিছু কিছু প্রোফাইল অবশ্যই প্রকৃত, কারণ তাদের টাইমলাইন দেখলেই বোঝা যায়, তারা সাম্প্রদায়িক ও নারী-বিদ্বেষী মনোভাব পোষণ করে । যে ১৬শ’ মন্তব্যের হিসেব আমরা উল্লেখ করেছি, সেখানে এই ১০১টি প্রোফাইল থেকেই বিভিন্ন মিডিয়ার ফেসবুক পেইজে বারংবার জঘন্য মন্তব্যগুলো করা হয়েছে। একই আইডি একাত্তর, প্রথম আলো, সময়, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম বা অন্যান্য গণমাধ্যমগ্ুলোর পেইজে সংশ্লিষ্ট সংবাদের নিচে একই মন্তব্য কপি-পেস্ট করছে। কোনো কোনো ক্ষেত্রে একই সংবাদমাধ্যমের ফেসবুক পেইজের বিভিন্ন সংবাদ লিংকের নিচে একটি একাউন্ট থেকেই সর্বোচ্চ ২৩টি মন্তব্য করা হয়েছে। “এখন এই ভুয়া একাউন্টগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হলে একদিকে সরকারকে আইনি পদক্ষেপ চালাতে হবে অর্থাৎ আইডির পিছনের লোকগুলো খুঁজে বের করতে হবে অন্যদিকে ফেসবুকের সঙ্গে দেন-দরবার করতে হবে । প্রথম কাজটি আমরা খুব সহজেই করতে পারি কারণ ফেসবুকে বিভ্রান্তি, গুজব, মিথ্যাচার বা কমেন্ট সেকশনে ৭১৩ ৩৫৭ জিহাদ চালানোর আইডির সংখ্যা অনেক হলেও প্রকৃত ব্যবহারকারীর সংখ্যা কম। অর্থাৎ ১০ জন ব্যক্তি মিলে ৫০০টি ফেসবুক আইডি অপারেট করতে পারে, যদি তারা এটাকে মাসিক বেতনভুক্ত নয়টা-পাঁচটা চাকুরি হিসেবে নেয় ৷” সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বিঘ্নে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে জিহাদি কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা । ২০ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীদের টার্গেট করে সদস্য সংগ্রহে চলে প্রথম ধাপের দাওয়াতি কার্যক্রম ৷ প্রথম ধাপের ধর্মের নানা বিষয়ে অপব্যাখ্যা দিয়ে জঙ্গি কার্যক্রমে উৎসাহ দিতে মগজ ধোলাই-এর কাজ করে জঙ্গি সদস্যরা । প্রথম ধাপে সফল হলে পরবর্তীকালে সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে তাদের শারীরিক বিভিন্ন প্রশিক্ষণ দেয়। এমনকি অস্ত্র পরিচালনার বিষয়টিও অনলাইনে পরিচালনা করে আসছে জঙ্গি সংগঠনের সদস্যরা । দেশে জঙ্গিবাদে জড়িয়ে পড়া তরুণদের ৮২ শতাংশই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উদ্বুদ্ধ হচ্ছেন। নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও তারা এই মাধ্যম ব্যবহার করছেন- গ্রেপ্তার হওয়া ২৫০ জন জঙ্গির ওপর চালানো এক সমীক্ষার ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে পুলিশ । ২০১৭ সালের ১২ থেকে ১৪ মার্চ টাকায় অনুষ্ঠিত ১৪ দেশের পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন থেকে জানা যায়, ২৫০ জন জঙ্গির মধ্যে ৫৬ শতাংশ বাংলা ও ইংরেজি মাধ্যম থেকে আসা, ২২ শতাংশ মাদ্রাসায় লেখাপড়া করা । অন্যরা নানা জায়গা থেকে আসছেন। পুলিশ প্রধানদের সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করেন পুলিশ সদর দপ্তরের তৎকালীন সহকারী মহাপরিদর্শক (গোপনীয়) মো. মনিরুজ্জামান । এতে বলা হয়, ২৫০ জন জঙ্গির ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের ৮০ শতাংশ নিজেদের মধ্যে যোগাযোগে থিমা, উইচ্যাট ও মেসেঞ্জারে মতো আ্যাপস ব্যবহার করেছে। কেউ কেউ পৃথক আ্যাপও তৈরি করে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব জঙ্গি শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভুয়া পরিচয় দিয়ে তৈরি আইডি ব্যবহার করা । এ ছাড়া প্রয়োজন শেষে দ্রুত তথ্য মুছে মাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ না থাকা বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি । জঙ্গি সংগঠনগুলো তরুণদের উগ্ৰবাদের দিকে ধাবিত করতে অনলাইনে চলছে তাদের কর্মকাণ্ড । জঙ্গিদের বিভিন্ন সাময়িকী পর্যালোচনা করে জানা গেছে, অনলাইন জগতের নিয়ন্ত্রণ নিতে জঙ্গি ও সন্ত্রাসীরা বিনিয়োগ করছে। জঙ্গিরা এখন অনলাইন বা ইন্টারনেটকে তাদের যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পারস্পরিক যোগাযোগ থেকে শুরু করে উগ্র ধর্মীয় মতবাদও প্রচার করছে অনলাইনে ৷ পুলিশের কথায়, এসব পেজের আ্যাডমিন বা ব্যবহারকারীরা বেশিরভাগই ৭১৪

— صفحة ٣٥٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.