বিজেপির হিন্দুত্ববাদী সংকীর্ণ রাজনীতির আলোচনা বা প্রতিবাদ কিন্তু হয়নি, হয়েছে দেশব্যাপী হেফাজতে ইসলামের নারকীয় সন্ত্রাস। এই পদ্ধতি ব্যবহারে জঙ্গিগোষ্ঠী আরেকটি সুবিধা পায়; তা হলো, অনেকটা অপ্রকাশ্যে থেকেই সে যা চায় তা ঘটিয়ে নিতে পারে। যেমন- ভারতের প্রধানমন্ত্রীর আগমন বিষয়ক প্রতিবাদ শুরু করেছিলেন বামপন্থীরা কিন্তু হেফাজত তাদের মাথায় কাঠাল ভেঙে সারা দেশে সন্ত্রাস চালালো । এরকম আরও উদাহরণ দেওয়া সম্ভব । এই পদ্ধতিতে সাইবার জগতে জঙ্গিগোষ্ঠী কিছু রাজনৈতিক সমীকরণের কারণে এমন কিছু পক্ষের সমর্থন পায়, যা বিস্ময়কর। ফলে ভারতবিরোধিতার রাজনৈতিক কারণ থাকতে পারে কিন্তু বাংলাদেশে ধর্মীয় কারণটিই মুখ্য । এটা না বুঝে আমাদের ইসরাইল-ফিলিস্তিনী ইস্যুতেও তাই ৷ স্বনামধন্য বুদ্ধিজীবীর লেখা প্যালেস্টাইনগ্রীতির সৎ কলামটিই সাইবার জগতে “ইহুদিবাদ নিপাত যাক’ ফেস্টুনে পরিণত হয়ে গেছে এটা হচ্ছে রূপান্তর । এই পদ্ধতি ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো মূলধারার গণমাধ্যমের বিষয়কে সাইবার জগতে বিদ্বেষমূলক ভাবাদর্শরূপে প্রচার করে। এই পদ্ধতি অনেকটা পারস্পরিক সহযোগিতাভিত্তিক। রাজনীতিও অনেক সময় এই পদ্ধতি থেকে সুবিধা আদায় করে। তার বিস্তারিত বিবরণ না দিয়ে এটুকু বলা যায়- আমাদের পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর ওপর যে নির্যাতন চালানো হয় তার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক লড়াইকে দুর্বল করতেই ধর্মীয় লেবাসটি পরানো হয়। ৩. ব্যক্তি ও প্রতিষ্ঠানের চরিত্রহনন বর্তমান বাংলাদেশে সাইবার জিহাদের বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে, এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের চরিত্রহনন। এতে জঙ্গিগোষ্ঠীগুলো জনমনস্তত্লের সাম্প্রদায়িক ও বিদ্বেষমূলক চরিত্র নির্মাণের যে উদ্দেশ্য নিয়ে কাজ করে, তা সবচেয়ে সফলভাবে করা যায়। এখানেও সে আসলে পর্দার আড়ালেই থাকে। বক্তব্যটি তৈরি করে দেওয়া পর্যন্ত তার কাজ, বাকিটা সাধারণ জনগণই বুঝে না-বুঝে করে থাকে। বাংলাদেশে মুক্ত চিন্তার মানুষদের হত্যার মধ্য দিয়ে জঙ্গিগোষ্ঠী আচ করতে পেরেছে যে, হত্যার মাধ্যমে ব্যক্তিকে শেষ করা গেলেও আদর্শ শেষ করা যায় না। ফলে তাদের নতুন পদ্ধতি হচ্ছে সমাজে ভূমিকা রাখতে পারেন এমন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ভুল-মিথ্যা তথ্য ছড়ানো । এতে সমাজের কাছে সেই ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা কমে যায় কারণ সমাজ তো প্রজন্মের পর প্রজন্ম এগুচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের ষাটের দশকের একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে যদি মিথ্যা তথ্য দিয়ে তাদের চরিত্র হনন করা হয় তবে মিলিনিয়াম জেনারেশনের বৃহৎ অংশের কাছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা থাকে না- সেই জেনারেশন ইতিহাস সচেতন হলেও থাকে না। সে তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে “সুবিধাবাদী”, “আপোসকামী' ইত্যাদি নেতিবাচক বিশেষণে বিশেষায়িত করে । ৭১১ ৩৫৬ সাইবার মাধ্যমে এই পদ্ধতিতে প্রায় এক দশক ধরে ক্রমান্বয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, ছায়ানট, উদীচী, খেলাঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, গ্রাম থিয়েটার ফেডারেশন, প্রজন্ম '৭১ ইত্যাদি গুরুত্তপূর্ণ সংগঠনগুলো সম্পর্কে দেশব্যাপী ভুল প্রচারণা চালানো হয়েছে সাইবার জগতে । এই মিথ্য প্রচারণাগুলো তৈরি করে জঙ্গিগোষ্ঠীর তান্তিক নেতারা কিন্তু বিতরণ করে সাধারণ মানুষ- যাদের মধ্যে ব্যক্তিগত বা সাংগঠনিক রেষারেষি থাকতে পারে বা অনেকক্ষেত্রে না জেনেই অনেকে এগুলো শেয়ার করেন। বাংলাদেশে সাইবার জিহাদের ক্ষেত্র সাইবার জিহাদের সবচেয়ে বড় ক্ষেত্রটি বর্তমানে ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেইজ এবং তাদের শেয়ার করা সংবাদের লিংক। ফেসবুকভিত্তিক বিভিন্ন গ্রুপ, বিভিন্ন আযাপসভিত্তিক গোপন চ্যাটরুম বা অন্যান্য মাধ্যমও কাজ করছে কিন্তু সেগুলো আমাদের আইন-শৃঙ্খলাবাহিনী খুঁজে বের করেছেন বা সেগুলো নিয়ে কাজ করছেন। ফলে ওই পদ্ধতির চেয়ে প্রকাশ্য পদ্ধতিতেই বাংলাদেশে ক্রিয়াশীল জঙ্গিগোষ্ঠীগুলো কাজ করছে । এতে তার সুবিধা হচ্ছে দুটো- ১) যে কোনো বিষয়, ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনা সম্পর্কে জঙ্গিগোষ্ঠী তাদের মত প্রতিষ্ঠা করে ফেলছে খুব দ্রুত এবং ২) এর মধ্য দিয়ে এক ধরনের পাবলিক পারসেপশন তৈরি হচ্ছে, যার ফলে একজন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মানুষও প্রভাবিত হচ্ছেন। উদাহরণ হিসেবে বলা যায়- ২০২১ সালের ২২ জুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হবার প্রকাশিত খবরের নিচে যে মন্তব্যগুলো এসেছিল, তা বিশ্লেষণ করলে মোটা দাগে পাঁচটি বিষয় দীড়ায়_ * গান গাওয়া হারাম এবং রবীন্দ্রনাথ হিন্দু কবি। * হামদ-নাত গাইলে কোভিডে আক্রান্ত হতেন না। * কোনো মুসলমানের কোভিড হয় না। * নারী শয়তানের রক্ত থেকে সৃষ্টি, তাই তাদের কোভিড হওয়া উচিৎ। * রেজওয়ানা চৌধুরী বন্যাও হিন্দু এবং ভারতের নাগরিক । “এখানে লক্ষ্যণীয় যে, প্রথম ও পাচ নম্বর ধারণা জঙ্গিবাদী প্রকল্পের অর্থাৎ জনমনস্তত্তে এই দুটি ধারণা বদ্ধমূল করে ফেলতে পারলে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙলে বা তার বই পোড়ালে কেউ কিছু বলবে না এবং শ্রদ্ধেয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নিরাপত্তা বিঘ্ন হতে পারে- এমন কোনো উদ্যোগ নিলেও একজন শিল্পী জীবনের প্রশ্নে জনগণ প্রতিবাদী হবে না । দুই, তিন ও চার নম্বর বক্তব্যগুলো হচ্ছে- ওয়াজের দর্শক- শ্রোতাদের মনস্তত্ত। এতে জঙ্গিবাদের ফায়দা হলো সরকার যে মাঝেমধ্যে ওয়াজ বা খুতবার মাধ্যমে জঙ্গিবাদবিরোধী ক্যাম্পেইন করে, সেটা হালে পানি পায় না। কারণ প্রকৃত ইসলাম যিনি জানেন, তিনি তো এসব আহাম্মকি কথা বলবেন না। আবার এসব ৭১২
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।