মুখ্য উদ্দেশ্য: জনমনস্তত্ত তৈরি- জনমনস্তত্বৃকে মুখ্য উদ্দেশ্য বলার পক্ষে যুক্তি হচ্ছে, বাংলাদেশের মানুষ জাতিগতভাবে অসাম্প্রদায়িক । এর মানে এই নয় যে, সকলেই সমানভাবে অসাম্প্রদায়িকতা ধারণ করেন কিন্তু বাঙালির নৃ-তান্তিক ও সাংস্কৃতিক ইতিহাসে এমনভাবে সহাবস্থানের সহমর্মিতা বিরাজমান যে, এটি তার সামাজিক কাঠামোর অংশ হয়ে গেছে । ফলে যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতেও (সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক) একটি সহমর্মিতার সামাজিক বলয়ে সে থাকে । ফলে তার জনমনস্তত্ত স্বার্থের কারণে ধর্মান্ধতা বা উগ্রবাদকে প্রশ্রয় দিলেও আবার স্বার্থের কারণেই তাকে সহমর্মী হতে হয়। এ কারণেই বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আমরা দেখি- কোনো ধর্মভিত্তিক দল এককভাবে উল্লেখ করার মতো আসন পায় না। অথচ সে ধর্ম এবং টাকা- দুটোকেই সমানভাবে নির্বাচনে ব্যবহার করে । আবার কোনো জঙ্গিগোষ্ঠীর বিষয়ে জনগণ কোনো আবেগ অনুভব করে না। সরকার ও আইন- সাধুবাদ জানায় । আচারে-বিশ্বাসে ধর্মপ্রাণ মুসলমানও এ বিষয়ে বলেন বা লেখেন যে, ইসলামও জঙ্গিবাদকে সমর্থন করে না। তিনি ইসলামের আলোকে জঙ্গিবাদের নেতিবাচকতা তুলে ধরেন। এই জনমনস্তত্লের জেনেটিক কোড বদলের উদ্দেশ্যটাই বাংলাদেশে সাইবার জিহাদের মূল উদ্দেশ্য । কারণ বাংলাদেশের জনমানস সম্পূর্ণ রাজনৈতিক এবং রাজনীতির বিষয়ে সে তীব্রভাবে সাড়া দেয়। সুতরাং জঙ্গিগোষ্ঠী বুঝে গেছে, জঙ্গি তৎপরতাকে রাজনৈতিক মোড়কে নেয়া না হলে, তা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এ কারণেই মাঝে মাঝে মতামতের আড়ালে “বাংলাদেশের প্রশাসনে কতো শতাংশ সনাতন ধর্মাবলম্বী রয়েছেন’ বা “বিপুল সংখ্যক ভারতীয়রা বাংলাদেশে উচ্চ বেতনে চাকুরি করছেন' বা “বাংলাদেশের সেনাবাহিনীতে ভারতীয় সৈন্য’ ইত্যাদি উট বক্তব্য সাইবার জিহাদের অংশ হয়ে ওঠে_ যাকে আমরা গুজব বা “ফেক নিউজ’ বলি। বাংলাদেশে সাইবার জিহাদের প্রক্রিয়া উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াতে বাংলাদেশে সাইবার জিহাদ সংঘটিত হয়ে থাকে তা বয়ানের আগে বলা প্রয়োজন- সাইবার জিহাদের প্রক্রিয়া নির্ধারণে ডার্ক ওয়েব ও এই সংক্রান্ত ওভারলে নেটওয়ার্কভিত্তিক আলোচনা আমরা এখানে করছি না। কারণ, এই সংক্রান্ত অনুসন্ধান নিশ্চয়ই আমাদের গোয়েন্দা সংস্থা করে থাকে বা করছে। ফলে তাদের গোপনীয়তার প্রসঙ্গ এখানে যেমন জরুরি, তেমনি ডার্ক ওয়েবভিত্তিক সাইটগুলোর আলোচনা কোনো পাবলিক ধারণাপত্রে থাকা উচিৎ নয়। এতে অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে । তবে এইটুকু তথ্য জানা প্রয়োজন যে, আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ডার্ক ওয়েব প্রজেক্টের তথ্য মতে, বর্তমান পৃথিবীতে ডার্ক ওয়েবভিত্তিক জিহাদি ওয়েবসাইটের সংখ্যা কম-বেশি ৫০ হাজার। বিষয়টি নিয়ে নিশ্চয়ই সংশ্লিষ্টরা গবেষণা করবেন, কেননা এই সাইটগুলো একসেস করলেই বোঝা যায় জঙ্গিগোষ্ঠীর সাইবার নেটওয়ার্ক ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে । এই বক্তব্য বাংলাদেশের প্রেক্ষাপটেও সত্য । ৩৫৫ প্রকাশ্যে বা প্রচলিত অনলাইন প্লাটফর্মে সাইবার জিহাদের যে প্রক্রিয়াটি আমরা দেখতে পাই, তা নিম্নরূপ-_ ১. ধর্মীয় সংবেদনশীলতার রাজনীতিকরণ জঙ্গিগোষ্ঠীও বোঝে- রাজনৈতিক মোড়ক না থাকলে সাধারণ জনগণ ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্নে সাধারণত সাড়া দেন না বা দিতে দেরি করেন, ব্যতিক্রমও আছে। এর উদাহরণ হচ্ছে- বাংলাদেশে আহমদীয়া মুসলিম জামাতের বাৎসরিক জলসাকে ঘিরে রাজনৈতিক প্রোপাগান্ডা। সংবিধান মতে, যে কোনো নাগরিকের তার ধর্ম পালনের অধিকার রয়েছে কিন্তু আহমদীয়া মুসলিম জামাতের যে কোনো কর্মসূচিকে ঘিরে জঙ্গিগোষ্ঠী একটি রাজনৈতিক বক্তব্য দীড় করায়- যার সঙ্গে প্রশাসন, সরকার এমনকি বিচারব্যবস্থাও জড়িত । ফলে প্রশাসন অনেক সময় পিছপা হয়, কখনও কখনও জঙ্গিদের ছড়ানো ভুল ব্যাখ্যায় বিভ্রান্তও হয় । আদতে জয়ী হয় জঙ্গিদের পদ্ধতি । এই পদ্ধতির সুবিধাটি হচ্ছে, একে তো খুব সহজেই জঙ্গিগোষ্ঠীগুলো তাদের সমর্থক রাজনৈতিক দলের (যেমন: জামায়াতে ইসলামী, বিএনপি, এবি পার্টি ইত্যাদি) প্রত্যক্ষ সহযোগিতা লাভ করে অন্যদিকে অসাম্প্রদায়িক ভাবাদর্শের যে রাজনৈতিক দলগুলো আছে (যেমন: আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি বা অন্যান্য বামধারার সংগঠন) তাদের স্থানীয় নেতারাও বিভ্রান্ত হয়ে জঙ্গিদের ফাদে পা দেয়। দুর্গা পূজা, বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিনের উৎসবের ক্ষেত্রেও ব্যাপারটি এমন দীড়িয়েছে। আযানের সময় কীর্তন বন্ধ রাখতে হবে- এমন ফতোয়া এখন আর জঙ্গিভাবাদর্শের কাঠমোল্লাদের দিতে হয় না, সরকারি প্রশাসনই দেয়, কিন্তু একবারও ভাবে না সনাতন ধর্মের বিধানের কোনো শরৎকালে উদগ্রীব হয়ে উঠে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী কিন্তু রমজান মাসে সেহেরীর সময় অযাচিত মসজিদের মাইকের ব্যবহার নিয়ে তারা চিন্তিত নন। এ বিষয়ে প্রশ্ন তোলা হয় না এমনকি তুললে প্রশ্ন-উত্থাপনকারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মম মানসিক নির্যাতনের শিকার হতে হবে । কারণ, রাজনৈতিকভাবে এটি প্রতিষ্ঠিত যে, এদেশের রাষ্ট্রধর্ম “ইসলাম' এবং সেটা “ক্ষমতার ইসলাম’ । ২. রাজনৈতিক প্রপঞ্চের ধর্মীয় লেবাস প্রথমটির উল্টো পদ্ধতি এটি। যে কোনো একটি রাজনৈতিক বিষয়কে জঙ্গিগোষ্ঠী সাইবার মাধ্যমে একটি ধর্মীয় লেবাস পরিয়ে দেয়। তখন আর ব্যাপারটি রাজনৈতিক থাকে না, হয়ে ওঠে ধর্মীয় ইস্যু । এর বড় উদাহরণ হচ্ছে, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ৷ রাজনৈতিকভাবে এ বিষয়ে যে কারও দ্বিমত থাকতে পারে । তার প্রতিবাদও হতে পারে কিন্তু বিষয়টি যেহেতু ভারত সেহেতু তাতে ধর্মীয় রঙ লাগানোটা সহজ এবং সেটাই ঘটেছে। নরেন্দ্র মোদি বা ৭১০
— পৃষ্ঠা ৩৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।