সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিদের জিহাদ বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মৌলবাদী জঙ্গিরা এখন অনলাইনে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে অনলাইনে জঙ্গি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে গত কয়েকবছর থেকে । ২০১৬ সালের ১ জুলাই গুলশান হলি আর্টিজান ক্যাফেতে হামলাকারী জঙ্গিরা নিজেরা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকির নায়েকের মতো উগ্র প্রচারকদের জিহাদি প্রচারণায় উদ্ধুদ্ধ হয়েছে এবং আন্তর্জাতিক জিহাদি বলয়ের সঙ্গে যুক্ত হয়েছে, একইভাবে নিজেরাও প্রচারের জন্য এই মাধ্যমকে ব্যবহার করেছে । গুলশানের হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও তীক্ষ নজরদারির কারণে বাংলাদেশের জঙ্গিরা এখন কৌশল বদলে “সাইবার জিহাদ' সংগঠিত করার চেষ্টা করছে। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার মারুফ রসুল চলমান সাইবার জিহাদ সম্পর্কে নির্মূল কমিটির মুখপত্র জাগরণ-এ লিখেছেন- “ধর্মীয় উগ্রপন্থী সংগঠনগুলো গত কয়েক বছরে তাদের অপকর্মের পদ্ধতি যে পরিবর্তন করেছে সে বিষয়ে সব শ্রেণি- পেশার মানুষ একমত । ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীগুলো প্রকাশ্য সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করে আসলেও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে তার অনেকটাই এখন নিয়ন্ত্রণে চলে এসেছে । এ হলো দৃশ্যত পরিসংখ্যান- অন্তত গত কয়েক বছরের বিবেচনায় । কিন্তু তার মানে এই নয় যে, জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসবাদী কার্যক্রম থেমে গেছে বা বন্ধ হয়ে গেছে। কাজের ধরন পরিবর্তনের কারণে উগ্রবাদী এই গোষ্ঠীগুলোর উপস্থিতি এখন সাইবার জগতে । বর্তমানে বিশ্বব্যাপি চলমান কোভিড-১৯ মহামারির কারণে সাইবার জগতে মানুষের উপস্থিতি ও নির্ভরশীলতা আগের চেয়ে বেড়েছে এবং একই সঙ্গে বেড়েছে জঙ্গিগোষ্ঠীর তৎপরতাও ৷ এই চিত্র যে কেবল বাংলাদেশের প্রেক্ষাপটে দৃশ্যমান, তা নয়; বরং গোটা পৃথিবীতেই জঙ্গিবাদী কার্যক্রম এখন সাইবার জিহাদে পরিণত হয়েছে। “আন্তর্জাতিক গবেষণায় “সাইবার জিহাদ'কে “সাইবার সন্ত্রাস'-এর অন্তর্ভুক্ত একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়। সাইবার সন্ত্রাসের অনেকগুলো সংজ্ঞা আছে। আমরা বাংলাদেশের বিবেচনায় যে সংজ্ঞায়নটি দাড় করানোর চেষ্টা করেছি, তার সারার্থ হলো- এটি তথ্যের বিরুদ্ধে তথ্যের একটি “রাজনৈতিক মতাদর্শ-প্রসূত' আক্রমণ, যার লক্ষ্য কোনো একটি নির্দিষ্ট মতাদর্শের (রাজনৈতিক ও ধর্মীয়) সম্প্রদায়, গোষ্ঠী বা জনগণ । “বাংলাদেশের সাইবার জগতে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা বিশ্লেষণ করলে আমরা তার যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- “জনমত প্রতিষ্ঠা । আরও একটু বিস্তারিত বললে যেটা হয়, সাইবার জগতকে ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো যতোটা না সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করে, তার চেয়ে বেশি ৭০৭ ৩৫৪ তাদের এই বিষয়ে জনমত প্রতিষ্ঠা করার চেষ্টা করে বা কোনো একটি সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার পটভূমি তৈরির চেষ্টা করে। তবে এর অর্থ এই নয় যে, সন্ত্রাসবাদী আক্রমণের পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাংলাদেশের সাইবার জগতকে তারা ব্যবহার করে না। কখনো কখনো দুটো কাজ একই সঙ্গে পরিচালিত হয়। বিষয়টি পরিষ্কার করার জন্য দুটি উদাহরণ তুলে ধরছি- এক: সন্ত্রাসবাদী কার্যক্রমের প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণ_ ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে নির্মমভাবে হত্যার হুমকি, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং হত্যা-পরবর্তী সন্ত্রাসী প্রতিক্রিয়ায় উগ্রবাদীরা সাইবার জগতকে ব্যবহার করেছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্লগার ফারাবী নিজেও ব্লগিং ও অনলাইন কার্যক্রমের মধ্য দিয়ে উত্রমত ছড়িয়ে দিতো এবং কাজ করতো । এক্ষেত্রে তার তথ্যের সূত্রও থাকতো সাইবার জগৎ। দুই: সন্ত্রাসবাদী কার্যক্রমের প্রেক্ষাপট বা তার পক্ষে জনমত তৈরি- ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে যে সাম্প্রদায়িক সন্ত্রাস চালানো হয়েছিল, তার প্রেক্ষাপট তৈরির জন্য সাইবার জগতকে ব্যবহার করা হয়েছে। এই ঘটনাটি বাংলাদেশের সাইবার জিহাদের প্রকৃতি বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ, কেননা, পরবর্তীকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর (৩০ অক্টোবর ২০১৬), রংপুরের গঙ্গাচড়া (১০ নভেম্বর ২০১৭), ভোলার বোরহানউদ্দীন (১৯ অক্টোবর ২০১৯) বা ২০২১ সালে ব্রা্মণবাড়িয়াতে যে সাম্প্রদায়িক সন্ত্রাস চালানো হয়েছে- তার সব ক’টির প্রক্রিয়া একই ধরনের । ফেসবুককে ব্যবহার করা হয়েছে “ধর্মীয় উস্কানি' তৈরিতে এবং পরবর্তীকালে “এই আক্রমণ কেন যৌক্তিক’ সে বিষয়ে জনমত তৈরির চেষ্টা চলেছে “সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ধর্মীয় সংবেদনশীলতা” ব্যবহার করে। তাতে জঙ্গিগোষ্ঠী সফলও হয়েছে, কারণ প্রতিটি ঘটনাতেই একজন নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সনাতন বা বৌদ্ধ ধর্মাবলম্বী; এবং তারা “ফেসবুক কী’ সেটা না জানলেও তাদের জামিন হতে অনেক সময় লেগেছে । এটা ঘটেছে সেই জনমতের কারণেই, যেটা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কাউকে বিচারের মুখোমুখি হতে হয়নি । এ বিষয়ক আরেকটি উদাহরণ হলো, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ব্লগার ও স্থপতি রাজীব হায়দারকে হত্যার ঘটনা । জঙ্গিগোষ্ঠী রাজীবকে হত্যার পরপরই তার নামে নূরানীচাপাসমগ্ নামে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ প্রতিষ্ঠা করে, যেখানে রাজীব জায়েজ বা “ব্লগার মানেই নাস্তিক" এই ধরনের জনমনস্তত্ব প্রতিষ্ঠা করা যায়। লক্ষ্যণীয় যে, সে সময়ে এ নিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলেও জনমতের হেরফের হয়নি । বাংলাদেশে সাইবার জিহাদের উদ্দেশ্য মূলত দুটি- মুখ্য উদ্দেশ্য: জনমনস্তত্ত তৈরি এবং গৌণ উদ্দেশ্য: সাংগঠনিক বিস্তার ।
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।