জ্বালিয়ে দেয়। আমার ঘরে আগুন লেগে আসবাবপত্র পুড়ে যায়। জঙ্গিরা হিন্দু যুবকদের টার্গেট করে আক্রমণ করে। ওদের হামলা থেকে বাচতে নারী পুরুষ দৌঁড়ানো শুরু করে । আমাকে জঙ্গিরা আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি (আমার শরীর থেকে রক্ত ঝরতে থাকে । রক্তাক্ত অবস্থায় আমি অজ্ঞান হয়ে পড়ি। কখন কিভাবে হুশ ফিরছে আমার জানা ছিল না। জঙ্গিরা হিন্দুদের উপর প্রতিশোধ নিচ্ছিল বলে বলাবলি করতে শুনেছি। জঙ্গিরা মালাউন বলে অশ্লীল ভাষায় গালিগালাজ গিয়েছিল। পরে মেয়েটা জোরপূর্বক ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। মুসলিম জঙ্গিরা হিন্দুদের উপর সেইদিন যেভাবে আক্রমণ করেছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। হিন্দুদের উপর জঙ্গিদের হামলা বন্ধ না করলে আমরা রাখাইনে টিকে থাকতে পারব না। আমার জীবনে এরকম অত্যাচার নিপীড়ন ও হত্যাযজ্ঞ দেখিনি । রোহিঙ্গা জঙ্গিদের কারণে রাখাইনে অশান্তি আর দাঙ্গা-হাঙ্গামা লেগেই আছে। ৮. মধুরাম পাল (৩০), পিতার নাম ৪ গুরুধন পাল, মাতার নাম ঃ বীনা বালা পাল, দাদার নাম ৪ তেজন্দ্র পাল, স্ত্রীর নাম ৪ হরিয়া বালা পাল। ঠিকানা ৪ পাড়া/গ্রাম ৪ চিকনছড়ি, থানা ৪ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । মধুরাম পাল বলেন, আমি রাখাইন রাজ্যের মংডুর চিকনছড়ির একজন বাসিন্দা। আমার জন্ম মিয়ানমারে । আমার বাপ-দাদা যুগযুগ ধরে রাখাইনে বসবাস করে আসছেন। ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা জঙ্গি আর বার্মিজ সেনাদের মাঝে গোলাগুলি ও হাঙ্গামা শুরু হলে রাখাইনের পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। ৩৫ আগস্ট সকালবেলা একদল কালো মুখোশপরা জঙ্গি আমাদের মহল্লায় আক্রমণ করে । জঙ্গিরা চিকনছড়ি গ্রামে দলবদ্ধভাবে হামলা করে । হিন্দুদের বাড়িঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমাদের ঘরবাড়ি আগুনে জ্বলে পুড়ে তছনছ হয়ে যায়। জঙ্গিরা হিন্দু যুবকদের এলোপাতাড়ি কোপাতে থাকে । ওদের হামলা থেকে বাচতে আমরা যেদিকে পারি পালাতে থাকি। জঙ্গিরা হিন্দু যুবকদের উপর বেশি নির্যাতন চালায় । ওরা কয়েকজন হিন্দু মহিলাদেরকে ধরে নিয়ে যায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে সেইসব মহিলাদেরকে ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয়। জঙ্গিরা বাড়ি-ঘরে হামলার সময় খুবই খারাপ ভাষায় গালিগালাজ করে । হিন্দু যুবকদের উপর নির্যাতন নিপীড়ন করে ওরা থামেনি । কয়েকজনকে নির্মমভাবে হত্যা করে । আমার মামাকে গুলি করে হত্যা করে। আমার মামীকে আহত করে । আমার পরিবারের মধ্যে বড় ভাইকে ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত করে। পরে বাংলাদেশের আসার পর চিকিৎসা করে সুস্থ হয়েছে। রোহিঙ্গা জঙ্গিরা হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করে । কিছু মহিলাকে জোর করে ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয়। ৯. বিজয় রাম পাল (৩৫), পিতার নাম ঃ সাধন পাল, মাতার নাম ঃ জোছনা বালা পাল, দাদার নাম £ তেজেন্দ্র পাল, স্ত্রীর নাম ৪ গের্নদা পাল। ঠিকানা ঃ পাড়া/্রাম ৪ উঠিং শেরোয়া, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । বিজয় রাম পাল, আমি রাখাইনের মংডুর শেরোয়ার বাসিন্দা । আমি মিয়ানমারের নাগরিক। আমি হিন্দু ধর্মের অনুসারী । ২০১২ সালে বৌদ্ধদের সাথে মুসলমানদের করে। হামলার সময় হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। অনেক পরিবারকে বাস্তহারা করে রোহিঙ্গা জঙ্গি ও কিছু মুসলিম। ২০১২ সালের মারামারি করে হিন্দু যুবকদের এলাকা ছাড়া করে জঙ্গিরা । জঙ্গিদের দলে যোগদান করেনি বলে হিন্দুদের উপর বারবার আক্রমণ করে জঙ্গিরা । জঙ্গি সংগঠনে ভিড়তে হিন্দু যুবকদেরকে বহু জোরাজুরি করার পরও যখন কোন কাউকে পাচ্ছে না তখন নিপীড়নের মাত্রা বাড়তে থাকে। ২০১৭ সালের ২৫ আগস্ট পুরো রাখাইন জুড়ে বার্মিজ সৈন্য আর জঙ্গিদের মধ্যে সশস্ত্র যুদ্ধ আরম্ভ হলে হিন্দু জনগোষ্ঠী বেকায়দায় পড়ে যায় । হিন্দুদের উপর জঙ্গিদের ক্রোধ বেশি। যখনই বার্মিজ সেনা অথবা বৌদ্ধদের সাথে মুসলমানদের কোন ঝামেলা হয় তখনই হিন্দুদের উপর স্টিমরোলার চালায় । পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে চলে আসতে বাধ্য হলাম। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিনের নেতা জঙ্গি আতাউল্লাহ একজন সৌদি নাগরিক। সৌদি আরব থেকে প্রশিক্ষণ নিয়ে রাখাইনে এসে বার্মার সেনা ক্যাম্পে হামলা করে হত্যাকান্ড ঘটায়। এসব জঙ্গিদের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে মুসলমান যেমন বারবার মিয়ানমার ছেড়ে বাংলাদেশে চলে আসছে, একইভাবে হিন্দুরাও দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে। জঙ্গিদের আক্রমণ থেকে বাচতে হলে জঙ্গি দমন করতে হবে । জঙ্গিরা যখন হামলা করে তখন সবাই কালো মুখোশপরা অবস্থায় থাকে । কালো মুখোশধারী জঙ্গিরা মানুষের নামে কলংক । ওরা মানুষকে খুন করতে কোন দ্বিধা করে না।
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।