শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

নিয়োজিত হই। ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা জঙ্গিরা কালো মুখোশপরা অবস্থায় আমাদের চিকনছড়ি গ্রামে হামলা করে । হিন্দুদের বাড়ি-ঘরে আগুন দেয় । জঙ্গিরা কয়েকজন হিন্দু মহিলাকে ধরে নিয়ে যায়। সেইসব মহিলাদেরকে ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয়। নির্যাতন এবারই প্রথম নয়। রাখাইনে কোন সমস্যা দেখা দিলে রোহিঙ্গা জঙ্গিরা আমরা অশান্তির মধ্যে বসবাস করছি। জঙ্গিরা যতদিন তাদের জঙ্গিবাদী কর্মকান্ড বন্ধ করবেনা,ততদিন রাখাইনে শান্তি আসবে বলে মনে হয় না। হিন্দুরা বারবার জঙ্গিদের টার্গেটে পরিণত হচ্ছে হিন্দুদের উপর জঙ্গিগোষ্ঠীর আক্রোশ দিনদিন বাড়ছে। ৫. বসুরাম রুদ্র (২৮), পিতার নাম £ মহন রার রুদ্র, মাতার নাম £ সোনা বালা রুদ্র, দাদার নাম ৪ মৃত. বলরাম রুদ্র, স্ত্রীর নাম $ বুদু বালা রুদ্র । ঠিকানা ৪ পাড়া/গ্রামঃ চিকনছড়ি, থানা ৪ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । বসুরাম রুদ্র বলেন, আমি রাখাইনের মংডুর খা মং সেইক গ্রামের বাসিন্দা । ২০১৭ সালের ২৫ আগস্ট সকাল আটটার দিকে রাখাইনের মংডুর উত্তরাঞ্চলের আহ নুক খা মং সেইক গ্রামে হিন্দুদের ওপর চড়াও হয় রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিনের সদস্যরা । কালো পোশাকপরা সশস্ত্র জঙ্গিদের সঙ্গে স্থানীয় রোহিঙ্গা মুসলিম গ্রামবাসী মিলে হিন্দু নারী, পুরুষ ও শিশুদের ঘিরে ফেলে। ওইসব লোকজন বাড়িঘর লুটের পর তারা ৫৩ জন হিন্দুকে চোখ বেঁধে গ্রামের বাইরে নিয়ে যায়। সেখানে জঙ্গিরা হিন্দু নারী, পুরুষ ও শিশুদের আলাদা করে ফেলে । সাত ঘন্টা নির্যাতনের পর প্রথমে পুরুষদের হত্যা করা হয়। জঙ্গিরা আট হিন্দু নারী ও আট শিশু সন্তানকে তুলে নিয়ে যায়। পরে জঙ্গিরা জোরপূর্বক হিন্দুদেরকে ইসলাম ধর্মে ‘ধর্মান্তরিত করতে বাধ্য করা হয়। হিন্দুদের উপর রোহিঙ্গা জঙ্গিদের নির্মম নির্যাতন ও গণহত্যার কথা বলতে গেলে দম বন্ধ হয়ে আসে । সেইদিনের ভয়াবহতা ছিল বর্ণনার বাইরে। রোহিঙ্গা সশস্ত্র জঙ্গিদের হাতে অস্ত্র, ছুরি ও বড় বড় রড ছিল । তারা হিন্দুদের হাত পিছমোড়া করে বেঁধে রাখত । চোখ বেঁধে রাখত । জঙ্গিরা আমার ঘরবাড়িতে লুটপাট চালায়। ঘরে যা কিছু ছিল সব ছিনিয়ে নিয়ে যায় । আমার কাকা বিজয় রুদ্রকে জঙ্গিরা হত্যা করে। আমার কাকার মৃতদেহও খুঁজে পাইনি । জঙ্গিরা যখন আমাদের বাড়িঘর ঘেরাও করে তখন আমি পাশের বাজারে গিয়েছিলাম । বাজার থেকে আসার পথে খবর পেলাম আমাদের গ্রামে জঙ্গিরা প্রবেশ করে হত্যাকান্ড ঘটাচ্ছে । রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী হিন্দুদের উপর আক্রমণ করেছে কয়েকবার । ২০১২ সালের দাঙ্গার সময় আমাদের এলাকায় কয়েকশ' জঙ্গি দেশীয় ধারালো অস্ত্র ও অত্যাধুনিক অস্ত্র নিয়ে হিন্দুদের উপর হামলা করে । ২০১৭ সালের ২৫ আগস্টের সময়ও জঙ্গিরা হিন্দু নারী পুরুষের উপর বর্বর হামলা ও গণহত্যা চালায়। জঙ্গিদের নির্যাতন নিপীড়ন থেকে বাচতে আমি আমার ৭০১ পরিবারের সাথে বাংলাদেশে চলে আসলাম । বর্তমান উখিয়া রোহিঙ্গা হিন্দু শর্ণার্থী ক্যাম্পে অবস্থান করছি। ৬. তরুণ রুদ্র (৩৩), পিতার নাম ৪ মোহিত চন্দ্র, মাতার নাম £ মনি বালা, দাদার নামঃ রাম কুমার, স্ত্রীর নাম ঃ কল্পনা বালা । ঠিকানা ৪ পাড়া/গ্রাম ৪ চিকনছড়ি, থানাঃ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ঃ আরাকান । তরুণ রুদ্র বলেন, আমি রাখাইনের মংডুর আহ নুক খা মং সেইক গ্রামের বাসিন্দা । ২০১৭ সালের ২৫ আগস্ট সকালের দিকে হঠাৎ দেখি অস্ত্র নিয়ে একদল লোক আমাদের গ্রামে হিন্দুদের ওপর এলোপাতাড়ি পিটাইতে শুরু করে। পরে জানতে পারলাম ওরা জঙ্গি গ্রুপের সদস্য । এসব সশস্ত্র জঙ্গিদের সঙ্গে কিছু মুসলিম একজোট হয়ে হিন্দু নারী, পুরুষ ও শিশুদেরকে আক্রমণ করে । আমি প্রাণ বাচাতে দৌড়ে পালিয়ে গেলাম। জঙ্গি সদস্যরা আমার বাবা মায়ের উপর হামলা করে । আমার বাড়ির আরও কয়েকজনকে আহত করে । জঙ্গিরা আট হিন্দু নারী ও আট শিশু সন্তানকে তুলে নিয়ে যায়। পরে জঙ্গিরা করে চলে যায়। আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে আহত করে । রোহিঙ্গা সশস্ত্র জঙ্গিদের হাতে বার্মিজ ধারারো ছুরি ও আধুনিক অস্ত্র দেখতে পেয়েছি। রোহিঙ্গা জঙ্গিদের হাতে হিন্দুরা নির্যাতনের শিকার হয়েছেন। মংডুর চিকনছড়িতে আমার এক আত্রীয়ের বাসাতে জঙ্গিরা হামলা করে ৩ জনকে খুন করে। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিনের একজন ভয়ংকর জঙ্গি তার নাম আতাউল্লাহ জুনুনী। সেই জঙ্গি নেতা জুনুনীর নেতৃত্বে আমাদের গ্রামে হামলা ও লুটপাট করা হয়েছে। জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিনের সদস্যরা হামলা করার আগেও আরেকবার ২০১২ সালে আমাদের গিয়েছিল । এলাকার প্রতিটি হিন্দুদের ঘর ভেঙে চুরমার করে দিয়েছিল । জঙ্গিরা বারবার হিন্দুদের উপর অত্যাচার চালায় । ৭. চিত্তরঞ্জন পাল (৫৫), পিতার নাম ৪ তেজেন্দ্র পাল, মাতার নাম ৪ কুসুমবালা, দাদার নাম ৪ জগবন্ধু পাল, স্ত্রী নাম ৪ মিংগৃ বালা । ঠিকানা ৪ পাড়া/থাম ৪ চিকনছড়ি, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান। চিত্তরঞ্জন পাল বলেন, আমি রাখাইন রাজ্যের মংডুর চিকনছড়ি গ্রামের একজন বাসিন্দা। আমার জন্ম মিয়ানমারে । সেইসূত্রে আমি মিয়ানমারের নাগরিক। ২০১২ ও ২০১৬ সালের অক্টোবর মাসে সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা মুসলমানদের সাথে বার্মিজদের সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। ২৫ আগস্ট সকালবেলা একদল কালো মুখোশপরা জঙ্গিরা হিন্দু বাড়িতে আক্রমণ করে। জঙ্গিরা চিকনছড়ি গ্রামে দলবদ্ধভাবে হামলা করে । হিন্দুদের বাড়ি-ঘরে পেট্রোল দিয়ে আগুন ৭০২

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।