শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মংডুর বারমা এলাকায়। আমি বাপদাদার আমল থেকে ওখানে বসবাস করি। জন্মসূত্রেই আমি রোহিঙ্গা নাগরিক। আমার রোহিঙ্গা নাগরিকত্বের আইডি কার্ড আছে। আমার মিয়ানমারের কোনো পাসপোর্ট ছিলনা । রোহিঙ্গা হিন্দু হিসেবে আমার পরিচয় । রোহিঙ্গা হিসেবে শতশত বছর ধরে আমরা হিন্দুরা রাখাইনে জীবনযাপন করছি। বার্মিজ সেনারা রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা করলে কিংবা কোনো সময় নির্যাতন করলে হিন্দুদের উপরও নির্যাতনের খড়গ নেমে আসতো । ২০১২, ২০১৬ ও ২০১৭ সালে ২৫ আগস্টের সেই ভয়াবহ ঘটনাগুলোর সময় রোহিঙ্গা হিন্দুদের উপর হামলা করেছে জঙ্গিরা। ২০১৭ সালের ২৫ আগস্টের হামলার ঘটনার পরদিন থেকে বার্মিজ সেনাদের পাশাপাশি রোহিঙ্গা মুসলিম জঙ্গিরাও হিন্দুদের বেশি চড়াও হয়েছিল। রোহিঙ্গা জঙ্গিরা সন্দেহ করতো আমরা বার্মিজ সেনাদেরকে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করি । এই সন্দেহ থেকে হিন্দুদের উপর নির্মম নির্যাতন চালাত । তাছাড়া মিয়ানমার সরকার রোহিঙ্গা হিন্দুদের নাগরিকতৃ দিয়েছে কিন্তু মুসলমানদের দেয়নি ওই কারণে হিন্দুদের প্রতি ভিন্নচোখে দেখে আমাদেরকে । ২০১৭ সালের ২৫ আগস্ট ঘটনার দিন কালো মুখোশধারী এক দল লোক আমার উপর আক্রমণ চালায় মুখোশধারী কালো কাপড় আর কালো চশমাপরা দলটি হচ্ছে রোহিঙ্গা জঙ্গি গ্রুপ হারকাহ আল ইয়াকিন। জঙ্গি দলের কয়েকজন সদস্য আমার বাড়ি ঘেরাও করে এরপর আমি ঘর থেকে বের হতেই আমার উপর ঝাপিয়ে পড়ে । ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আমাকে অন্যত্র চলে যেতে বলে। জঙ্গিরা চলে যাবার পর আমি প্রাণে বাচতে পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে চলে আসতে বাধ্য হই। রোহিঙ্গা জঙ্গি সংগঠনের সদস্যরা মংডুর বারমা এলাকায় হামলা চালিয়ে হিন্দুদের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, লুটপাট ও ভাঙচুর করে। হিন্দু মহিলাদের ভয়ভীতি দেখিয়ে কয়েকজনকে অপহরণ করে পাহাড়ে জঙ্গিদের আস্তানায় নিয়ে আটকে রাখে । মহিলাদেরকে স্বামী সন্তান হত্যার ভয় দেখিয়ে ধর্ম ত্যাগ করে মুসলমান হতে বাধ্য করে। যে সকল মহিলা ধর্ম ত্যাগ করতে অস্বীকার করেছিলেন তাদের স্বামী ও বাবাদের ধরে নিয়ে জঙ্গিরা হত্যা করে। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারকাহ ইয়াকিনের সদস্যরা রোহিঙ্গা হিন্দুদের প্রতি সবসময় হিংসাত্মক আচরণ করে । যখন তখন হুমকি দিয়ে ভয় দেখান। জঙ্গিরা চায় না হিন্দুরা মুসলমানদের সম্পর্কে জড়াক। হিন্দুদের উপর আক্রমণ করে জঙ্গিরা উল্লাস করে। ২. সুভাষ রুদ্র (৫০), পিতার নাম ঃ কির রুদ্র, মাতার নাম ঃ অনবালী, দাদার নাম ৪ শরৎ রুদ্র, স্ত্রীর নাম ৫ মালতি বালা, ঠিকানা ৪ পাড়া/থাম ৪ চিকনছড়ি, থানা ৪ মংডু, জেলা £ আকিয়াব, রাজ্য ঃ আরাকান। কিংবা কোনো সময় নির্যাতন করলে দ্বিতীয় পর্যায়ে হিন্দুদের উপর আক্রমণ করতো রোহিঙ্গা জঙ্গিরা । এর আগে হামলা করলেও রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা হিন্দুদের ওপর ৬৯৯ চড়াও হয়েছে মূলত ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে । ওই দিন কালো মুখোশধারী এক দল আমার ছোট ভাই সুশীল রুদ্রকে আক্রমণ করে রক্তাক্ত করে । তারপর আমার উপরও হামলা চালিয়ে আহত করে আমাকে পরিবারসহ অন্যত্র চলে যেতে বলে। জঙ্গিরা চলে যাবার পর আমি প্রাণে বাচতে পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে চলে আসতে বাধ্য হলাম। রোহিঙ্গা জঙ্গিদের কারণে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে। ৩. বলরাম পাল (৬০), পিতার নাম £ মহেন্দ্র শিং মৃত, মাতার নাম ৪ গেন বালা, দাদার নাম ৪ মৃত. শুরত, স্ত্রীর নাম ৪ সর বালা । ঠিকানা ৪ পাড়া/াম ৪ চিকনছড়ি, থানাঃ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য ঃ আরাকান। বলরাম পাল বলেন, আমি রাখাইনের মংডুর চিকনছড়ির বাসিন্দা । রোহিঙ্গাদের উপর বার্মিজ গুলাগুলির পরে হিন্দু এলাকায় হামলা করে জঙ্গিরা । ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের অলিগলি মানুষের আহাজারি হাহাকার শুনতে পাচ্ছিলাম। যার যেদিকে চোখ যায় সেদিকে দৌড়াতে থাকি । জঙ্গিগোষ্ঠী হিন্দুদের ঘরবাড়ি ঘেরাও করে অত্যাচার চালায় । শিশু ও মহিলাদেরকে জোর করে উঠিয়ে নিয়ে গেল । পুরুষদের ধরে নিয়ে পাহাড়ি এলাকায় আটকে রাখে । আমরা হিন্দুরা জুলুমের শিকার হয়েছি। জঙ্গি সংগঠনের সদস্যরা হিন্দুদের ঘর-বাড়ি লুটপাট করে । মুসলমানদের নাগরিকত্ব না দিয়ে হিন্দুদের দেওয়ায় রোহিঙ্গা জঙ্গিরা আমাদের উপর চড়াও হয়। ২০১৭ সালের ২৫ আগস্ট ঘটনার দিন কালো মুখোশধারী এক ব্যক্তি আমার কাকাকে হত্যা করে । আমার উপরও হামলা করেছিল তারা। ভয়ভীতি দেখিয়ে আমাদের অন্যত্র চলে যেতে বলায় প্রাণভয়ে পালিয়ে এসেছি বাংলাদেশে । মিয়ানমারে তিন ধরনের নাগরিকতৃ দেওয়া হয়। এর মধ্যে ‘প্রকৃত নাগরিক’ ও ‘গুরুত্বপূর্ণ অভিবাসীদের খ্রিনকার্ড দেওয়া হয়। এছাড়া রয়েছে দ্বিতীয় শ্রেণির নাগরিক। সরকার আমাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকতৃ প্রদান করেছিল। রোহিঙ্গা কিন্তু তা প্রত্যাখ্যান করে তারা । মুসলিম রোহিঙ্গারা মগদের মতো প্রথম শ্রেণির (প্রকৃত নাগরিক) নাগরিকত্বের দাবি করে আসছিল । ৪. জগদীশ পাল (২২), পিতার নাম ৪ রবীন্দ্র পাল, মাতার নাম ঃ তুলসী বালা পাল, দাদার নাম 8 বিভূতি পাল, ঠিকানা ৪ পাড়া/থাম ৪ চিকনছড়ি, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান। জগদীশ পাল বলেন, আরাকানে থাকাকালীন আমার ব্যক্তিগত পাসপোর্ট ছিল না। একটা আইডি কার্ড ছিল। আমি একবার ভোট দিয়েছিলাম নির্বাচনের সময় । আমি অন সাং সুচির দলকে সমর্থন করতাম। ওনার দলকেই ভোট দিয়েছিলাম । আমার বাপ দাদারা নির্বাচন আসলে ভোট দিতেন । আমার বাবাও অন সাং সুচির দলকে ভোট দিতেন এবং সাপোর্ট করতেন। আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাস ৭০০

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।