শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

পাড়া/প্রামঃ রোহিঙ্গা দমপাড়া, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম $ বাবা মোঃ আলিম । মো আলম বলেন, আমার শুধু আইডি কার্ড ছিল, এখন নাই। আমি কোনো নির্বাচনে ভোট দেইনি কিন্তু আমার বাপ দাদারা নির্বাচনের সময় ভোট দিতেন। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা আমাদের কাছে ভোট চাইতে আসতেন। আমাদের গ্রামের সর্দারের নাম হচ্ছে মাস্টার শফি আলম । ঘটনার দিন বার্মিজ সৈন্যরা যখন আমাদের উপর হামলা করে তখন যে যেদিকে পারি পালিয়ে যাই। আমার বাবা মো. আলিম বার্মায় গণহত্যার শিকার হয়ে মারা যায়। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে জোর দাবি জানাচ্ছি যে, আন্তর্জাতিক গণআদালতে বার্মিজ সেনাদের যেন বিচার করা হয়। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ এর নাম জানি । এই দলের আমীরের নাম আতাউল্লাহ জুনুনী ৷ জঙ্গি সংগঠনকে আমি সাপোর্ট করি না। জঙ্গি সংগঠনের জিহাদকেও সমর্থন করিনা । ৫৮. রেহেনা বেগম (২০), পিতার নাম ৪ অলি চান, মাতার নাম £ মরহুম রহমত, দাদার নাম ৫ দরবেশ আলী, স্বামীর নাম ৪ মোঃ কাসেম । ঠিকানা ৪ পাড়া/থাম £ নাচিডং, থানা ৪ মংডু, জেলা 8 আকিয়াব, রাজ্য ৪ আরাকান । অপর চার নারী সদস্যের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলাম আমি | এমন সময় গ্রামে হামলা চালায় বার্মিজ সেনারা । ওরা ঘরে ঢুকে নারীদের একটি ঘরের মধ্যে যেতে বাধ্য করে। মারে। সেনারা নারীদের বিবস্ত্র করে ফেলে। এক সেনা আমার গলায় ছুরি রেখে আমাকেসহ প্রত্যেক নারীর ওপর ধর্ষণযজ্ঞ চালায় সেনারা । কয়েক ঘণ্টা চলে আমাদের উপর ওই বিভীষিকা । আমার মনে হয়েছিল ওরা আমাকে মেরে ফেলবে । ভয় হচ্ছিল, আমার ছেলে মনে হয় মারা গেছে। বাংলাদেশে হেটে আসতে আট দিন সময় লেগেছে আমার । আমার সঙ্গে ধর্ষণের শিকার হওয়া পরিবারের আমার দুই বোন রাস্তায় মারা যান। আমার বোন দু'জন এতো দূর্বল ছিল যে মারাই গেল পথের মধ্যে । আমি আমার চোখে দেখা কয়েকটি দৃশ্য কিছুতেই ভুলতে পারছি না। আমি নিজে ধর্ষিতা । বার্মা হলো একটি আজব দেশ যেখানে শুধু বার্মিজ উগ্ববাদীরাই থাকবে অন্য কোনো জাতি থাকতে পারবে না। আমি রোহিঙ্গা কোনো সংগঠনের নাম জানি না। ৫৯. দিল মোহাম্মদ (৪০), পিতার নাম £ লাল মিয়া, মাতার নাম ৪ রশিদা, দাদার নামঃ অলি চান, স্ত্রীর নাম ৫ সোমেরা বেগম । ঠিকানা ৪ পাড়া/থাম ঃ গধুরা শীয়াপাড়া, থানা £ মংডু, জেলা £ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম £ স্ত্রী সোমেরা বেগম । দিল মুহাম্মদ বলেন, আমরা না হয় সবকিছু বুঝি কিন্তু যারা শিশু, নাবালক, ওদের কি অপরাধ ছিল? বার্মিজ সৈন্যরা শিশুদেরও ধর্ষণ ও হত্যা করেছে । আমি এই জঘন্য নারকীয় কায়দায় হত্যাকারীদের কঠোর শাস্তি চাই। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ৬৮৫ ইয়াকিন এবং আরএসও এর নাম শুনেছি আরাকানে থাকাকালীন । এই সংগঠনের কারণে বার্মিজ সেনারা হামলা করে রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গা জঙ্গি সংগঠনের কার্যক্রম আমি সমর্থন করিনা । ৬০. মনিরা আক্তার (২০), পিতার নাম £ নুরু ছালাম, মাতার নাম £ রাশিদা, দাদার নাম ঃ ছৈয়দ আমিন। ঠিকানা ৪ পাড়া/গ্রাম ৪ হাসুসুরাতা, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ঃ আরাকান । নিহতের নাম ঃ বাবা নুরু ছালাম । ক্ষেতখামার ধ্বংস হয়ে গেছে। মা-বোনের ইজ্জত নষ্ট হয়েছে। আমরা গণহত্যার শিকার হয়েছি। আমার পিতা নুরু ছালাম এই গণহত্যার শিকার হয়েছেন । আমাদের আরাকান রাজ্যের কেউ আজ নিরাপদ নাই। সবাই অনিরাপদ । আজ আমরা হয়ে গেলাম রোহিঙ্গা শরণার্থী । আমাদের কোনো ঠিকানা নাই। এমন এক নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। আমাদের কোনো জায়গা জমি নেই, নেই কোনো গ্রহণযোগ্য অভিভাবক, যদিও কোনো একজন বীর পুরুষ বুক ফুলিয়ে আমাদের সাহায্য করতে আসে তাকেও হারাতে হয় । আমি রোহিঙ্গা কোনো জঙ্গি সংগঠনের নাম জানি না। ৬১. ইলিয়াছ (৪০), পিতার নাম ৪ দিল মোহাম্মদ, মাতার নাম $ মৃত. রেহেনা খাতুন, দাদার নাম £ মৃত. মোঃ সোলাইমান, স্ত্রীর নাম ৪ নুর বেগম ৷ ঠিকানা ৪ পাড়া/্রাম ৪ লোদাইং, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম ঃ ভাই সালামত। ছিল সব বরবাদ হয়ে যায় । সৈন্যরা আমার ভাইকে গুলি করে হত্যা করে । আমাদের যা ছিল সবকিছু সৈন্যরা লুটে নিয়েছে । শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বাংলাদেশে চলে এসেছি। বাংলাদেশে এসেও শান্তি নেই । বন্দিশালার মতো জীবনযাপন ভাল লাগে না। তারপরও বন্দিশালা হলেও শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে এতোটুকু পাওয়ার। আশ্রয় মিলছে তাই সবাই আমাদের ডাকে রোহিঙ্গা। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ও হারাকাহ ইয়াকিনের নাম জানি । ৬২. নাছিমা খাতুন (২০), পিতার নাম £ মৃত. ফোরকান আলী, মাতার নাম ৪ মৃত. ফাতেমা খাতুন, দাদার নাম ৪ মৃত. ছৈয়দ আহমদ, স্বামীর নাম ৪ এনাম ৷ ঠিকানা ৪ পাড়া/থাম ৪ তুলাতুলি, থানা ৪ মংডু, জেলা £ আকিয়াব, রাজ্য 8 আরাকান । নিহতের নাম £ বাবা ফোরকান আলী । নাছিমা খাতুন বলেন, বার্মিজ সৈন্যরা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে। কোনো বড় চাহিদা ছিল না। আমাদের চাহিদা ছিল একটাই, আমাদের মুসলিম জীবনযাপন যেমন- আযান, মিলাদ মাহফিল দ্বীনের পথে চলার বিষয়াদি যেন ৬৮৬

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।