আমার সঙ্গের সব নারীকে হত্যা করা হলেও আমি ভাগ্যক্রমে বেঁচে যাই। ধর্ষণের শিকার রোহিঙ্গা অনেক নারী লোকলজ্জার ভয়ে মুখ খুলবে না । বাস্তবে প্রতিটি গ্রামেই নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। আমি ভুক্তভোগী আমি জানি তা কতটা নির্মম এবং যন্ত্রণাময়। আমার সঙ্গে যা ঘটেছে তার দুঃসহ স্মৃতি তাড়া করছে আমাকে সবসময় । জীবনটা হঠাৎ এলোমেলো হয়ে গেল। রোহিঙ্গা নারীর জীবন কতটা অনিরাপদ তা বলে শেষ করা যাবে না। আমাদের এলাকায় যখন হামলা চালায় তখন তিনটা কিংবা ৪টা বাজে যখন মানুষ ঘুমে থাকে মানুষ তখন আমরা তাড়াহুড়ার মধ্যে যে যেদিকে পেরেছি পালিয়েছি। কেউ কিছু নিয়ে আসতে পারিনি । আমার ভাইকে বার্মিজ সৈন্যরা গুলি করে হত্যা করে। কোনো মতে এক এলাকার পর অন্য এলাকা পাড়ি দিয়ে বাংলাদেশে চলে এসেছি। আমি রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকা ইয়াকিনের নাম শুনেছি। ৫৩. আব্দুল হামিদ (৪৮), পিতার নাম ৪ আব্দুর রহমান, মাতার নাম $ নুরু জাহারুন, দাদার নাম ৪ আমিনা, স্ত্রীর নাম £ তাহেরা । ঠিকানা ৪ পাড়া/থাম 8 নাইচদম, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম ঃ ভাই মনছুর। কোনকিছুতেই আমাদের কোনো অধিকার দিত না। বার্মিজ প্রশাসন মনে করত, আমরা যদি লেখাপড়া কাজ কর্ম কোনো কিছুতে সুযোগ দেওয়া হয় তাহলে আমরা যোগ্য হয়ে যাব । আমরা দেশ স্বাধীনের পথ পেয়ে যাব। এই ভয়-ভীতি তাদের মধ্যে কাজ করতো তাই তারা আমাদের সঙ্গে তারা হিংস্র প্রাণীর মতো আচরণ করতো। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ও হারাকাহ ইয়াকিনের নাম জানি । এসব রোহিঙ্গা সংগঠনের কারণে আরাকানে শান্তি আসেনি । ৫৪. দীল মোহাম্মদ (৬৫), পিতার নাম ৪ মৃত. জালাল আহমদ, মাতার নাম ৪ মৃত. রবিয়া খাতুন, দাদার নাম ৪ মৃত. পেটান আলী, স্ত্রীর নাম ৪ আছিয়া খাতুন। ঠিকানা ৪ পাড়া/প্রাম ৪ মৌলভীরজায়গা, থানা ৪ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম £ ছেলে শামসু আলম । দীল মোহাম্মদ বলেন, আমি মনে করি, জাতিগতভাবে রাখাইন উত্তরসুরীর মধ্যে ভুল ছিল। তা না হলে আজ আড়াই শত বছর পরে এসে আমরা কিসের খেসারত দিচ্ছি? আমরা আজ গভীর থেকে গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমার মনে হয় না আমাদের মতো লাঞ্ছিত এই পৃথিবীতে আর কোনো জাতি আছে। যুগ যুগ ধরে যত অসভ্য শাস্তিসমূহ কি শুধু আল্লাহ আমাদের জন্য রেখেছেন? আমরা কেন আজ এতো অবহিলত জাতিতে পরিণত হলাম? আমার মনে হয় এসব কিছুর মূলে আমাদের পূর্বপুরুষদেরই ভুল আছে । সব ভুলতো এক সাথে বলা যাচ্ছে না। তবে পৃথিবীর যতই জাতি লোক বসবাস করি সবার জন্য একটি কথাই বলা যায় আমাদের পূর্বপুরুষদের মতো যেন কোনো ভুল আর কেউ না করে। যার কারণে সারাজীবন আমাদের মতো ভুলের মাসুল দিতে হবে কেঁদে কেদে । আরাকানে থাকাকালীন রোহিঙ্গা জঙ্গি সংগঠন ৬৮৩ হারাকাহ ইয়াকিন এবং আরএসও এর নাম শুনেছি । রোহিঙ্গা জঙ্গি সংগঠনের কার্যক্রম আমি সমর্থন করি না। ৫৫. ছৈয়দ উল্লাহ (৩০), পিতার নাম £ আব্দুল গনি, মাতার নাম ৪ খদিজা বেগম, দাদার নাম ঃ ছমদ আলী, স্ত্রীর নাম ৪ উম্মে ছালমা। ঠিকানা ৪ পাড়া/ঘ্রাম ৪ ওদম পাড়া, থানা £ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম £ঃ আমার ভাই এনামুল হক। ছৈয়দ উল্লাহ বলেন, আমার বাড়ি আরাকানের মংডুর ওদম পাড়া গ্রামে । আমার এলাকায় হত্যাকাণ্ডের আগে সেনাপোশাকে আসা লোকজন প্রথমে গ্রাম ঘিরে ফেলে। পরে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে । গুলিতে না মারা গেলে ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। তরুণীদের বাছাই করে আলাদা ঘরে আটক রাখা হয়। এরপর তাদের কাউকে কাউকে ধর্ষণের পর ঘর তালাবদ্ধ করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে হয়। আমি নিজে একটি খাল থেকে ১৫টি শিশুর মৃতদেহ তুলেছি । আমার ভাই এনামুল হক বার্মিজদের জঘন্যতম হামলায় মারা যায় । আমি নিন্দা করি এই হামলাকারীদের । ওরা গণহত্যা, গণধর্ষণের মতো জঘন্য ঘৃণিত কাজ। আমি এই হামলাকারীদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাই । আমি ধিক্কার জানাই এ ঘাতক সন্ত্রাসীদের বিচার যেন আরাকান রাজ্যের মাটিতে হয়। আমি বার্মিজ সেনাদের বিরুদ্ধে জিহাদ করাকে সমর্থন করি। ৫৬. ফয়েজ আহমদ (৫৭), পিতার নাম ৪ ইসা আলী, মাতার নাম ৪ আয়েশা খাতুন, দাদার নাম ৪ মৃত. জব্দর ইকবাল, স্ত্রীর নাম 8 সাজেদা । ঠিকানা ৪ পাড়া/গ্রাম 8 দোয়াখালী, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম £ আহত ফয়েজ আহমদ নিজেই । ফয়েজ আহমদ বলেন, আমি আরাকানের মংডুর দোয়াখালী এলাকার বাসিন্দা। করে দিয়েছে। জনবসতির কোনো আলামত রাখেনি । আমার বাড়িঘরসহ পাড়ার আরও ২৫ টি বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দেয়। কেবল আমার এলাকা নয়, মিয়ানমারের মত্ডুর তুলাতুলি, দিয়েলতলি, হোয়াইকং, গারতিবিল, বলিবাজার, বড়চরা, নাড়িরবিল, টউমবাজার, খুলুং, হাসুরতা, রাজারবিল, জীবনখালিসহ অন্তত ১৬টি গ্রাম এবং বুথিডংয়ের নাতিডং, খুন্দু প্রাং, দক্ষিণ ফাতিয়া, চৌ পরাংসহ আটটি গ্রামে সেনারা জুলুম করছে। আমাদের পাশের একটি গ্রামের সাতটি পরিবারের একজন সদস্য ছাড়া বাকি সবাইকে মেরে ফেলেছে সেনারা । বার্মিজ সেনাদের বিরুদ্ধে জিহাদ করাকে আমি সমর্থন করি । আমি আরসা"র নাম শুনেছি, এর প্রধান আতাউল্লাহ। ৫৭. মোঃ আলম (২৮), পিতার নাম £ মোঃ আলিম, মাতার নাম ঃ মরহুম হালেমা খাতুন, দাদার নাম ৪ মরহুম নুর আহমদ, স্বামীর নাম ছমিরা খাতুন। ঠিকানা ৪ ৬৮৪
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।