ওয়াজেদ আলী বলেন, আমি একজন কৃষক । আমি নাচিডং গ্রামের মংডু থানার ছিলাম ৷ বার্মিজ পাষণ্ড বাহিনীরা আমাদের আরাকান রাজ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে । আমাদের অনেক মা-বোনকে গণধর্ষণ করে হত্যা করেছে । আমার মেয়েকে নির্যাতন ও ধর্ষণ করে হত্যা করেছে। আমাদের রাজ্যের কোনো কিছু বাকি রাখেনি । সবকিছু ধ্বংস করেছে পাষণ্ড বাহিনী । আমি হামলাকারীদের প্রতি নিন্দা জানাই, ধিক্কার জানাই । এই সব গুপ্তাদের বিচার চাই । আমি বার্মিজ সেনাদের বিরুদ্ধে রোহিঙ্গা জিহাদি সংগঠনগুলোর সংগ্রামকে সমর্থন করি ৪৮. হাসিম উল্লাহ (৩৫), পিতার নাম ঃ ইসলাম মরহুম, মাতার নাম ঃ মরহুম মদিনা, দাদার নাম ৪ মরহুম আব্দুল মতলব, স্ত্রীর নাম ঃ হাছিনা। ঠিকানা ৪ পাড়া/থাম ৪ মিতাপাড়া, থানা ৪ মংডু, জেলা £ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নামঃ বোন, ৫ ছেলে, ৫ মেয়ে। হাসিম উল্লাহ বলেন, আমি একজন কৃষক । আমি মংডু থানার মিতাপাড়া গ্রামের বাসিন্দা । বার্মিজ সৈন্যরা যখন আমাদের উপর হামলা করে তখন আমি এলাকায় ছিলাম । আমার ছেলেমেয়েসহ মোট ১০ জনকে হত্যা করেছে বার্মিজ সেনারা । আমার পাচ মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে। আবার বোনটাকে উলঙ্গ করে নির্যাতন করে হত্যা করেছে। আমার বাড়ি-ঘর টাকা পয়সা সবকিছু ধ্বংশ করেছে পাষণ্ড বাহিনী । আমরা বাধ্য হয়ে বাংলাদেশে চলে আসি । আকামুল মুজাহিদীন নামের জঙ্গি সংগঠনের নাম জানি। এই সংগঠনের আমিরের নাম হাফেজ তৌহা। হাফেজ তৌহা একজন পাকিস্তানি নাগরিক। ৪৯. রেহেনা বেগম (৫৭), পিতার নাম £ মৃত. আব্দুস শুকুর, মাতার নাম £ মরহুম মোস্তাফা, দাদার নাম ৫ মরহুম আলি মদন, স্বামীর নাম ৫ নজির আহমদ । ঠিকানা £ পাড়া/গরাম ৪ নাচিডং, থানা ৪ মংডু, জেলা 8 আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নামঃ ৫ সদস্য খুন, আহত রেহেনা বেগম নিজেই। রেহেনা বেগম বলেন, আমার বাড়ি আরাকানের মংডুর নাচিডং এলাকায় । আমার এলাকায় রোহিঙ্গাদের নৃশংস হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছে, তাদের প্রায় সবাই ছিল সেনাপোশাক পরা ছিল। আমার পরিবারের পাচ সদস্যকে হত্যা করা হয়েছে । আমার স্বামী নাজির আহমদকে মেরে ফেলা হয়। বার্মিজ সেনারা আমার মেয়ে মোহসিনাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। গ্রামের অন্তত ১২ জন নারীকে ধর্ষণের পর ঘর মাথায় আঘাত করে খুন করে সেনাসদস্যরা । তিন মাস ধরে আমি গ্রামের এক পাড়া থেকে অন্য পাড়ায় যেতে পারিনি । কেউ এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারত না। সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হতো । সীমান্তের তল্লাশি চৌকিতে হামলার পর গণহারে হত্যা করা হয়। রোহিঙ্গাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ৬৮১ ছিল। নিষেধাজ্ঞা অমান্য করায় আমার গ্রামের দু'জন খুন করে বার্মিজ সেনারা । আমি নিজে আহত হয়েছি। নির্যাতনে বাধ্য হয়ে বাংলাদেশে চলে এসেছি। আমি আমার জঙ্গি সংগঠন বা নেতার নাম জানি না। ৫০. জেরিফা আক্তার (৩৮), পিতার নাম £ আবু তাহের, মাতার নাম ঃ মরিয়ম খাতুন, দাদার নাম £ মোঃ হোসেন, স্বামীর নাম ৫ আবু ছিদ্দিক । ঠিকানা ৪ পাড়া/থাম ৪ হল্লামা, থানা ৪ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য 8 আরাকান । নিহতের নাম ঃ স্বামী আবু ছিদ্দিক । জেরিফা আকতার বলেন, আমি আরাকানের মংডুর হল্লামা গ্রামের বাসিন্দা। ঘটনার দিন স্বামী আবু ছিদ্দিককে জবাই করে হত্যা করে সেনারা । তারা কত নিষ্ঠুর এবং নৃশংস তা না দেখলে কেউ বুঝতে পারবে না । আমার পাড়ার সব ঘরবাড়ি লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয় বার্মিজ সেনা ও বৌদ্ধরা । আমার বাড়ি-ঘর ভেঙ্গে দেয় হামলাকারীরা । আমার ক্ষেতখামার ইত্যাদি নষ্ট হয়ে যায়। আমার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার জিনিস মালপত্র নষ্ট হয়ে যায়। আমি সহ যারা এই হামলার শিকার হয়ে মালামাল টাকা পয়সা নষ্ট হয়েছে যাদের তাদের সব মালামাল টাকা পয়সার ক্ষতিপূরণের দাবি জানাই । এর দায়ভার বার্মিজ সরকারকে নিতে হবে । কোনো ধরনের জিহাদ আমি সমর্থন করি না। রোহিঙ্গা জঙ্গি সংগঠন রোহিঙ্গাদের জন্য বারবার অশান্তি ডেকে আনে। ৫১. হাসিনা বেগম (২০), পিতার নাম ৪ মোঃ শফি, মাতার নাম ৪ নুরু জাহান, দাদার নাম ৪ এয়াকুব, স্বামীর নাম ৪ ছৈয়দ হোসইন । ঠিকানা ঃ পাড়া/থাম ৪ আট্টাপুরমা, থানাঃ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম £ বাবা মোঃ শফি। যান। তারপর আমি ও আমার ফ্যামেলির অন্য সদস্যরা কোনোরকম প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে চলে আসি । আমার বাড়ি-ঘর ভাঙচুর করেছে, টাকা-পয়সা লুটতরাজ করেছে। সকল নারী পুরুষকে গ্রাম শূন্য করেছে। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিন এবং আরএসও এর নাম শুনেছি আরাকানে থাকাকালীন । এই সংগঠনের কার্যক্রম আমি সমর্থন করিনা । ৫২. নুর ফাতেমা (২০), পিতার নাম ঃ আমির হোসেন, মাতার নাম ৪ মরিয়াম খাতুন, দাদার নাম $ মরহুম আব্দুল মতলব, স্বামীর নাম £ সিরাজুল ইসলাম । ঠিকানা ঃ পাড়া/থাম ৪ বলিবাজার, থানা £ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম ৪ ভাই মনির । নুর ফাতেমা বলেন, আমি আরাকানের মংড়ু বলিবাজারের বাসিন্দা। যেদিন বার্মিজ ঘরে ঢোকায় । আমাকে সহ বাড়ির আরও চার নারীকে সেনারা ধর্ষণ করেছে। এরপর ৬৮২
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।