২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হেফাজতের ডাকা প্রতিরোধ সভা এবং হরতালের সময় বিএনপি জামায়াত শিবির, হেফাজতে ইসলাম এবং সামপ্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবে দেশের বিভিন্ন অঞ্চলে হামলা, অগ্নিসংযোগ এবং মারধর, খুনাখুনি, গাড়ী পোড়ানোসহ নজিরবিহীন নারকীয় যজ্ঞ চালিয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ পুরো জেলাতে ধ্বংসলীলা চালিয়ে জ্বলন্ত নরক বানিয়ে দিয়েছিল মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, হেফাজতে ইসলামের যুগ্া-মহাসচিব মামুনুল হকের প্রধান লক্ষ্য ছিল বর্তমান সরকার পতনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া । এই উদ্দেশ্য বাস্তবায়নে সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিলো মামুনুলের। বিশেষত বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। ২০২১ সালের ২৩ এপ্রিল জাগোনিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন- অর-রশিদ জানিয়েছেন, মামুনুল ভারতবিরোধী মতাদশীর লোকজন এবং সরকারবিরোধী দলের লোকজনকে সঙ্গে নিয়ে করে নাশকতার পরিকল্পনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ বলে ইস্যুটিকে সামনে নিয়ে আসেন। এই ইস্যুতে সারা দেশে তিনি বিএনপি জামায়াতের সহযোগিতায় “বড় মুভমেন্ট’ করার পরিকল্পনা করেন। ২০১৩ সালের বলে ধারণা ছিল তাদের । ওই সময় হেফাজতের প্রভাবশালী নেতা হিসেবে মামুনুল হক নিজেকে ছাড়া কোনো কিছু হবে না বলে বিশ্বাস ছিল তার। এ কারণে কৌশলে তিনি উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন। প্রথমে বঙ্গবন্ধুর ভাক্ষর্যকে মূর্তি বলে বিরোধিতা শুরু করেন । পরে মোদিবিরোধী স্লোগান তোলেন ।' হেফাজতের কমিটি ও নেতাদের সংক্ষিপ্ত পরিচয় হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই দাবি করে তারা অরাজনৈতিক সংগঠন । ২০১৩ সালের ফেব্রুয়ারিতে হেফাজতের প্রতিষ্ঠাতা প্রধান আহমদ শফীর খোলা চিঠি এবং এপ্রিলে ঘোষিত ১৩ দফা দাবির মাধ্যমে হেফাজত জানিয়ে দিয়েছে বাংলাদেশে তারা জামায়াতে ইসলামীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। হেফাজতের ইসলাম বাংলাদেশে সাবেক প্রতিষ্ঠাতা আমির আহমদ শফী চট্টগ্রামে নেজামে ইসলাম পার্টির একজন গুরুত্ৃপূর্ণ নেতা ছিলেন, মুক্তিযুদ্ধকালে মুজাহিদ বাহিনী এবং নিজেও এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। “হরকাতুল জিহাদ"-এর উপদেষ্টার দায়িত পালন করেছেন, তালেবান ও আল কায়দার ৬৩ সঙ্গে আফগান জিহাদে অংশগ্রহণকারী জঙ্গিদের প্রধান আস্থাভাজন ও মুরব্বী ছিলেন। দেশে ফিরে তিনি ইসলামী এক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর “ইসলামী আইন বাস্তবায়ন কমিটি’র গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী ছিলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মুজাহিদ বাহিনীর অন্যতম নেতা । চট্টগ্রাম পার্বত্য এলাকা কাপ্তাইয়ের গহীন অরণ্যে ছিল তাদের প্রশিক্ষণ কেন্দ্র ৷ জুনায়েদ বাবুনগরী ছাত্রজীবনে নেজামে ইসলাম পার্টিতে যোগ দিয়ে সংগঠনের কর্মকাণ্তকে শক্তিশালী করেন, তিনি প্রকাশ্যে রাজনীতির কথা না বললেও গোপনে নেজামে ইসলাম পার্টি, ইসলামী এক্যজোট, ইসলাম আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। হেফাজতের বর্তমান আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা ছিলেন। ছাত্রাবস্থায় তিনি “নেজামে ইসলাম পার্টিতে যোগদান করেন। বর্তমানে তিনি “নেজামে ইসলাম পার্টির’ কেন্দ্রীয় নীতি নির্ধারক । “ইসলামী আইন বাস্তবায়ন কমিটির’ কেন্দ্রীয় নায়েবে আমির। ইসলামী এঁক্যজোট (মুফতী আমিনী গ্রুপ)-এর নায়েবে আমির ৷ জামায়াত-বিএনপি জোট-এর কেন্দ্রীয় নেতা, ইসলামী জনকল্যাণ পরিষদ বৃহত্তর ফটিকছড়ির সিনিয়র উপদেষ্টা এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হরকাতুল জিহাদ আল-ইসলামীর' উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি মুজাহিদ বাহিনীর সিনিয়র নেতা ছিলেন। মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে ১৯৭১ সালে মুজাহিদ বাহিনী গঠন করেন। সেই বাহিনীকে শক্তিশালী করবার জন্য কাণপ্তাইয়ের গহীন অরণ্যে প্রশিক্ষণ প্রদান করেছিলেন এবং হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিলেন । বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের অনেকেই হেফাজতেরও কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য; যাদের ভেতর উল্লেখযোগ্য হচ্ছেন- জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জিয়াউদ্দীন, খেলাফতে মজলিসের আমির মাওলানা ইসহাক, খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী কামরাঙ্গীরচর, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী এক্যজোট কেন্দ্রীয় নেতা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সারওয়ার কামাল আজিজী, আমির খেলাফত মজলিস মাওলানা ইসমাঈল নুরপুরী প্রমুখ । হেফাজতের ২০২০ সালের ১৫ নবেম্বর জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বাধীন বিলুপ্ত কমিটিতে ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামের (কাসেমী অংশ) ৩৪ জন কেন্দ্রীয় নেতা স্থান পান। দলের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী হেফাজতের নতুন কমিটির মহাসচিব হিসেবে মনোনীত হন। হেফাজতের উপদেষ্টামগ্ুলীতে জায়গা পেয়েছিলেন জমিয়ত নেতা মাওলানা জিয়াউদ্দীন ও মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জমিয়তের নায়েবে আমির পদে ছিলেন, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আনোয়ারুল করিম (যশোর) ও মাওলানা নুরুল ইসলাম খান (সুনামগঞ্জ)। ৬৪
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।