মানুষ দেখলাম খালে ঝাপ দিল। আমি এ পরিস্থিতি দেখে আর অপেক্ষা করতে পারিনি । বিকালে কাছাকাছি সময় তখন । তখনই আমি বের হয়ে পড়ি । খালের মধ্য দিয়ে যখন কাটা-ছেড়াগুলো (মরদেহ) আনা হচ্ছিলো তা দেখে আমি আর সহ্য করতে পারিনি । অনেক দুঃখ সহ্য করে বাংলাদেশে চলি আসি। কবে কখন আরাকানে ফিরব জানি না। বার্মিজ সেনারা মানুষ নয়, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট । আমাদের অর্থাৎ আরাকান রাজ্যে হামলা আমার চোখের সামনে ঘটা ঘটনা । আমি ও আমাদের দেশের সকল জনগণ এর সাক্ষী । আমাদের ঘরবাড়ি ও জান মাল ইত্যাদি সবকিছু বিনষ্ট করেছে বার্মিজ গুণ্ডা বাহিনীরা। আমাদের চোখের সামনে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র লুণ্ঠন করেছে। হাজারো প্রাণহানি করেছে এই গুন্ডা বাহিনীরা । আমার ভাই জয়নালকে নির্যাতন করার পর গুলি করে হত্যা করেছে। আমি কোনো রোহিঙ্গা জঙ্গি সংগঠন সমর্থন করি না। ৩১. লাল আশি (১৮), পিতার নাম ৪ আব্দুল হামিদ, মাতার নাম £ তাহেরা খাতুন, দাদার নাম £ মরহুম আব্দুর রহমান । ঠিকানা ৪ পাড়া/গ্রাম ৪ নাচিডং, থানা ৪ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য ৪ আরাকান ৷ নিহতের নাম $ নানি কুলসুম । উপর নিমর্ম হত্যা, গুম, খুন ইত্যাদি ঘটনা ঘটালো । এতে আমাদের ঘরবাড়ি টাকা পয়সা ইত্যাদি নষ্ট হয়েছে । আমার আরাকানের লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট করল এবং বিনা বিচারে হত্যা করল। আজ আমরা খুবই অসহায়, আমাদের পায়ের নিচে মাটি নাই। আমাদের স্বাধীন আরাকান পাওয়ার মতো কোন আশা পাচ্ছি না। আমি নানিকে হারালাম, আমার মা আত্মীয় স্বজন আরও অনেক আরাকানবাসীকে হারালাম । আমি এই গণহত্যা ও গণধর্ষণের মতো নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানাই । আমি বার্মিজ বাহিনীদের ধিক্কার জানাই । রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ এর নাম জানি । এই দলের আমীরের নাম আতাউল্লাহ জুনুনী । আতাউল্লাহর পাকিস্তানে জন্ম। পরে সৌদি আরব থেকে আরাকানে এসে সংগঠন তৈরি করে । জঙ্গি সংগঠনকে আমি সাপোর্ট করি না। জঙ্গি সংগঠনের জিহাদকেও সমর্থন করি না। ৩২. হোসনা আক্তার (১১), পিতার নাম £ আব্দুল হামিদ, মাতার নাম ৪ তাহেরা বেগম, দাদার নাম $ আব্দুর রহমান । ঠিকানা ৪ পাড়া/গ্রাম ৪ নাইচিদম, থানা £ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম ৪ চাচা কাসেম। হোসনা আক্তার বলেন, আমি আরাকানের মংডুর নাইচিদম গ্রামের বাসিন্দা । আমি জন্মগতভাবে ওখানকার বাসিন্দা । আমার বাপদাদারা শত বছর ধরে ওখানে বসবাস করে আসছেন। সেনারা হামলা শুরু করলে আমরা সবাই মধ্যরাতে বাড়ি ছেড়ে ছিলাম। এরপর নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করি। বাংলাদেশে আসতে আমার চারদিন লেগেছে। এই বিপজ্জনক যাত্রায় পরিবারের সদস্য আমার চাচা কাসেমকে চিরতরে হারিয়েছি আমি ৷ বার্মিজ সৈন্যরা আমাদের ঘর-বাড়ি সব কিছু ৬৭৩ জ্বালিয়ে লণ্ডভন্ড করে, আমাদের মা বোনদের তুলে নিয়ে গেছে। আমরা বুঝতে পারছিলাম না কেন এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে এরা মূলত কী চায়? কিছুই বুঝলাম না। হঠাৎ করে এই হামলা করে তারা । তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায়নি । আসলে ওরা আমাদের আরাকান রাজ্যকে মুসলিমশুন্য ও আরাকান রাজ্য দাবিদার শূন্য করতে চায়। আমি রোহিঙ্গা জঙ্গি সংগঠনকে সমর্থন করি না। ৩৩. ফাতেমা (৪২), পিতার নাম ৪ ওলামিয়া, মাতার নাম £ বিলকিস খাতুন, দাদার নাম ৪ আলি আহম্মদ, স্বামীর নাম ৫ সবির আন। ঠিকানা ৪ পাড়া/্রাম ঃ মেরুল্লা, থানাঃ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ঃ আরাকান । নিহতের নাম ৪ মেয়ের জামাই আরিফ হোসেন। ফাতেমা বলেন, আমি আরাকানের মংডুর মেরুল্লা গ্রামের বাসিন্দা । ঘটনার দিন আমার ছেলেকে বাড়ি থেকে চোখ বেধে নিয়ে যায় বার্মিজ সেনারা । কোথায় নিয়ে ছেলেকে ধরে চোখ বেধে ফেলে । আমার ছেলেকে নিয়ে যাবার সময় আমাকে হত্যা করে। আমি যখন বাড়ি ফিরে আসি তখন দেখি আমার ঘর আগে যেরকম ছিল সেরকম আর নেই । আমার মেয়ের জামাই আরিফকে সেনারা খুন করে । রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও নাম জানি অনেক আগ থেকে কিন্তু কিছু দিন থেকে হারাকাহ ইয়াকিনের নাম শুনেছি। হারাকাহ এর আমিরের নাম আতাউল্লাহ। এই জঙ্গি সংগঠনের কার্যকলাপ আমি সমর্থন করিনা । রোহিঙ্গাদের উপর হামলার জন্য এসব জঙ্গি সংগঠন দায়ি । ৩৪. রহিমা খাতুন (২১), পিতার নাম ৪ সাফির আহম্মদ, মাতার নাম ৪ ফাতেমা আক্তার, দাদার নাম £ ছালামত, স্বামীর নাম ৫ মোঃ আলম । ঠিকানা ঃ পাড়া/থাম ৪ মেরুল্লা, থানা £ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম ৪ বোনের জামাই জামাল । রহিমা খাতুন বলেন, সবাই আমাদের রোহিঙ্গা ডাকে । আমরা মুসলিম সম্মানিত জাতি হওয়ার পরও আমাদের বোঝানো হচ্ছে ছোট জাতি হিসেবে । আমাদের সঙ্গে আচরণ করা হচ্ছে যাযাবর এর চাইতে খারাপ । আমাদের চেয়ে কুকুর এর মান আরও বেশি । আমরা মুল্যহীন জাতিতে পরিণত হয়েছি। বার্মিজ পাষণ্ড বাহিনী আজ আমাদের আরাকান রাজ্য নিয়ে ছিনিমিনি খেলছে, মা-বোনকে ধর্ষণ করেছে। আমাদের আরাকানের রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে । আমি বোনের জামাই জামাল হত্যাসহ গণহত্যা, গণধর্ষণের বিচারের দাবি জানাই । রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিন এবং আরএসও এর নাম শুনেছি আরাকানে থাকাকালীন। এই সংগঠনগুলোর কারণে বার্মিজ সেনারা হামলা করে রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়ে দিল। ৩৫. তাসলিমা বেগম (৭০), পিতার নাম £ হামজা, মাতার নাম ৪ বদর জামান, দাদার নাম £ আব্দুল জসিম, স্বামীর নাম 8 নবী হোছাইন ৷ ঠিকানা ৪ পাড়া/ঘাম ঃ ধুমসা পাড়া, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম ৪ ছেলে মোহাম্মদ খালেক। ৬৭৪
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।