সে নদীর নাম নাফ নদী, মাঝি মাল্লাকে কাকুতি মিনতি করে টাকা পয়সা দিব বলে কোনোমতে পার হয়ে আসি । আসার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। যা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমি রোহিঙ্গা জঙ্গি সংগঠন কিংবা নেতার নাম জানি না। ২৩. গোল ফরাজ (৭৫), পিতার নাম ৪ মরহুম সহর মুলুক, মাতার নাম £ আমিনা খাতুন মৃত. দাদার নাম ঃ মরহুম ইউছুফ আলী, স্বামীর নাম ৪ মরহুম খলিল। ঠিকানা 8 পাড়া/াম ৪ তুলাতুলি, থানা ৪ মংডু, জেলা £ আকিয়াব, রাজ্য 8 আরাকান । নিহতের নাম ৪ ছেলে, নাতি-৬, ছেলের বউ । গোল ফরাজ বলেন, আমার পরিবারের শুধু আমিই বেঁচে রয়েছি । আমার পুরো পরিবার আগুনে জ্বলে পুড়ে মারা গেছে। বার্মিজ সৈন্যরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় আমার বাড়িতে, তাতে আমার সবকিছু শেষ হয়ে যায়। আমি প্রাণে বাচার জন্য আরাকান রাজ্য থেকে বাংলাদেশে চলে আসি। আমার পরিবারে ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সহ মোট আট জন আগুনে পুড়ে মারা যায়। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ও হারাকাহ ইয়াকিনের নাম জানি । বহু বছর আগ থেকে হরকাতুলের নাম শুনেছি। এই সংগঠন রোহিঙ্গাদের নামে বিভিন্ন দেশ থেকে টাকা এনে নিজেরাই ব্যবহার করতো । এসব রোহিঙ্গা সংগঠনের কারনে আরাকানে শান্তি আসেনি । ২৪. ফাতেমা খাতুন (৩৫), পিতার নাম £ দেলওয়ার হোসেন, মাতার নাম £ মাহমুদা খাতুন, দাদার নাম ৪ মৃত. কালো মোহমদ, স্বামীর নাম ৪ ছৈয়দুল আমিন । ঠিকানা ৪ পাড়া/থাম ৪ তুলাতলী, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য 8 আরাকান । নিহতের নাম £ ফাতেমার ছেলে, মা, বাবা ও ভাই। ফাতেমা খাতুন বলেন, মংডুর তুলাতলী গ্রামে হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়ার মধ্যে আমি একজন । ২০১৭ সালের ৩০শে আগস্ট সেখানে যা ঘটেছে তা বার্মিজ সেনাদের পুরুষদের নারী ও শিশুদের থেকে আলাদা করে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় নির্যাতন করা হয় বেয়নেট দিয়ে। আমি আমার ছেলেকে কোলে আকড়ে ধরে রেখেছিলাম ৷ চার-পাঁচজন সেনা নারীদের দফায় দফায় নিয়ে যাওয়া শুরু করে। তারা আমাকেসহ আরো চার নারীকে একটি বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে । এরপর তার গলা কেটে ফেলে । কারো মুখে মা ডাক শোনার জন্য আমি তড়পাচ্ছি। ১০ বছরের এক ছোট ভাই ছিল আমার তাকেও সেনারা নিয়ে গেছে। আমাকে যে ঘরে রাখা হয়েছিল সেখানে আমার সঙ্গে আরো তিন মা ছিলেন। আর ছিলেন ৫০ বছরের এক বৃদ্ধা এবং এক তরুণী । সেনারা ওই বৃদ্ধাকে বাদে বাকি সবাইকে ধর্ষণ করে। আমার কাছে মনে হয়েছে কমপক্ষে দুই তিন ঘণ্টা ধরে আমার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে সেনারা । এরপর নারীদের লাঠি দিয়ে মারতে থাকে ৬৬৯ সেনারা । নারীদের চোখে কয়েকবার টর্চের আলো দিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করে মারা গেছে কিনা । পরে আমাদের বাড়ির ভেতর তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে জ্ঞান ফেরে আমার ৷ বাশের দেয়াল ভেঙে বাইরে এসে পালাতে সক্ষম হই আমি । একটি পাহাড়ে একদিন লুকিয়ে থাকি । পরে পাহাড়ের অপর দিক দিয়ে বের হয়ে আমার গ্রামের আরো তিন নারী ও একজন অনাথের সঙ্গে দেখা হয় আমার। পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের রেখে যাওয়া কাপড় পরে সন্ত্রম ঢাকি আমি । সীমান্ত পেরুনোর পর এক বাংলাদেশি আমাকে কুতুপালংয়ে পৌছাতে সাহায্য করে। এখানেই এক ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হয় আমাকে । বাংলাদেশে এসে স্বামী ছেয়দুল আমিনের সঙ্গে দেখা হয় আমার । তুলাতলীতে হত্যাযজ্ঞ শুরু হওয়ার আগে নদী সাতরে পালাতে সক্ষম হন ছেয়দুল আমিন। আমি, আমার ভাই আর আমার স্বামী এখানে আছি। আমি পুরো বিশ্বকে এই ঘটনা জানাতে চাই যেন তারা কিছুটা শান্তি আনতে পারে। সেনারা আমার পরিবারের সাত জনকে মেরে ফেলেছে । আমার মা, মাহমুদা খাতুন, বাবা দেলওয়ার হোসেন, রোকেয়া বেগম ও রুবিনা বেগম যাদের একজনের বয়স ১৮, আরেকজনের ১৫, আমার দুই বোনকেই সেনারা নিয়ে গিয়ে ধর্ষণ করার পর হত্যা করেছে। মুসা আলি আমার ভাই, ১০ বছর বয়স। আমার ধারণা সেও মারা গেছে । আমার নিকটাত্মীয় খালিদার বয়স ২৫ আর তার ছেলে রুজুক আলি যে মাত্র আড়াই বছরের আর আমার ছেলে মোহাম্মদ সাদিক যার বয়স ছিল এক বছর চার মাস। আমার দুই ছেলেসহ পুরো পরিবার হত্যার বিচার চাই । আমি দুনিয়াতে বেঁচে থেকেও মৃতের মতো কারণ যাদের নিয়ে আমার সংসার আমার সুখ দুঃখ আমার আশার আলো, আমার জীবন মরণ । আজ যখন তারা (আমার ২ ছেলে) বেঁচে নেই। আমি রোহিঙ্গা কোনো জঙ্গি সংগঠনের নাম জানি না। ২৫. আহম্মদ কবির (৬০), পিতার নাম £ আক্কাল আলি, মাতার নাম £ গুলসা বেগম, দাদার নাম ঃ ফজল কবির, স্ত্রীর নাম ঃ দিলজুহার । ঠিকানা ৪ পাড়া/থাম ঃ কুয়ানচিবন, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম ৪ বড় ভাইয়ের বউ হালিমা । আহম্মদ কবির বলেন, আমার বাড়ি মংডুর কুয়ানচিবন গ্রামে । আমি বার্মিজ সেনাদের কাছ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছি । আমাদের ওখানে ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে তারা । সেনারা গুলি ও জবাই করে মানুষ মেরেছে। নারীদের রেপ (ধর্ষণ) করেছে, বাচ্চা শিশুদের আগুনের মধ্যে পুড়িয়ে ফেলেছে । এরপর আমাদের যে কিসিমের (পদ্ধতিতে) জুলুম করেছে, ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার পর, নারীদের ধর্ষণের পর আমরা বাংলাদেশে এসে অনাহারে-অর্ধপেটে স্থান পেয়েছি। আমাদের যে তারা স্থান দিয়েছে তার জন্য বেশি শুকরিয়া (কৃতজ্ঞতা প্রকাশ) করছি। মিয়ানমারের সেনা সদস্যদের বর্বরতার শিকার পরিবার-পরিজন নিয়ে কীভাবে বাংলাদেশে পালিয়ে এসেছি তা বর্ণনা করা যাবে না। আমার পরিবারের কেউ হত্যাকান্ডের শিকার হয়নি কিন্তু বড় ভাইয়ের বউকে সেনারা নৃশংসভাবে হত্যা করে। বার্মিজ সন্ত্রাসী সৈন্যরা আমাদের ৬৭০
— পৃষ্ঠা ৩৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।