জান্নাত আরা বলেন, আমি জিয়ারতলী গ্রামের মংডু থানার বাসিন্দা । হামলার দিন আমি বার্মিজ সৈন্যদের রোষানল পড়ি। সন্ত্রাসী বার্মিজ সৈন্যদের আক্রমণে নিজের বাড়িঘর মালপত্র টাকা পয়সা হারালাম । আমার মা বাবা ভাইবোন গণহত্যার শিকার হয়ে নিহত হয়। আমার বাবাকে আগেই ধরে নিয়ে হত্যা করা হয়েছে। চোখের সামনে মাঠে আগুন জ্বেলে আমার দুই ভাই সহ মামা, খালু, চাচা, ভাই সহ ৩০ জন আত্মীয়- স্বজনকে হাত-পা বেঁধে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। মহিলাদের ধর্ষণসহ বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে পাড়ার এক আত্বীয়ের সাথে অর্ধাহারে-অনাহারে বনে-জঙ্গলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে সময় লেগেছে ১৫ দিন। বনে-জঙ্গলে দীর্ঘ পথপরিক্রমায় অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে । আমার বাবা মা ভাইবোনকে হারিয়ে আজ আমি এতিম হয়ে গেলাম । জীবনের সামনের দিনগুলো কীভাবে কাটাবো সেটা ভাবতেই দুচোখ অন্ধকার হয়ে আসে। রোহিঙ্গা কোনো জঙ্গি সংগঠন কিংবা নেতার নাম কোনো দিন শুনিনি । ১৯. ছেনুআরা (২৫), পিতার নাম ৫ আব্দুল গনি, মাতার নাম £ খতিজা, দাদার নাম ৪ চুম্মত, স্বামীর নাম £ আবুল হাসেম । ঠিকানা ঃ পাড়া/গ্রাম ৪ ওদম, থানা ৪ মংডু, জেলাঃ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম ঃ বাবা আব্দুল গনি । ছেনুয়ারা বলেন, আমি ওদম গ্রামের মংডু থানার বাসিন্দা। আরাকানে থাকাকালীন আমার শুধু আইডি কার্ড ছিল যেটা এখন নাই । আমি খুব স্মরণ করি এবং স্মরণ করছি প্রতিটি দমে দমে সন্ত্রাসীদের যে গণহত্যা, গণনির্যাতনের শিকার হয়ে আমার পিতা আব্দুল গণিকে হারালাম, সেদিনের কথা । রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিন এবং আরএসও এর নাম শুনেছি আরাকানে থাকাকালীন। রোহিঙ্গা জঙ্গি সংগঠনের কারণে বার্মিজ সেনারা হামলা করে রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়ে দিলো । রোহিঙ্গা জঙ্গি সংগঠনের কার্যক্রম আমি সমর্থন করি না। এসব জঙ্গি সংগঠন কোনো শান্তি চায় না। ঝগড়া লাগিয়ে ওরা পালিয়ে যায় কিন্ত এরপর তার ফল ভোগ করতে হয় রোহিঙ্গা জনগণকে । ২০. বদিউর রহমান (৭১), পিতার নাম ৪ আমির হামজা, মাতার নাম ৪ গুলবাহার, দাদার নাম £ বদু উদ্দিন, স্ত্রীর নাম ৪ সারা খাতুন। ঠিকানা ৪ পাড়া/থাম ৪ তুলাতলি, থানা ঃ মংডু, জেলা £ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম ঃ স্ত্রী সারা খাতুন। বদিউর রহমান বলেন, আমি একজন কৃষক । আমি তুলাতুলি গ্রামের মংডু থানার ছিলাম । আক্রমণের সময় হামলাকারীরা আমাকে খারাপ ভাষায় গালাগালি করে। আমার পরিবার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণ একমাত্র বার্মিজ নরপশুর জাতি বার্মিজ শাসকগোষ্ঠী । আকামুল মুজাহিদীন নামের জঙ্গি সংগঠনের নাম জানি । এই সংগঠনের আমিরের নাম হাফেজ তৌহা। হাফেজ তৌহা একজন পাকিস্তানি নাগরিক যদিও তার বাবা একজন রোহিঙ্গা । হাফিজ তৌহা পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে মিলে রোহিঙ্গাদের জন্য অশান্তি সৃষ্টি করতো সবসময় । ৬৬৭ ২১. দাউদ সালাম (৩০), পিতার নাম ৪ অজি উল্লাহ, মাতার নাম $ মৃত. কুলসুমা খাতুন, দাদার নাম ঃ মরহুম আব্দুল মজিদ, স্ত্রীর নাম ঃ রহিমা বেগম । ঠিকানা £ পাড়া/থাম ৪ চারকোম্ব, থানা ৪ মংডু, জেলা 8 আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম ৫ ছেলে আক্কাস আলী । দাউদ সালাম বলেন, আমি একজন দিনমজুর । আমি মংডু থানার চারকোম্বা গ্রামের বাসিন্দা । আমি নির্বাচনে দুইবার ভোট দিয়েছিলাম । বার্মিজ সৈন্যরা যখন অকথ্যভাষা গালাগালি করে এবং আরাকান রাজ্য ছেড়ে বাংলাদেশে চলে যেতে নির্দেশ দেয়। আমাদের কি অপরাধ ছিল? তারা আমাদের সর্বশান্ত করে দিল। আমার ১০ বছরের ছেলেকে ওরা হত্যা করে। আমি আমার বাড়িঘর টাকা পয়সা ধ্বংস ও লুটপাট করে। যেদিন আমার বাড়িতে হামলা করে সেদিন এক সেনাসদস্য আমার ছেলে আক্কাস আলীকে সামনে পেয়ে আঘাত করে । ছুরি চালিয়ে তার গলা কেটে ফেলেন ওই সেনাসদস্য । ওই সেনাসদস্য এতটাই হিংস্র রূপ ধারণ করেন যে, আমার ছেলের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়। আমার ছেলের এ অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি ফিরে গিয়ে আমার ছেলেকে বাচাতে চেয়েছিলাম কিন্তু আত্মীয়-স্বজন আমাকে থামিয়ে দেয়। কারণ সেখানে প্রচুর সেনাসদস্য ছিল। এটা আমার জীবনের সবচেয়ে দুঃজনক ঘটনা যে, আমার ছেলের জন্য আমি কোনো কিছুই করতে পারিনি । আমার ও আশপাশের কয়েক ডজন গ্রামে সেনাবাহিনী জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ‘ক্লিয়ারেস অপারেশন পরিচালনা করে গণহত্যা চালিয়েছে । মিয়ানমার সেনাবাহিনীর রক্তাক্ত এই অভিযানে আমার ছেলে ছাড়াও ৫ জন আত্মীয় মারা গেছেন । আমি আরাকানের একজন নাগরিক দেশ থাকার পরও আজ নেই । আমাদের বাধ্য করা হয়েছিল দেশ ত্যাগ করতে । আমি গণহত্যার বিচার চাই । ২২. রহিমা জাহান (২৮), পিতার নাম ৪ খাইরুল্লাহ, মাতার নাম ৪ জহুরা বেগম, দাদার নাম ৪ মরহুম আব্দুর রহিম, স্বামীর নাম £ রফিক । ঠিকানা £ পাড়া/থাম ৪ মোড়ীবোয়া, থানা ঃ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম £ দাদা আব্দুর রহিম । ধ্বংস করল । আমাদের আরাকান মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে। প্রথম দিকে মনে করলাম ছোট খাটো কোনো ঘটনা ঘটছে কিন্তু না আমি নিজ চোখে যখন দেখলাম বিশ্বাস না করার উপায় নাই। আমার দাদা আব্দুর রহিম চাচা পাশের এদিক ওদিক ছুটোছুটি করছে। আমিও পালাতে গিয়ে পায়ে কাটা ফুটে যায়। আর কতজন কে কোন জায়গায় গেছে তার কোনো খোজ নাই । কোনো রকমে নদী পেলাম ৬৬৮
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।