শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

লায়লা বেগম বলেন, বুড়া সিকদার পাড়ায় আমার বাড়ি । আমার স্বামীর নাম নুর কামাল । আমার তিন মেয়ে ও দুই ছেলে । ২০১৭ সালের ২৯ আগস্ট দুপুরে মিয়ানমার পুলিশের সদস্য ও রাখাইন বৌদ্ধরা আমার বাড়িটি ঘিরে ধরে । তিন মেয়ের মধ্যে দুই মেয়েকে ধরে নিয়ে যায় তারা । আর দুই ছেলে, এক মেয়ে ও তার স্বামীকে বাড়ির দেয়। আমি ছাড়া তার পরিবারের আর কেউ বেঁচে নেই। যে পুকুরে আমার স্বামী শখ করে মাছ চাষ করতেন, সেখানেই আমি ভাসতে দেখেছি স্বামীর লাশ । আমি বাড়ির মুরগির ঘরের পেছনে লুকিয়ে প্রাণ রক্ষা করি । পরে পাশের বাড়ি দুই ছেলে আব্দুল্লাহ ও কাশেমের সঙ্গে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসি । স্বামী ও সন্তানদের হারিয়ে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছি আমি । আমি রোহিঙ্গা জঙ্গি সংগঠন সমর্থন করি না। ১৫. জুলেখা (৪০), পিতার নাম ঃ লালু মিয়া, মাতার নাম ৪ আয়েশা, দাদার নাম ৪ উড় মিয়া, স্বামীর নাম £ মোঃ ইসমাইল । ঠিকানা ৪ পাড়া/গ্রাম ঃ চৌপাড়া, থানা ঃ মংডু, জেলা £ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম £ মেয়ে ও মেয়ের জামাই। জুলেখা বলেন, তিনদিন হেটে বাংলাদেশে পৌছাই আমি । এদেশে পৌছানোর পরও ধর্ষণের ক্ষত থেকে রক্ত ঝরেছিল আমার | তিনজন সেনা আমাকে ধর্ষণ করেছিল বারবার । তারপর তারা যখন চলে গেল আমি বাড়ির বাইরে গিয়ে আমার দুই সন্তানের হাত ধরে জীবন বাচাতে দৌড়াতে লাগলাম ৷ ঘটনার সময় এলাকার আমার স্বামী বাড়িতে ছিলেন না। সেই থেকে তার সঙ্গে দেখা নেই। জানি না আমার অন্য সন্তানরা কোথায় আছে, কেমন আছে। আমি যখন আমার মেয়ে ও মেয়ের জামাইকে বাচাতে পারলাম না বার্মিজ সেনাদের হাত থেকে । মিয়ানমারের সেনারা রোহিঙ্গা নারীদের খেলনা হিসেবেই দেখত ৷ তাদের নগ্ন করে গ্রামে প্যারেড করাতো। হেয় করার জন্য বিভিন্ন কুৎসিত কথা বলত । কিন্তু এখন ধর্ষণ করে যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের কাছ থেকে নিয়ে গেছে দেশ, নিয়েছে বাড়িঘর, গরু ছাগল, টাকা পয়সা । সব কেড়ে নিয়েছে । আমি রোহিঙ্গা কোনো জঙ্গি সংগঠন কিংবা নেতার নাম জানি না। ১৬. হারুন (৪২), পিতার নাম ৪ মরহুম জালাল আহমেদ, মাতার নাম £ হামিদা খাতুন, দাদার নাম £ মরহুম আবুল বাশর, স্ত্রীর নাম ৪ খোরশিদা। ঠিকানা ৪ পাড়া/থাম ৪ জোকুওয়ার বিল, থানা ৪ মংডু, জেলা £৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান ৷ নিহতের নাম $ মেয়ে হাদিসা। হারুন বলেন, আমি আরাকানের মংডুর জোকুওয়ারবিল গ্রামের বাসিন্দা । ঘটনার দিন বার্মিজ সেনারা আমাকে বাড়ি থেকে চোখ বেঁধে নিয়ে যায়, কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চোখ খুললে বুঝতে পারলাম আমাকে একটা 'গোয়াল ঘরে নিয়ে রাখা হয়েছে। ওখানে দেখলাম ঘরভর্তি মানুষ । আমার মতই তাদেরকেও ধরে নিয়ে আসা হয়েছে । সেখানে আমাদেরকে নিয়ে গরুর রশি দিয়ে বেঁধে ফেলে । যখন বেঁধে রেখেছিল তখন দুইজন পাহারা দিয়েছে, কারও বের হওয়ার সুযোগ ৬৬৫ ছিল না। পরে প্রচণ্ড মারধর করে আমাকে । আমার সামনে কয়েকজনকে জবাই করেছে থাকে তাহলে তাকে জবাই করে দেয়। পাহারাদাররা যখন দরজা থেকে সরে গেছে তখন তাদের অবস্থান দেখে আমি পালিয়ে আসি । আমাকে ধরে নিয়ে গিয়েছিল তখন আসরের সময় আর আমি পালিয়ে আসি এশার সময় । আমি যখন ওইখান থেকে বের হয়ে আসি তখন যাদেরকে তখনো হত্যা করেনি তাদের সবার হাত পা বাধা ছিল। এরপর কি করেছে আমি জানি না। আমি যখন এসেছি তখনো এখানে অনেক মানুষ ছিল, শুধু ছিল পুরুষ মুসলিম, কোনো মহিলা ছিল না। আমি যখন বাড়ি ফিরে আসি তখন দেখি আমার ঘর আগে যেরকম ছিল সেরকম আর নেই । আমার বাড়ি বোমা মেরে করে । আমার সবকিছু সেনারা লুটপাট করে নিয়ে গেলো । পরে বোমা মেরে দিলো ঘরের উপর । এরপর থেকে আমার মা বাবার সঙ্গে দেখা হয়নি, বাংলাদেশে এসেও তাদের খোজ পাইনি । আমি বার্মিজ সেনাদের বিরুদ্ধে জিহাদকে সমর্থন করি । ১৭. সমুদা খাতুন (৬৫), মাতার নামঃ মাছুরা খাতুন, পিতার নামঃ জেবেল হোসেন, স্বামীর নাম: সালাম মিয়া, গ্রামের নাম: গজিরবিল, থানাঃমংডু,রাজ্যঃ রাখাইন, নিহত ও ধর্ষিতার নাম: রহিমা বেগম (১৯)। সমুদা খাতুন বলেন, আমি আরাকানের মতডুর গজিরবিল এলাকার বাসিন্দা। আমার ভাতিজিকে সেনাবাহিনী ধর্ষণ করেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মাঝপথে সে মারা যায়। বার্মিজ সেনা এসে পড়ায় গোলপাতার বাগানে তাকে একটা কাপড় মুড়ে ফেলে রেখে আমরা কোনোরকমে প্রাণ নিয়ে এসেছি । আমার মনে অনেক কষ্ট অনেক দুঃখ কারন আমার ভাতিজির মৃতদেহটা দাফন করতে পারলাম না। আমার নিজের ছেলে ও ভাইপোকেও আমরা একই অবস্থায় ফেলে এসেছি। বার্মিজ সেনাদের সামনে থেকে কেউ পালাতে চাইলে গুলি করে অথবা জবাই করে হত্যা করে। আমার আরো দুই আত্মীয়কে এক বাসায় রেখে এসেছিলাম । সকালে গিয়ে তাদের গলাকাটা লাশ পেয়েছি। হেলিকপ্টার দিয়ে আমাদের গ্রামে হামলা হয়েছিল । অনেক কষ্ট করে বাংলাদেশে এসেছি। আমার স্বামী সন্তান নিয়ে সুন্দর একটি সাজানো গোছানো সংসার ছিল। সেনারা এসেছে মনে হচ্ছে । এভাবে কেমনে বেঁচে থাকবো জানি না। জীবনে এতো কষ্ট এতো জালা পাবো ভাবতেই পারিনি । বার্মিজ সেনাদের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আজকে আমি অসহায় হয়ে গেলাম । রোহিঙ্গা কোনো সংগঠনকে সমর্থন করি না। ১৮. জান্নাত আরা (১৮), পিতার নাম ৪ নুরু কামাল, মাতার নাম ৪ রশিদা, দাদার নামঃ মরহুম নুর মোস্তফা । ৪ পাড়া/প্রাম ৪ জিয়ালতলী, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ঃ আরাকান । নিহতের নাম $ বাবা-মা, ভাইবোন । ৬৬৬

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।