শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মারতে থাকে, ছুরি দিয়ে খোচাতে শুরু করে। তাদের রক্তে ঘর ভিজে যায় কিন্তু সেনাসদস্যদের নির্ধাতন বন্ধ হয় না। আমার বড় ছেলে বাবার সঙ্গে ব্যবসা দেখত। মেজ ছেলে ছিল মাদ্রাসা শিক্ষক। তারা নিজেদের আরসা সদস্য নয় জানালেও সেনাসদস্যরা তাদের কথা শোনেনি । চোখের সামনে দুই ছেলের হাত কেটে ফেলে । এরপর পা বিচ্ছিন্ন করে । সবশেষে জবাই করে। এমন দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলি আমি ৷ জ্ঞান ফেরার পর দেখতে পাই- ঘরের মধ্যে পড়ে রয়েছে স্বামীসহ তিন ছেলের খণ্ডিত মৃতদেহ । ঘটনার সময় আমার ছেলে সালামের স্ত্রী মোহছেনা বেগম পুকুরঘাটে ছিল। সেনাসদস্যদের আসতে দেখে সে ধানক্ষেতে লুকিয়ে পড়ে । তাই বেঁচে গেছে। মিলিটারি আমাকে কেন মারল না। এখন কাকে নিয়ে বাচবো, কার কাছে থাকবো । বার্মিজ সেনাসদস্যরা আমার একমাত্র মেয়ে খতিজা বেগম (২২) ও তার স্বামী আবদুর রশিদকেও (৩০) হত্যা করে। মাত্র ছয় মাস আগে বিয়ে হয় খতিজার। একই পাড়ায় তাদের বাড়ি ছিল। আমি ঘটনার দিন মেয়ের বাড়ি গিয়ে দেখি, আগুন জ্বলছে । ওই আগুনে পুড়ছিল কয়েকটি মানুষের দেহ। এর মধ্যে মেয়ে ও জামাই ছিল বলে প্রতিবেশি একজন সে সময় জানায় । মিলিটারি শুধু আমাদের বাড়ি নয়, পুরো পাড়া জ্বালিয়ে দেয়। সবাই প্রাণ বাচাতে দৌড়াতে শুরু করে । পাচ দিন হেঁটে বাংলাদেশের এপারে আসতে পেরেছি, তিন দিন আগে জঙ্গলে বিশ্রাম নেওয়ার সময় এক সহযাত্রী সামান্য কিছু ভাত খেতে দিয়েছিল । এরপর থেকে আর কিছু খাইনি । আমার জীবন এখন চরম বিষাদেভরা । আমার সবকিছু হারিয়ে আজ নিজেই মৃত্যপথের যাত্রী। আমি রোহিঙ্গা জঙ্গি সংগঠন অথবা এই সব সংগঠনের কোনো নেতার নামও জানি না। ১২. রহমত উল্লাহ (১৭), পিতার নাম ৪ ছালামত উল্লাহ, মাতার নাম ৪ হাসিনা, দাদার নামঃ মরহুম আবু বকর । ঠিকানা ৪ পাড়া/গ্রাম ৪ নাংচং নাকপুড়া, থানা ৪ মংডু, জেলা £ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম ঃ রহমত উল্লাহ-এর দাদী ফুলবানু। রহমত উল্লাহ বলেন, যেদিন হামলা করে বার্মিজ সেনারা সেদিন আমি ঘরের মধ্যে ছিলাম । বার্মিজ সৈনিকরা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলে ঘরে আটকে পড়ি। ধারালো অস্ত্র নিয়ে আমাকে এবং আমার বাবাকে জোরে আঘাত করে । আমার বৃদ্ধ দাদি ফুলবানুকে খুন করে বার্মিজ সেনারা । আমি সরকারি কোনো স্কুল কলেজে পড়ালেখা করিনি । রোহিঙ্গাদের মাধ্যমে পরিচালিত একটি মাদ্রাসায় পড়ালেখার সুযোগ পেয়েছিলাম মাত্র কয়েক জামাত । যেদিন বার্মিজ সৈনিকরা যখন হামলা করে সেদিন অশ্লীল ভাষায় গালি-গালাজ করেছিল । বার্মা ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছিল । আমি আমার পরিবার অনেক কষ্টে বার্মা ছেড়ে বাংলাদেশে আসতে বাধ্য হই । বার্মিজ সৈন্যরা কত পাষাণ আর কত খারাপ নিজে না দেখলে বুঝতে পারবেন না। তারা বাড়িঘর জালিয়ে দিল, লুটপাট করার তো করলো সেসময়। আমরা বাচার জন্য বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে চলে আসি। আমি রোহিঙ্গা কোনো জঙ্গি সংগঠনের নাম শুনিনি । হারাকা ও আরএসও সংগঠনের নাম জানি। এই দুটি সংগঠনকে আমি সমর্থন করি না। ৬৬৩ ১৩. আহম্মদ হোসেন (৬২), পিতার নাম £ মৃত. সাইর মোহাম্মদ, মাতার নাম ঃ মৃত. মুবিনা, স্ত্রীর নাম ৪ দিলারা বেগম, দাদার নাম ঃ ইব্রাহীম । ঠিকানা ৪ পাড়া/থাম ৪ রাসিডং, থানা £ রাসিডং, জেলাঃ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম £ আহম্মদ হোসেন এর ছেলে, নজিবুল্লাহ, শেফায়াত উল্লাহ । আহম্মদ হোসেন বলেন, আমি মিয়ানমারের আরাকান রাজ্যের রাসিডং এর বাসিন্দা । আমি আমার দুই ছেলে ও স্ত্রী দিলারা বেগমকে নিয়ে সুখের সংসার ছিল। আমি একজন ব্যবসায়ী । ব্যবসা করে সংসার চালাতাম। আরাকান স্যালভেশন আর্মির (জঙ্গি সংগঠন আরসর) সদস্য সন্দেহে কোরবানি ঈদের পরদিন আমার পাশের বাড়িতে আগুন লাগিয়ে দেয় মিয়ানমারের পুলিশ ও সেনারা । তা দেখে ভয়ে আমি পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পেছন দিকে পালাতে চেষ্টা করি। টের পেয়ে সেনা সদস্যরা আমাদের ধাওয়া করে। এক পর্যায়ে আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে আমার দুই ছেলেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে মাটিতে । বড় ছেলে নাজিবুল্লাহর পিঠ দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বেরিয়ে যায়। চোখের সামনে সে ছটফট করতে থাকে । ছোট ছেলে শেফায়াত উল্লাহর বা হাতে গুলি লাগে । আমি বুঝতে পারলাম, বড় ছেলেকে আর বাচাতে পারবো না । বাধ্য হয়ে আমি স্ত্রী ও ছোট ছেলেকে কোলে তুলে নিয়ে দ্রুত পালাতে শুরু করি। এ সময় গুলিবিদ্ধ আমার বড় ছেলে বার বার চিৎকার করে বলতে থাকে, 'বাবা আমাকে ছেড়ে যেও না।' পরে অদূরে প্যারাবনে লুকিয়ে থাকি আমরা । আর্মিরা চলে গেলে বড় সন্তানকে উদ্ধার করে আনার চেষ্টা করি। কিন্ত আর্মিরা আবার এসে আমার পরিবারকে খোঁজাখুঁজি করে না পেয়ে গুলিবিদ্ধ আমার বড় সন্তানকে ছুরি চালিয়ে জবাই করে হত্যা করে। দূর থেকে এই অমানবিক দৃশ্য লুকিয়ে দেখেছি আমি আর আমার স্ত্রী। এরপর থেকে আমার স্ত্রী মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছেন । আমি নিজেও আমার কানে বার বার ছেলের ওই চিৎকার শুনতে পাচ্ছি। যদি জানতাম সারাজীবন এমন ডাক কানে বাজবে, তাহলে ছেলের আগেই আমি নিজেই জবাই হয়ে যেতাম । আমার বাড়িঘর জ্বালিয়ে দিল ও সব কিছু লুটপাট করে নিয়ে গেল এবং আমার ছেলে ২ জনসহ আরও কয়েকজন যুবক ছেলেকে উলঙ্গ করে বেঁধে প্রথমে বলল তোরা আর কোনো আরাকান দাবি করবি? স্বাধীনতা চাইবি? এভাবে প্রশ্ন করে করে সবাইকে লাঠি দিয়ে আঘাত করতে করতে একথাগুলো বলতে লাগল এবং তলোয়ার নিয়ে বলল তোরা একজন একজন এখানে এসে শুয়ে যা তোদেরকে জবাই করে স্বাধীন আরাকানের স্বাদ মিটিয়ে দিব। এই বলে বেশ কয়েকজনকে টুকরা টুকরা করে হত্যা করা হয় আর আমাদের বাধ্য করা হয়। দেশ ত্যাগ করে বাংলাদেশে চলে আসি। আরাকান রাজ্যে ফিরতে চাই। আমি আতাউল্লাহর নাম শুনেছি। হারাকা ইয়াকিনের আমির এই আতাউল্লাহ। ১৪. লায়লা বেগম (২৫), পিতার নাম ৪ জামাল আহমেদ, মাতার নাম ৪ নাসিমা, দাদার নামঃ উমর হামজা, স্বামীর নাম ঃ নূর কামাল । ঠিকানা £ পাড়া/থাম ৪ বুড়া সিকদার পাড়া, থানা ৪ নায়াপুরা, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ আরাকান ৷ নিহতের নাম ৪ স্বামী, ভাসুর । ৬৬৪

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।