ইকবাল আহমদ বলেন, আমি একজন কৃষক । আমি মৌলভীর জায়গা গ্রামের মংডু থানার বাসিন্দা। আক্রমণের সময় হামলাকারীরা আমাকে খারাপ ভাষায় গালাগালি করে । আমার পিতা আবু জাফর ছিলেন আরাকান রাজ্য স্বাধীনতাকামী মুসলমানদের মধ্যে একজন বীর মুজাহিদ কারণ উনি বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছেন। উনি একজন বীরপুরুষ। বার্মিজ সেনারা যখন হ্যান্ড মাইক হাতে নিয়ে বললো তোমাদের মধ্যে এমন কোনো পুরুষ আছ যারা আরাকান স্বাধীন চাও যদি থাক তাহলে কাপুরুষের মতো না থেকে আমাদের সামনে আসো তোমাদের আরাকান রাজ্য তোমাদের স্বাধীন করে দিব। তখন আমার পিতা আবু জাফর বুঝতে পারেননি তাদের ভাষা, ঘর থেকে বের হয়ে বললেন এই ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা সকলে বের হয়ে যাও আরাকান রাজ্য স্বাধীন কর মুসলমানদের আজাদ কর। একথা বলতে বলতে দৌড়াতে লাগলো, তার কথাগুলোর এমন স্পীড আমি দেখতে পেলাম অনেকে হাতের কাছে যেটা পেল সেটা নিয়েই বের হয়ে আসার সাথে সাথে সৈন্যরা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করলো। এসময় আমার বাবাও মারা যান। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ও হারাকাহ ইয়াকিনের নাম জানি । এসব রোহিঙ্গা সংগঠনের কারণে আরাকানে শান্তি আসেনি । ৭. দশতিয়া বিবি (৩৫), পিতার নাম 8 ফজল হক, মাতার নাম ঃ রহিমা খাতুন, দাদার নাম ৪ মৃত. আবু জব্বার, স্বামীর নাম ঃ হারুন। ঠিকানা ঃ পাড়া/থ্রাম ৪ খুদা পাদ্রী, থানাঃ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য ঃ আরাকান । নিহতের নাম ঃ স্বামী হারুন। দশতিয়া বিবি বলেন, আমি একজন গৃহিণী । আমি খুদা পাদ্রী গ্রামের মংডু থানার বাসিন্দা। আরাকানে থাকাকালীন আমার শুধু আইডি কার্ড ছিল। আমি নির্বাচনে মাত্র একবার ভোট দিয়েছিলাম । বার্মিজ সৈন্যরা যখন আমাদের উপর হামলা করে তখন আমি বাড়িতে ছিলাম। ওরা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করে । কি বলবো স্যার দুঃখের কথা । আমার মতো অনেক অসহায় নারীদের ওরা ধরে নিয়ে অনেক নির্যাতন করেছে । আমি খুব কষ্ট করে চলে আসি বাংলাদেশে । আকামুল মুজাহিদীন নামের জঙ্গি সংগঠনের নাম জানি । এই সংগঠনের আমিরের নাম হাফেজ তৌহা। হাফেজ ত্বোহা পাকিস্তানে শুনেছি। ৮. মোঃ হারেস (২৪), পিতার নাম £ নজিবুল আলম, মাতার নাম £ নুর বেগম, দাদার নাম £ আব্দুল সালাম, স্ত্রীর নাম ৪ হাছিনা আক্তার । ঠিকানা £ পাড়া/প্রাম ৪ মেরুল্লাহুন, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য ৪ আরাকান । নিহতের নাম ৪ মোঃ হারেস এর ছোট ভাই হারুন। মোঃ হারেস বলেন, আরাকানে থাকাকালীন আমার ব্যক্তিগত পাসপোর্ট ছিলনা । একটা আইডি কার্ড ছিল। সেটা বাংলাদেশে পালিয়ে আসার সময় নিয়ে আসিনি । যেদিন হামলা করে বার্মিজ বাহিনী সেদিন আমি ঘরের মধ্যে ছিলাম । সেনারা ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে আমাকে এবং আমার বাবাকে আঘাত করে । আমার ছোট ভাই ৬৬১ হারুনকে খুন করে বার্মিজ পিচাশগুলো ৷ ভাইয়ের জন্য আমার খুব খারাপ লাগছে। শৈশব থেকে আমরা দু'জন বন্ধুর মতো ছিলাম । সবকিছু করতাম একসঙ্গে । আমার এমন ভাইকে হারিয়ে আজ আমি একা । আরাকান রাজ্য দখল করার জন্য বার্মিজ সৈন্যরা যখন রোহিঙ্গা নিধন শুরু করল । আমি ও অন্যান্য রোহিঙ্গাদের মতো প্রাণ বাচাতে বাংলাদেশে অনেক কষ্ট করে পালিয়ে আসি । রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও- এর নাম শুনেছি। এই সংগঠনের নেতার নাম কমাণ্ডার নাজমুল্লাহ। এই সংগঠনকে আমি সমর্থন করি না। আমি বার্মিজ সেনাদের বিরুদ্ধে জিহাদ করাকেও সমর্থন করি না। ৯. খোরশিদা (৩০), পিতার নাম ছালামত উল্লাহ, মাতার নাম £ ফাতেমা খাতুন, দাদার নাম ৪ আবু বন্কর মরহুম, স্বামীর নাম 3 রুস্তাম আলী । ঠিকানা ৪ পাড়া/থাম ৪ পোখালী, থানা ৪ মংডু, জেলা ঃ আকিয়াব, রাজ্য 8 আরাকান । নিহতের নাম ঃ রুস্তাম আলী । খোরশিদা বলেন, আমি আরাকানের মংডুর পোখালী এলাকার বাসিন্দা। হামলার সময় আমি ও আমার স্বামী একসাথে ঘরে ছিলাম । সেদিন এক ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছিলাম ৷ বার্মিজ সৈন্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই আমার স্বামীর বুকে গুলি করে হত্যা করে। স্বামীকে হত্যার পর আমার উপরও হামলা করেছে তারা । আমি নিজেই আহত হয়েছি। আমাদের ঘরের সাথে লাগানো আরও ২০টা ঘর ছিল। সেগুলোও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। সব ঘর আসবাবপত্র সহ জবলেপুড়ে তছনছ হয়ে গিয়েছিল। মিলিটারি ও বার্মিজ নাগরিক মিলে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। আমি স্বামী হারা একজন অসহায় নারী। আমাদের দুঃখের সীমা নেই, বার্মিজ সেনাবাহিনীর লোকেরা এমন অবিচার অনাচার জুলুম ধর্ষণ, নির্যাতন আমাদের উপর করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের বাংলাদেশে আসতে বাধ্য করল। এগুলো বলতে গেলে চোখে পানি চলে আসে আর বলবো না। আরসা আর ইয়াকিন এই সংগঠনের জিহাদকে আমি সমর্থন করি না। ওদের কারণে রোহিঙ্গারা বাস্তহারা, ভিটেমাটি হারা । ১০. সখিনা খাতুন (৬৫), পিতার নামঃ হাকিম আলী, মাতার নামঃ ফয়জিয়া বেগম, স্বামীর নাম: ইউছুফ আলী গ্রামের নাম: কন্দুপ্রাং, থানাঃ বুচিডং, মংডু, আরাকান, নিহতের নাম: স্বামী ইউছুফ আলী ও ছেলে । সখিনা খাতুন বলেন, আমি বুচিডং কন্দুপ্রাং গ্রামের বাসিন্দা । আমার পরিবারটি ছিল রাখাইনের বুচিডং কন্দুপ্রাং এলাকার অতি বনেদি পরিবার ৷ স্বামী ইউছুফ আলী (৬৫) ছিলেন ব্যবসায়ী । ২০১৭ সালের ২৫ আগস্ট সকালে বার্মিজ সেনাবাহিনীর একটি দল আমার বাড়িতে প্রবেশ করে। সেনাসদস্যরা আমার স্বামী ইউছুফ আলী (৭০), তিন ছেলে সালাম (৩৪), সেলিম (৩০) ও তোফায়েলকে (১৩) ধরে বৈঠকখানায় নিয়ে যায়। এরপর সালাম ও সেলিমকে বলতে থাকে, 'তোরা আরসা সদস্য ।' আমার স্বামী ও ছেলেরা অস্বীকার করলেও সেনাসদস্যরা রাইফেল দিয়ে ৬৬২
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।