শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আরাকে স্কুলে পাঠাতাম। ক্লাস সিক্সে পড়ে । মেয়ের পড়ার শখ আছে। সব সময় আরাকানের ছেলেরা উৎপাত করে আমার মেয়ে ইসমতকে। লুন্টিন (পুলিশ) তো আছেই । ওরা বোরখার ভেতরে হাত ঢুকিয়ে চেক করে । এতে অস্বস্তি হয়। সহ্য করতে হয়। নইলে নির্যাতন হবে দ্বিগুণ । কোনো কিছুর কোনো বিচার নেই। কিছু বললে কেটে ফেলবে । এখন তো বাংলাদেশে চলে এসেছি বড় মেয়ের কাছে। ওরা এখানে আগেই এসেছে। সে আরেক গল্প। আমরা হাসপাতালে যেতে পারি না। বর্ডারে ঘুষ দিয়ে বাংলাদেশে এসে চিকিৎসা করাতে হয়। সেটা করারও সুযোগ পাইনি । কত মেয়ে যে প্রতিবছর বাচ্চা হতে গিয়ে মারা যায়। এখন বাংলাদেশে এসেছি। আমার এই মেয়ের আর বাচ্চা-কাচ্চা হবে না। কী যেন করেছে। মিয়ানমারে আমাদের পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে । মানুষ খুন করে পেট্রল ঢেলে পুড়িয়েছে। সাত দিন পাহাড় থেকে পাহাড়ে ঘুরে তারপর পালংখালী দিয়ে বাংলাদেশে ঢ্ুকেছি। কফির দানা আর সিম বিচি খেয়ে থেকেছি। পায়ের ভেতর গাছের ডাল ঢুকে গিয়েছিল। নখ উঠে গেছে। তবু ভালো আছি। দেশ ছাড়ার পথে কত রোহিঙ্গার লাশ পড়ে থাকতে দেখেছি । থাকতে দিলে আমি বাংলাদেশেই থেকে যাব । এখানে মরে গেলে অন্তত একটা কবর তো পাব। শিয়াল কুকুর লাশ খাবে না। কেউ পুড়িয়েও দেবে না। আর আমার মেয়ে ইসমত পড়াশোনা করতে চায়। এখানে যদি পড়ার একটু সুযোগ পাওয়া যায় তাতেই জীবনে অনেক আনন্দিত হবো । জানি না স্বাভাবিক জীবন ফিরে পেতে কতদিন কত বছর লাগবে । রোহিঙ্গা জিহাদি সংগঠন আরএসও এবং আরসার নাম জানি। আরসার নেতার নাম আতাউল্লাহ। ওরা অস্ত্রধারী। এই জিহাদি দলকে সমর্থন করি না। ৪. সৈয়দা খাতুন (২৭), পিতার নাম ঃ সালেহ আহমদ, মাতার নাম £ জমিলা খাতুন, দাদার নাম ৪ মরহুম তৈয়ব আলী, স্বামীর নাম ৪ শাহ আলম । ঠিকানা ৪ পাড়া/থাম ৪ শীতা পুডিফা, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম £ স্বামী শাহ আলম। সৈয়দা খাতুন বলেন, আমি একজন গৃহিণী। আমি মংডু থানার বাসিন্দা। খতিয়ানের মাধ্যমে রোহিঙ্গাদের জায়গা জমি নির্ধারণ করা হতো । হামলার দিন বার্মিজ সেনারা এসে আমাদের উপর জুলুম নির্যাতন করল এবং আমাদের গ্রামের অনেক সময় বলতে লাগলো সব। আমার বাসায় বার্মিজ সেনারা হামলা করলে আমার স্বামী তাদেরকে বলেছিল, ভাই আমাদের ছেলেগুলোকে ছেড়ে দাও, তোমাদের কাছে ক্ষমা চাই। একথা বলার সাথে সাথে আমার স্বামীকে তাদের হাতে থাকা বল্লম দিয়ে মারে এবং রশি দিয়ে বেধে গাছের সাথে ঝুলিয়ে রাখে আর আমাদের বলে "শালার রোহিঙ্গারা যদি বাচতে চাস, যে দিকে মনে চায় সে দিকে চলে যা, বার্মা ছেড়ে যা’ তোদের এখানে আর না দেখি আবার দেখলে ব্রাশফায়ার করব মনে রাখিস । তাই আমরা প্রাণের ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হই। আমি জিহাদি সংগঠন ৬৫৯ হারাকাহ ইয়াকিনের নাম শুনেছি। এই সংগঠনের নেতার নাম হাফেজ আতাউল্লাহ জুনুনী। আমি এই সব সংগঠনকে সমর্থন করি না। ৫. নুরুছাফা বেগম (২৮), পিতার নামঃ কুদরত উল্লাহ, মাতার নামঃ খাদিজা বেগম, গ্রামের নামঃ জাদিতং, জেলাঃ বুচিডং, রাজ্যঃ আরাকান, নিহতের নাম স্বামী সেলিম ও ছেলে এয়াকুব এবং ওমর আমি আরাকানের বুচিডং জাদিতং এলাকার বাসিন্দা। নুরুছাফা বেগম বলেন, ‘২০১৭ সালের ২৫ আগন্ট রাতের দিন বার্মিজ আর্মি আমাদের বাড়িতে হামলা চালায়। বিকালে তখন আমি তিন সন্তানকে ভাত খাওয়াচ্ছিলাম। এর মধ্যে গুলি করতে করতে বাড়িতে আর্মি আসতে দেখলে আমি এক ছেলে আনোয়ার শাহকে (৫) নিয়ে একদিকে দৌড় দিই। তখন আমার পেছনে থাকা ছেলে মো. এয়াকুব (৭) ও মো. ওমরকে (৬) তারা ধরে ফেলে। আর্মিরা যাওয়ার পর ঘরে এসে দেখি তাদের জবাই করে হত্যা করেছে। মৃতদেহ যখন পড়া ছিল তখনো তাদের মুখে ভাত ছিল । ছেলেদের বাচাতে পারলাম না। স্বামী ও দুই সন্তানকে হারিয়ে একমাত্র সন্তান আনোয়ার শাহকে নিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প এসেছি। আমার বড় বোন ও বোনের স্বামীকে বার্মিজ আর্মিরা হত্যা করেছে। বোনের নবজাতক সন্তানটিও তাদের হাত থেকে রক্ষা পায়নি । আমাদের বাড়িতে আসার সময় বোনের ছেলেকে পেয়েছি । অন্য তিনজনকে খোজার সময় পাইনি । নিজেরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আমার বড় বোন একটি কন্যাসন্তান প্রসবের কয়েক মিনিটের মধ্যেই সেনাবাহিনী গুলি করতে করতে ঘরে ঢুকে পড়ে। টের পেয়ে আগেই পালিয়ে হয়ে বিছানায় নবজাতকসহ শোয়া ছিলেন হামিদা । পরে তাদের মৃতদেহ পাওয়া যায়। ওই দিন রাতে মো. জোহার (৯), আনোয়ার সাদেক (৭) ও শামছুন নাহারকে (২) সঙ্গে নিয়ে বড় ভাই শামছুদ্দোহা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওই সময় আবার গোলাগুলি শুরু হলে চার ভাইবোন বিচ্ছিন্ন হয়ে যায় । মাস দুয়েক আগে আমার স্বামী মোহম্মদ সেলিম এবং আমার দুলাভাই সলিমকেও গুলি করে হত্যা করা হয়। বাড়ির পাশের মসজিদে মাইকে নামাজ পড়তে দিচ্ছে না। আমার স্বামী সেলিম (৪০) মাইক ছাড়া মসজিদে নামাজ পড়ে বেরিয়ে এসে আশপাশের বাড়িতে গিয়ে লোকজনকে নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বলতে গিয়েছিলেন। এ জন্য তাকে হত্যা করেছে আর্মিরা। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিন এবং আরএসও এর নাম শুনেছি আরাকানে থাকাকালীন। রোহিঙ্গা জঙ্গি সংগঠনের কার্যক্রম আমি সমর্থন করি না। এসব জঙ্গি সংগঠন কোনো শান্তি চায় না। ঝগড়া লাগিয়ে ওরা পালিয়ে যায় কিন্ত এর খেসারত দিতে হয় রোহিঙ্গা জনসাধারণকে । ৬. ইকবাল আহমদ (৩৫), পিতার নাম ৪ আবু জাফর, মাতার নাম ঃ মৃত. ইসমাঈল, দাদার নাম 8 মরহুম ইমাম হোসেন, স্ত্রীর নাম £ মাহমুদা খাতুন । ঠিকানা ৪ পাড়া/প্রাম ৪ মৌলভীর জায়গা, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম ঃ আবু জাফর । ৬৬০

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।