৬) সাম্প্রতিক ঘটনার জন্য “আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং রোহিঙ্গাদের অন্যান্য জঙ্গি সংগঠনের কোনও দায়-দায়িত্ব আছে কিনা, থাকলে কতটুকু এবং এ ব্যাপারে করণীয় । ৭) রোহিঙ্গাদের ভেতর জঙ্গি মৌলবাদ বিস্তারের কারণ এবং রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে পারে কিনা এবং এ বিষয়ে ভারত এবং এ অঞ্চলের অন্যান্য দেশকে কিভাবে সতর্ক করা যায়। ৮) উদ্বান্তদের পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা বিবেচনা । ৯) বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বান্ত বাংলাদেশের অর্থনীতি, সমাজ, রাজনীতি, পরিবেশ, জন নিরাপত্তা ও আঞ্চলিক নিরাপত্তার উপর কী ধরনের অভিঘাত সৃষ্টি করতে পারে। ভুক্তভোগী রোহিঙ্গা শরণার্থীদের সংক্ষিপ্ত জবানবন্দি ১. মো. শফি (২৫), পিতার নাম £ আবদুস সালাম, মাতার নাম ৪ মরিয়ম খাতুন, দাদার নাম £ আব্দুল মাবুত, স্ত্রীর নাম ৪ সেনুরা বেগম ৷ ঠিকানা ৪ পাড়া/থাম ৪ নয়াপাড়া, থানাঃ বুচিদং, জেলা ৫ আকিয়াব, রাজ্য £ আরাকান । পরিবারে নিহতের নাম ৪ বাবা আবদুস সালাম ও মা মরিয়ম খাতুন । মো. শফি বলেন, আমি একজন শ্রমিক। আমরা ৩ ভাই। আমার কোনো পাসপোর্ট নেই, শুধু আইডি কার্ড ছিল। যেটা বার্মিজ সেনারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে । আমি একটি নির্বাচনে ভোট দিয়েছিলাম আর আমার বাপ দাদারাও নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা আমাদের কাছে ভোট চাইতে আসতেন । আমাদের গ্রাম তখন আমান উল্লাহ আমাদের প্রাণে বাচার জন্য নির্দেশ দেন, যে যেদিকে পার, পালিয়ে যাও। আমি অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)কে সমর্থন করতাম । আমাদের ছেলে মেয়েদের সরকারি কোনো স্কুলে ভর্তি করার সুযোগ ছিল না। সরকারি স্কুলগুলোতে বার্মিজ ও ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হতো। রোহিঙ্গা মুসলিমরা ফোরকানিয়া, মক্তব, ঘরবাড়ি এবং মাদ্রাসাতে পড়ে শিক্ষা অর্জন করতো । সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে বাংলা ও আরবি ভাষায় পাঠদান দেওয়া হতো । মসজিদ তৈরি করা, মসজিদে নামাজ পড়া, কোরবানি দেওয়াসহ ধর্মীয় রীতিনীতি পালনে বার্মিজরা আমাদেরকে সবসময় বাধা প্রদান করত । বাপ-দাদার আমল থেকেই আমরা আরাকানের বুচিদং থানায় বসবাস করি। আমার বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে । আমার জায়গাজমি ও বসতবাড়ি বাপ-দাদার সূত্রে পেয়েছি। এসব জায়গাজমি দলিলও রেকর্ড করা । খতিয়ানের মাধ্যমে এইসব জায়গা-জমি নির্ধারণ করা হতো । ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে আমার বাবা মাকে বার্মিজ সৈন্যরা গলা কেটে হত্যা করে । মিলিটারী ও বার্মিজরা যৌথভাবে ঘরবাড়িতে আক্রমণ করে এবং সবকিছু লুটপাট ৬৫৭ করে নিয়ে যায় । আমাদের গ্রামে ২৫০টির মতো বাড়িতে ওরা আগুন লাগিয়ে দেয় । আগুনে সবকিছু জলে পুড়ে ছারখার হয়ে যায়। আমার ৬০ লক্ষ বার্মিজ টাকা সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়। আমাদের গ্রামে ৩ বার হামলা হয়। পুলিশ, মিলিটারি ও বার্মিজরা আমাদের উপর হামলা করে। হামলা করার সময় ধারালো অস্ত্র, বন্দুক এবং একে-৪৭ ব্যবহার করে। চলে যা। বাংলাদেশ তোদের বাপ-দাদার দেশ, এই দেশে কোনো মুসলিম থাকতে পারবে না”। রোহিঙ্গা জঙ্গি সংগঠন হারাকাহ ইয়াকিন, হরকাতুল জিহাদ এবং আরএসও এর নাম শুনেছি আরাকানে থাকাকালীন । রোহিঙ্গা জঙ্গি সংগঠনের কার্যক্রম আমি সমর্থন করি না। এসব জঙ্গি সংগঠন কোনো শান্তি চায় না। ঝগড়া লাগিয়ে ওরা পালিয়ে যায় কিন্তু এর খেসারত দিতে হয় রোহিঙ্গা জনসাধারণকে | জঙ্গি সংগঠনকে আমি সাপোর্ট করি না। জঙ্গি সংগঠনের জিহাদকেও সমর্থন করি না। হরকাতুল জিহাদ রোহিঙ্গাদের নামে বিভিন্ন দেশ থেকে টাকা এনে নিজেরাই খরচ করতো । এসব রোহিঙ্গা সংগঠনের কারণে আরাকানে শান্তি আসেনি । জিহাদের নামে যুবকদেরকে দলে টেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে সবসময় । আমি রোহিঙ্গা জঙ্গি সংগঠনের নেতা আতাউল্লাহ জুনুনী ও হাফেজ সালামত উল্লাহ এবং আবদুল হাকিমের নাম শুনেছি। ২. লাল মতি (৫৩), পিতার নাম £ মরহুম ইয়াকুব আলী, মাতার নাম ঃ সাহারা খাতুন, দাদার নাম ৫ মরহুম মজিদ আলী, স্বামীর নাম ৪ মো. জামাল আহমদ । ঠিকানা ৪ পাড়া/প্রাম ৪ শীগ পুগে, থানা ৪ মংডু, জেলা ৪ আকিয়াব, রাজ্য £ আরাকান । নিহতের নাম £ মোঃ জামাল আহমদ । লাল মতি বলেন, আমরা ৫ ভাই, ৩ বোন । কার্ড না থাকায় আমি ভোট না দিলেও বাপ-চাচারা ভোট দেয়। আমাদের স্কুলে পড়ার সুযোগ না থাকলেও মাদ্রাসা ও মক্তবে পড়ালেখা করতাম । হামলার দিন বার্মিজ সেনারা ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। আমাদের নারীদের ধরে নিয়ে গেছে, ধর্ষণ করেছে। প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছি । হরকাতুল জিহাদ ও আল ইয়াকিনের নাম শুনেছি। তারা যুবক বয়সীদের দলে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে। এসব সংগঠনের কারণেই বার্মিজ সেনারা আমাদের উপর হামলা করেছে। ৩. মোস্তফা খাতুন (৬০), পিতার নামঃ আহমদ আলী, মাতার নামঃ আসিয়া বেগম স্বামীর নামঃ মোস্তফা আজাদ, গ্রাম/ পাড়াঃ রোয়ামায়, থানাঃ বুথিডং, রাজ্যঃ আরাকান। মোস্তফা খাতুন বলেন, আমি রোয়ামায় গ্রামের বাসিন্দা । আমার বাপ দাদারা শত বছর ধরে ওখানেই বসবাস করে আসছেন। ওখানেই আমার জন্ম। আমি ছোটকালে লেখাপড়া তেমন শিখিনি। সাত-আট বছর বয়সে মাদ্রাসায় পাঠিয়েছিল। দুই বছর মতো গেছি। পরে আর যাইনি । ওখানে মুসলমান মেয়েরা স্কুলে যায় না। ছেলেরাই ১০ ক্লাসের পর পড়তে পারে না। আরাকানে দেশে ১৮-এর আগে বিয়ে নিষেধ । আমার স্বামী হালচাষ করত। চার ছেলে চার মেয়ে রেখে মারা গেছে। ছোট মেয়ে ইসমত ৬৫৮
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।