শ্বেতপত্র ঘাদানিক
/ ٥٢٣
📝 نص 📖 PDF

বার্মার জান্তা বাহিনীর নিশীড়ন, ধর্ষণ ও গণহত্যার শিকার ভুক্তভোগী ১০০ রোহিঙ্গা শরণার্থীর জবানবন্দি মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও দেশ থেকে বিতাড়নের সূত্রপাত ঘটেছিল গত শতাব্দীর ষাটের দশক থেকে । দেশটিতে জান্তা সরকারের ক্ষমতাগ্রহণের পর থেকেই একের পর এক নির্যাতনের খড়গ নেমে আসতে থাকে আরাকান রাজ্যে অবস্থানকারী রোহিঙ্গাদের উপর। ১৯৬২ সালে জেনারেল নে উইন ক্ষমতা গ্রহণের পরপরই সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে “বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি- বিএসপিপি গঠন করেন । আরাকানের মগরা দলে দলে এই পার্টিতে যোগদান করলেও রোহিঙ্গারা জান্তা সরকার গঠিত বিএসপিপিতে যোগদান থেকে বিরত থাকে । এরপর থেকেই মূলত শুরু হয় রোহিঙ্গাদের উপর নির্ধাতন। যার ফলাফল পাওয়া যায় ১৯৬৪ সালে । সেসময়ে নে অর্গানাইজেশন, রেঙ্গুন ইউনিভার্সিটি রোহিঙ্গা স্টুডেন্ট আাসোসিয়েশিনসহ রোহিঙ্গাদের সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৬৫ সালের অক্টোবর মাস করে দেওয়া হয়। সরকারি চাকরি থেকেও মুসলমান ও রোহিঙ্গাদের বিতাড়ন করা হয়। ১৯৭০ সালে রোহিঙ্গাদের নাগরিকতৃ সনদ দেওয়া বন্ধ করে দেয় জান্তা সরকার । ১৯৭৪ সালে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি আরকানদের “রাখাইন স্টেট’ ঘোষণা করলে স্বৈরশাসকের ছত্রছায়ায় মগরা আরও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে । রোহিঙ্গা নারীদের ধর্ষণ, সম্পদ লুট, বিনা কারণে আটক করে কারাগারে নিক্ষেপসহ প্রভৃতি নির্যাতনের মুখে টিকতে না পেরে অবশেষে কিয়ান্টাও, ম্রোহং, পায়ুক্টাও, মিনবিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ১৯৭৩-৭৪ সালে রোহিঙ্গা মুসলমানরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে উদ্বান্ত রোহিঙ্গাদের ফেরত নিতে তৎকালীন বাংলাদেশ সরকার চরমপত্র দিলে মিয়ানমার সরকার উদ্বান্তদের নিজ দেশে ফিরিয়ে নেয়। কিন্তু এর তিন বছর পরই ১৯৭৮ সালে অপারেশন নাগামিন বা ড্রাগন কিং নামে ভয়াবহ রোহিঙ্গা বিরোধী অভিযানে নামে জান্তা সরকার । ১৯৮২ সালে মিয়ানমার নাগরিক আইন জারি করে। ওই আইনে দেশটিতে বসবাসরত ১৩৫টি জাতিকে স্বীকার করে নিলেও, রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়। এই আইন এখনও বলবৎ আছে। এরপর নানা সময়ে বিভিন্ন অজুহাতে অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় । রোহিঙ্গাদের আগমন চার দশকেরও বেশি সময় থেকে শুরু হলেও ২০১৬ সালের ৯ অক্টোবরে মূলত এর মাত্রা ছাড়িয়ে যায়। ওই দিন মিয়ানমারের রাখাইন প্রদেশের বাংলাদেশ সীমান্ত চৌকির সন্নিকটে মংডু শহরের কাছে রোহিঙ্গাদের প্রায় ৩০০ জনের ৬৫৫ একটি সশস্ত্র দল মিয়ানমার সীমান্তরক্ষী সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৯ জন বিজিপি (মিয়ানমার সীমান্তরক্ষী সেনা) নিহত হয়। মিয়ানমার সরকার ও সেনাবাহিনী দাবি করে ২০১৭ সালের ২৫ আগস্ট আরাকানের মংডু এলাকার ৩০টি নিরাপত্তা চৌকিতে আরসা নামক একটি সশস্ত্র গোষ্ঠী হাতবোমা ও লাঠিসোটা, দা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একযোগে হামলা করে । এর প্রেক্ষিতে বিদ্রোহী দমনের নামে রোহিঙ্গা বসতি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালায় সেনাবাহিনী । সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নির্যাতন সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। যার ভুক্তভোগী বাংলাদেশে অবস্থানকারী প্রায় চৌদ্দ লক্ষ রোহিঙ্গা উদ্বান্ত ৷ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ২০১৭ সালের ১১ অক্টোবরে “বার্মার গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ গঠিত হয়। মিয়ানমারে রোহিঙ্গা অনুসন্ধান ছিল এই কমিশনের উদ্দেশ্য । কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদার নেতৃত্বে ৩০ সদস্যের এক প্রতিনিধি দল ২০১৭ সালের ২১-২২ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গাদের বিভিন্ন শিবির পরিদর্শন করে। কমিশনের সদস্যরা এসময় প্রায় দুই'শ, ভুক্তভোগীর জবানবন্দি নথিবদ্ধ করেছেন যাদের ভেতর হিন্দু রোহিঙ্গাও ছিলেন। এই বাহিনীর দু'জন প্রাক্তন মেজর জেনারেল ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক সহ বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা ছিলেন। ২০১৭ সালের ২১ তারিখ সন্ধ্যায় নাগরিক কমিশন ত্রাণ-পুনর্বাসন-নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। যেভাবে নাগরিক কমিশন ভুক্তভোগী রোহিঙ্গাদের জবানবন্দি নথিবদ্ধ করেছেন, সেভাবেই নাগরিক কমিশনের সচিবালয়ের অনুসন্ধানী প্রতিনিধি দলের সদস্যরা একটি প্রশ্নমালা তৈরি ছয় মাসে দশ হাজার ভুক্তভোগী রোহিঙ্গা শরণার্থীদের জবানবন্দি সংগ্রহ করেন। এর মধ্যে থেকে ১০০ জন রোহিঙ্গা শরণার্থীর জবানবন্দি এখানে তুলে ধরা হলো । মাঠপর্যায়ে ভূক্তভোগীদের জবানবন্দি সংগ্রহের জন্য “বার্ায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ একটি প্রশ্নমালা তৈরি করে, সে প্রশ্নমালার বিবেচ্য বিষয় ছিল_ ১) বার্মায় রোহিঙ্গা গণহত্যা ও গণবিতাড়নসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কিনা, হয়ে থাকলে এর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করা । ২) আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিভিন্ন কনভেনশন অনুযায়ী রোহিঙ্গারা কীভাবে বার্মার বৈধ নাগরিক তা প্রমাণ করা। ৩) বার্মায় ধারাবাহিক রোহিঙ্গা নির্যাতন এবং তাদের নিজ দেশ থেকে বিতাড়নের কারণ অনুসন্ধান এবং বন্ধের জন্য করণীয় নির্দেশ । ৪) বার্মার সরকার, সামরিক বাহিনী এবং অন্যান্যদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা যায় কি না। ৫) রোহিঙ্গাদের নাগরিকতৃ কেড়ে নিয়ে বার্মা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে কি না। ৬৫৬

— صفحة ٣٣٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.