শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আশ্রয় দেওয়ার ব্যাপারে সোশাল মিডিয়ায় টানা ক্যাম্পেইন চালিয়ে গেছে। সামাজিক ঘোষণার মধ্য দিয়ে তথাকথিত “জিহাদ এ শরীকের কথাও কেউ কেউ সদন্তে বলেছিলেন। তবে তখন কেউ ঘৃণাক্ষরেও ভাবেননি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন কীভাবে হবে। এমনকি এ ধরনের পরিস্থিতিতে সমাধানে কী পদক্ষেপ নিতে হবে, সে ব্যাপারে আমাদের পররাষ্ট্রনীতিরও সঠিক দিক-নির্দেশনা ছিল না। নেই এখনো সুদূরপ্রসারী কোনো “রোডম্যাপ' ৷ প্রাথমিকভাবে ভাসানচরে রোহিঙ্গাদের কিছু অংশকে পুনর্বাসনের চেষ্টা করা হলেও, রোহিঙ্গা নেতারাই এর বিরোধিতা করছেন । রোহিঙ্গাদের কেউ কেউ আবার ভাসানচরের তাবৎ সুযোগ-সুবিধা ছেড়ে পালিয়েও আসছেন । অদ্ভুত! অং সাং সুচির ক্ষমতাগ্রহণের আগে মিয়ানমারের সামরিক সরকার নোবেল জয়ী এ প্রধান নেতাকে ঘরে বন্দি রেখে মৃত্যুর সময় তার স্বামীর সাথে দেখা করতে দেয়নি । এখন আবার তাকে এমন এক ঘরে রেখেছে, যেখানে টয়লেট আর বিছানা পাশাপাশি । কোনও কূটনৈতিক শিষ্টাচার আশা করাটা অবান্তর । আবার দেখুন মানবতার বার্তা নিয়ে যে অং সান সুচি শান্তিতে নোবেল পেলেন, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার প্রচ্ছন্ন সাফাই গেয়েছেন নানা কূটনৈতিক কথা বলে । আন্তর্জাতিক যোগাযোগ । আমি ঠিক জানি না বাংলাদেশ সরকার এ ব্যাপারে কার্যকর কী পদক্ষেপ নিয়েছে। বরং বরাবরই দেখছি সরকারী দল ও বুদ্ধিজীবীদের একাংশ দায়ী করছেন যুক্তরাষ্ট্র, চীনসহ নানা শক্তিকে । এই আমাদের আর এক রোগ । জঙ্গি ধরা পড়লে বলি এক দেশের উক্কানি, চোর ধরা পড়লে বলি আরেক দেশের নাম। ছেলেবেলা থেকে পাশের দেশ, দূরের দেশ, আমেরিকা-রাশিয়া-টীন এদের দোষ দিতে দেখে বড় হওয়া আমরা জেনেছি এটা হলো দুর্বলের কাজ। রোহিঙ্গা সংকট নিয়ে আমার মনে হয়, রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় আমরা ভুল অবস্থানে ছিলাম। এর কুফল ভোগ করতে হবে দীর্ঘকাল । বাড়ি চট্টগ্রামে হওয়াতে ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি কক্সবাজার থেকে টেকনাফ, বিশেষ করে গহীন অরণ্যের এলাকাগুলো দীর্ঘকাল থেকেই সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। সেখানে জঙ্গি ট্রেনিং মাদক চোরাচালানের কথা সবাই জানেন। টেকনাফের অবস্থা এমনই, নেতার নাম পর্যন্ত হয়ে গেছে মাদকের নামে | তাহলে কি করে ভাববো যে সে এলাকায় বসবাসরত আশ্রয়হীন, কম লেখাপড়া জানা একদল শরণার্থী, যারা নতুন জীবনের জন্য মরীয়া- তারা খুব বেশিদিন সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবেন? দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধে। কোটি কোটি টাকার খোয়াবে মশগুল সমাজের গডফাদারেরা এদের ওপর ভর করবে এটাই স্বাভাবিক । এবার চট্টগ্রাম গিয়ে শুনি সেখানকার মাদক ও নেশার জগত এখন রোহিঙ্গাদের দখলে । দখলে বলতে, সাপ্লাই ৬৫৩ আসার পর বিতরণ করে বিক্রি করানো হয় রোহিঙ্গা তরুণদের দিয়ে। সবাই এক বাক্যে স্বীকার করেন অসহায় ও একরোখা এদের তরুণ-তরুণীদের টাকা দিয়ে বশ করা সহজ । আরো একটি কথা সবাই বলেন, এরা নাকি খুব “অপরাধপ্রবণ”। এর প্রমাণ অবশ্য আমি সিডনিতেই দেখেছি। এখানেও কিছু শরণার্থী নামের উদ্বাস্ত বাংলাদেশ দূতাবাসের কোনো কোনো কর্মচারীর সহায়তায় জাল পাসপোর্ট বাংলাদেশি পরিচয় নিয়ে ঢুকে পড়েছেন। সাথে শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গারাও আছেন । আমি মারামারি করতে দেখেছি। পুলিশের তৎপরতা আর চটজলদি ব্যবস্থা নেওয়ার ফলে ঘটনা সেদিন বেশিদূর আগায়নি । মিয়ানমারের অবহেলিত পশ্চাৎপদ জনগোষ্ঠী রোহিঙ্গাদের দোষ দিয়ে লাভ নেই। হিসেবে দেয়নি স্বীকৃতি। কাজেই তাদের মধ্যে অপরাধপ্রবণতা থাকবে সেটিই স্বাভাবিক। যারা আবেগ নিয়ে একসময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য নানা ধরনের লক্ষঝম্প করছিলেন, তাদের আজ সম্পূর্ণ ভিন্ন চেহারা । তারাই এখন এদের বিদায় না করতে পেরে সরকারকে দুষছে। কিন্ত পানি তো গড়িয়ে গেছে অনেক দূর ৷ বলও চলে গেছে কোর্টের বাইরে । রোহিঙ্গাদের হাতে স্থানীয় বাঙালিদের মার খাওয়ার খবরও সংবাদ মাধ্যমে দেখেছি। এখন এটা মানতেই হবে এদের ফিরিয়ে দিতে যত দেরি হবে ততই বাড়বে মাদক, নেশা আর মারামারি । নেশা, সন্ত্রাস আর দাঙ্গার অভয়ারণ্য হয়ে উঠেছে এলাকা । দুর্ভাবনা এটাই মুহিবুল্লাহকে হত্যার পরও কি আমরা আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারবো রোহিঙ্গাদের নিজভূমে ফিরিয়ে নেওয়ার জন্য? আমরা কি পারবো এমন কোনো চাল দিতে, যাতে মিয়ানমার সরকার কুটনৈতিকভাবে দারুণ পর্যুদস্ত হয়? যদি না পারি, তাহলে এক ভয়াবহ পরিস্থিতির কেবল শুরুর ইঙ্গিত দিল মুহিবুল্লাহর হত্যা । আবেগ সরিয়ে মগজ খাটিয়ে এ সমস্যা সমাধান করতে হবে । আর এজন্য দক্ষিণ ও দক্ষিণ- এশিয়ার মানচিত্র ২০ বছর পর কী হতে পারে, তা দুরদৃষ্টি ও অন্তদৃষ্টিতে দেখতে হবে আমাদের কুটনীতিবিদদের । বিভিনিউজ টোয়েন্টিফোর ভটকম, ১২ অক্টোবর ২০২১ ৬৫৪

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।