শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

ফৌজদারি আদালতের (আইসিসি) প্রসিকিউটরও এরই মধ্যে উক্ত আদালতের প্রাকবিচার চেম্বারের অনুমোদন পেয়ে তদন্তকাজ শুরু করে দিয়েছেন। আইসিসি জাতিসংঘের অংশ নয়, এটি রোম চুক্তি নামক একটি বহুজাতিক চুক্তির সৃষ্টি । এ আদালত জেনোসাইড এবং মানবতাবিরোধী অপরাধসহ চারটি অপরাধের বিচার করতে পারে। তবে অপরাধ হতে হবে চুক্তিভুক্ত দেশে । মিয়ানমার চুক্তিভুক্ত দেশ না হলেও রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পারবে এই কারণে যে, মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে রয়েছে দেশান্তর করা আর এই অপরাধ তখনই সংঘটিত হয় যখন বিতাড়িত ভুক্তভোগী অন্য দেশের মাটিতে পা রাখেন, অর্থাৎ এ ক্ষেত্রে বাংলাদেশে । বাংলাদেশ রোম চুক্তিভুক্ত হওয়ায় এ অপরাধটি বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়ায় আইসিসি এ অপরাধের জন্য সু চিসহ মিয়ানমারের সেসব ব্যক্তি এ অপরাধ সংঘটনে ভূমিকা পালন করেছেন বা অপরাধ ঠেকাতে ব্যর্থ হয়েছেন, তাদের বিচার করতে এবং সাজা দিতে পারবে । আইসিসি আইসিজের মতো দেওয়ানি আদালত নয়। এটি ফৌজদারি আদালত, যেটি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিতে পারে। তদন্ত শুরু হয়ে যাওয়ায় এখনই প্রসিকিউটর সু চিসহ অন্য অপরাধীদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আদেশ চাইতে পারেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে সঙ্গে আইসিসি রোম চুক্তিভূক্ত সব দেশকে বলতে পারে পরোয়ানায় নামীয় ব্যক্তিদের গ্রেপ্তার করে আইসিসির কাছে হস্তান্তর করতে । এমন একটি পরোয়ানা সুদানের সম্প্রতি ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি ওমর আল বশিরের ওপর জারি রয়েছে যার কারণে বশির রাষ্ট্রপতি থাকাকালে এ ভয়ে কোনো দেশে যেতেন না যে সে দেশ তাকে আইসিসিতে সোপর্দ করে দিতে পারে। সু চি এবং তার অপরাধী জেনারেলদেরও একই অবস্থা হতে পারে_ এই ভয়ে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং অপরাধসমূহ বন্ধ করার প্রস্তুতি নিতে পারেন বিষয়টি বেশি দূরে গড়ানোর আগে । তা ছাড়া আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার সম্ভাবনা তো রয়েছেই। তার পরও বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার ওপর অনেক কিছু নির্ভর করবে । মিয়ানমার যদি রায় বা নির্দেশনা না মানে তবে গাম্িয়াকে নিরাপত্তা পরিষদে যেতে হবে এবং এজন্যই নিরাপত্তা পরিষদে জোরালো কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। প্রাথমিক ঘোষণা ও নির্দেশনার পর চীন এবং রাশিয়া তাদের মত পরিবর্তন করতে পারে বলেও অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করছেন। বাংলাদেশ প্রতিদিন, ১ ফেকুয়ারি ২০২০ ৬৫১ ২২. রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা এবং সন্ত্রাসবাদের অশনিসংকেত অজয় দাশগুপ্ত" সম্প্রতি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা চল্লিশোধর্ব এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ নামে পরিচিত ছিলেন। “আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস* নামে একটি সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আলোচনায় আসেন। জেনিভায় জাতিসংঘ মানবাধিকার সহস্থায়ও রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি । পশ্চিমা সংবাদ মাধ্যমে তিনি হত্যার সঙ্গে জড়িত “আরাকান রিপাবলিকান স্যালভেশন আর্মি (আরসা)'। এ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী মুহিবুল্লাহকে হত্যার জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের মধ্যে কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তার মানে হচ্ছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর ছন্দ সংঘাত এবার বাংলাদেশে ঢুকে পড়েছে। মুহিবুল্লাহর এ হত্যাকাণ্ড প্রমাণ করে রোহিঙ্গাদের আরও শীর্ষ নেতা বাংলাদেশে ঘাপটি মেরে রয়েছে । তাদের কেউ কেউ যথেষ্ট শক্তিশালী । কেননা, অন্য একটি দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়ার পরও তারা প্রতিপক্ষ বা ভিন্নমতের নেতাদের নির্মূল করতে সশস্ত্র হামলা চালানোর ব্যাপারে আশ্রয় নেওয়া দেশটির আইন- শৃঙ্খলা বাহিনীর ভয়ে ভীত নয়। এই যে নেতাগিরি, এর ভিত্তি কী! আমরা যদি একাত্তরে ফিরে যাই তাহলে দেখবো, শরণার্থী জীবনে আমাদেরও নেতা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব তো মাথার ওপর ছিলেনই কিন্তু মুক্তিযুদ্ধের নয় মাস আমাদের দিকন্রান্ত জাতিকে সামাল দিয়েছিলেন জাতীয় চার নেতা । তারা শরণার্থী ক্যাম্পে গিয়ে নেতা হননি । তাদের জীবনই ছিল রাজনীতি ৷ ধারাবাহিক সংগ্রামে বেড়ে ওঠা বাংলাদেশের স্বাধীনতার বীজ বোনা হয়ে গিয়েছিল ১৯৫২ সালে । রোহিঙ্গাদের কি তেমন কোনো ইতিহাস, তেমন কোনও নেতা আছেন? এ পর্যন্ত আমরা কি তার কোনো সন্ধান পেয়েছি? তাহলে প্রশ্ন রেখেই এগোতে হয়, এখন যারা রোহিঙ্গাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের মূল উদ্দেশ্যটা কী? তারা কি মিয়ানমারে ফিরে যেতে চান? স্বাধীন আরাকান চান? স্বাধীন আরাকানই যদি চান, তাহলে যে দেশটি বিপদে রোহিঙ্গাদের আশ্রয় দিল সেখানে বসেই তারা কেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন? কেন আশ্রয় দেওয়া দেশটির ভাবমূর্তি ক্ষুণ করছেন? ২০১৭ সালের অগাস্টে রাখাইনে সেনা অভিযান শুরুর পর প্রাণ বাচাতে বাংলাদেশ সীমান্তে নামে রোহিঙ্গাদের ঢল। সব মিলিয়ে এখন ১১ লাখের মতো রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে । তখন একটি বড় অংশ ধর্মের দোহাই দিয়ে রোহিঙ্গাদের * সিডনি প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট ৬৫২

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।