শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

রোহিঙ্গা সমস্যার কারণ ও বর্তমান পরিস্থিতি অনুসন্ধানে জাতিসংঘের বিশেষ দূত মিস ইয়াংঘি লি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে ইউএনওএইচসিএইচআর বা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে মিয়ানমারে যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ঘটে চলেছে, তার সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের ওপর সেখানকার সামরিক বাহিনী, পুলিশ ও তাদের মদদপুষ্ট উন্মত্ত জনতা নির্দিধায় ব্যাপকভাবে গণধর্ষণ, শিশু হত্যা, নিষ্ঠুর শারীরিক নির্যাতন, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে আসছে। ইয়াংঘি লি যাদের সঙ্গে কথা বলেছেন, পরিবারের সদস্যরা এখনও উধাও । শিশুদের, এমনকি যাদের বয়স আট বছর, পাচ বছর অথবা মাত্র আট মাস, তাদেরও জবাই করে মেরে ফেলা হচ্ছে। প্রতিবেদনে আরও জানা যায়, ইয়াংঘি লি তার পরিদর্শনের সময় মোট ১০১ জন নারীকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের অর্ধেকেরও বেশি দাবি করেন, তারা মিয়ানমারে ধর্ষণ, গণধর্ষণ ও বিভিন্ন প্রকারের যৌন হয়রানির শিকার হয়েছে হাজার ফেলা হয়েছে । তাদের খাদ্যশস্য, ক্ষেত-খামার ও গবাদি পশু লুট করা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের তাদের বাসস্থান ও দেশ থেকে জবরদস্তি বিতাড়ন করা হয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও রোহিঙ্গা সংকটে চীন আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের পক্ষেই অবস্থান নিয়েছে। এই যে নিরপেক্ষতার অভয়বাণী চীন দিয়ে যাচ্ছে, তার পেছনে চীনের সুবিধাজনক স্বার্থ জড়িত রয়েছে । মিয়ানমারে সবচেয়ে বেশি বিনিয়োগ যে দেশটির, তা হচ্ছে চীন। পশ্চিমা দেশগুলোর বিনিয়োগ মিলিয়ে এর ধারেকাছেও নেই। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ারের অধিকারী চীন কখনই মিয়ানমারের বিরুদ্ধে যাবে না, তা মুখে যতই নিরপেক্ষতার কথা সে বলুক না কেন। চীনের বৈদেশিক আমদানি পণ্যের মধ্যে আছে জ্বালানি বা তেল-গ্যাস। এই পণ্যগুলো যায় মালাক্কা প্রণালি দিয়ে । চীন এ ব্যাপারে খুবই সচেতন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি তাদের কোনো সংঘাতের আশঙ্কা তৈরি হয়, তাহলে যুক্তরাষ্ট্র এই প্রণালিটি অবরুদ্ধ করে দিতে পারে । এ জন্যই তারা কৌশলগত কারণে সরাসরি বঙ্গোপসাগরে যাওয়ার একটা পথ ব্যবহার করতে চায়। ইতোমধ্যেই মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চীনের ইউনান বা কুনমিং পর্যন্ত পাইপলাইন দিয়ে তেল-গ্যাস সরবরাহ চলছে। একটা রেললাইনও করার কথা আছে। তা ছাড়া তারা মিয়ানমারে অর্থনৈতিক জোন করবে । এরই মাঝে আন্তর্জাতিকভাবে চীন সরকার সমর্থিত গণমাধ্যম গ্লোবাল টাইমসে ১০ সেপ্টেম্বরের সম্পাদকীয়র শিরোনাম ছিল- “রাখাইন সহিংসতার জন্য কি সুচি ৬৪৭ দায়ী?’ শিরোনাম থেকেই বোঝা যায়, তারা এ জন্য সু চিকে দায়ী করতে চায় না; বরং মিয়ানমারের পরিস্থিতি ও বাস্তবতা না বুঝে সু চির সমালোচনা করার জন্য পশ্চিমা দেশগুলোর কঠিন সমালোচনা করা হয়েছে । এদিকে উইঘুর মুসলিমদের নিয়েও চীন বেশ সমস্যার মধ্যে আছে। ‘মুসলিম’ রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে সম্ভবত সে কারণে তাদের ভয়টা একটু বেশি । সবশেষে মনে রাখতে হবে, চীনের স্বার্থ যদি মিয়ানমারের পক্ষে থাকে, তবে চীন সেদিকেই অবস্থান নেবে। কোনো কুটনীতি বা এর কোনো সাফল্যই তাদের বাংলাদেশের পক্ষে আনতে পারবে না। তাই চীনের এই নব্য “মোবাইল ডিপ্লোম্যাসি' আন্তর্জাতিক অঙ্গনে নেটওয়ার্কই খুঁজে পাবে কিনা সন্দেহ । সমকাল, ১২ ডিসেম্বর ২০১৯ ২১. রোহিঙ্গাদের পক্ষে রায় : অতঃপর? এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক” গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছে, তা আক্ষরিক অর্থেই উল্লাস করার মতো । বঙ্গবন্ধু বর্ষের শুরুর মাসে বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি গৌরবের কোনো উপহার হতে পারত না। এই অন্তর্বতীকালীন রায় বিশ্বমানবতার জয়, মানবাধিকারের জয়, জয় বাংলাদেশের বর্তমান সরকারের সার্থক কুটনীতির । এ রায় বাংলাদেশের মানুষের মনে একদিকে যেমন স্বস্তি ও প্রশান্তি এনেছে, অন্যদিকে তেমন ছড়িয়ে দিয়েছে অগণিত প্রশ্ন যার ভিত্তি এ রায়ের অনিশ্চিত ভবিষ্যতে । অনেকের মনেই প্রশ্ন এ রায়ে আমরা কী পেলাম, রায়ের ভবিষ্যৎ কী ইত্যাদি। একজন আশাবাদী হিসেবে আমার ধারণা ইতিবাচক। প্রথমত ২৩ তারিখের অন্তর্বতীকালীন আদেশের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এই মর্মে ঘোষণা যে, এ মামলাটি আইসিজেতে চলতে পারে । এ মামলাটি আইসিজেতে চলতে পারে না এ কথাটি বলার জন্যই স্বয়ং সু চি দ্রুততম গতিতে ছুটে চলে গিয়েছিলেন হেগে। তিনি সম্ভবত তার কৌঁসুলিদের কাছ থেকে এ মর্মে ভ্রান্ত উপদেশ পেয়েছিলেন যে মামলাটি চলতে পারে না। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের ধারণার প্রতিফলন ঘটিয়ে আইসিজে সু চির এ যুক্তি প্রত্যাখ্যান করেছে। এ মামলা মূল শুনানিতে যেতে বেশ কয়েক বছর লাগবে বিধায় সেদিন যে চারটি অন্তর্বতীকালীন নির্দেশনা আইসিজে দিয়েছে সেগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেননা মূল শুনানি শেষে চূড়ান্ত আদেশ না হওয়া পর্যন্ত আমাদের পাথেয় হচ্ছে এই অন্তর্বতীকালীন নির্দেশনাসমূহ। সৌভাগ্যবশত এ নির্দেশনাগুলো পূরণ হলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে * চেয়ারম্যান, বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন ও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচার ৬৪৮

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।