সঙ্গে পাকিস্তানের “লঙ্কর-ই তৈয়বা' ও “জামাত উদ দাওয়া'র ঘনিষ্ট সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষকদের অজানা নয়। ২০১২ সালে 'লক্কর-ই তৈয়বা' ও “আরএসও' পাকিস্তানে রোহিঙ্গাদের নিয়ে সম্মেলন করেছে “দিফা-এ মুসলমান আরাকান’ নামে । একই বছর লশকরের দুই নেতা শহীদ মোহাম্মদ ও নাদিম আওয়ান গোপনে বার্মা-বাংলাদেশ সীমান্ত ঘুরে গেছেন। রোহিঙ্গা জঙ্গিদের দ্বিতীয় বৃহৎ সংগঠন “হরকত-উল জিহাদ আরাকান'-এর সদর দফতরও করাচীতে । এই সংগঠনের প্রধান আবদুস কুদ্দুস বর্মী পাকিস্তানের নাগরিকতৃ গ্রহণ করে করাচিতে বসে বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন এবং আরাকানে স্বাধীন রোহিঙ্গা মুসলিম রাজ্য স্থাপনের পরিকল্পনা করছেন। পাকিস্তানের শীর্ষ জঙ্গি মৌলবাদী নেতা হাফিজ সাঈদের সঙ্গে এক মঞ্চে বর্মীর ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হুজি আরাকানের নতুন ফ্রন্ট হিসেবে এখন বাংলাদেশ-বার্মা সীমান্তে তৎপর হয়েছে “আকা উল মুজাহিদীন” ৷ ২০১৬ সালের ৯ অক্টোবর এই সংগঠনই মংদুর তিনটি পুলিশ চৌকিতে হামলা করেছিল যাতে বার্মার নিরাপত্তা বাহিনীর নয় জন নিহত হয়েছিল। এর জবাবে সেই সময় মংদুতে নিরাপত্তা বাহিনী যে ব্যাপক হামলা করেছিল তার কারণে তৎক্ষণিকভাবে লক্ষাধিক রোহিঙ্গা তখন বাংলাদেশে এসেছিল। বার্মায় রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে এবং রোহিঙ্গা শরণার্থীরা বেশি দিন বাংলাদেশে অবস্থনে করলে তাদের জঙ্গি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ শুধু বৃদ্ধি পাবে না, পাকিস্তানের “আইএসআই”, “আলকায়দা' ও ‘আইএস’ এই অঞ্চলে জিহাদের ক্ষেত্র প্রসারিত করবে, যার অভিঘাত থেকে বাংলাদেশ, বার্মা, ভারত, থাইল্যান্ড, চীন, রাশিয়া কেউই মুক্ত থাকবে না। এই অঞ্চলে ভারতের কাশ্মীর, রাশিয়ার চেচনিয়া বা চীনের সিনকিয়াঙের মতো দীর্ঘমেয়াদী জিহাদের ক্ষেত্র তৈরি হবে, যদি ভারত, চীন ও রাশিয়া সহ আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত রোহিঙ্গা সংকট নিরসনে এগিয়ে না আসে । অনেক দেশ মানবতার মর্ম বুঝতে অক্ষম হলেও তারা নিজেদের নিরাপত্তা অগ্রাহ্য করতে পারবে না। নিজেদের বিপদ বুঝতে পারলে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চয়ই রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও সক্রিয় হবে। ১৭ অক্টোবর ২০১৯ ২০. রোহিঙ্গা সংকট ও চীনা কূটনীতি বাংলাদেশ-মিয়ানমার তুরিন আফরোজ” দুই বছর ধরেই চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যুর সমাধানের উপায় খুজতে বেশ কয়েকবার বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ব্রিপক্ষীয় বৈঠক হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার, দুই দেশেরই বন্ধু চীন। * সদস্য সচিব, বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন ও সাবেক প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৬৪৫ বাংলাদেশ ও মিয়ানমার দু'টি দেশই যেন লাভবান হয়। গত ২৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গাবিষয়ক এক সেমিনারে বাংলাদেশে নিজস্ব “রোডম্যাপ' অনুসারে কাজ করছে। তিনি মনে করেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকারের 'বিশ্বাসের ঘাটতি' দেখা দিয়েছে । রোহিঙ্গা ও মিয়ানমারের মাঝে পারস্পরিক বিশ্বাসের ঘাটতি এবং বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে রোহিঙ্গা উত্তেজনা মোকাবিলায় লি জিমিং তার প্রস্তাবিত ডিপ্লোম্যাটিক সমাধানের নাম দিয়েছেন “ওয়ান প্লাস ওয়ান প্লাস টু’ ১+১+২)। চীনের “ওয়ান প্লাস ওয়ান প্লাস টু’ (১+১+২) ফর্মুলাটি আসলে কী? ওই সেমিনারে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এই ফর্মুলা উপস্থাপন করেন । তার বয়ান অনুসারে, বাংলাদেশে আশ্রিত একটি রোহিঙ্গা পরিবার তার পরিবারের একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে, যে কিনা মিয়ানমারে ফিরে যাবে । চীন তাদের দু'টি মোবাইল ফোন দেবে। একটি ওই প্রতিনিধির কাছে থাকবে, আরেকটি থাকবে বাংলাদেশে ভাগাভাগি করবেন। সেই আলোকে তারা দেখবে, সামনে এগোনো যাবে কিনা। পরিস্থিতি ভালো থাকলে বাংলাদেশে আশ্রিত পরিবার মিয়ানমারে যাবে । পরিস্থিতি খারাপ থাকলে বাংলাদেশে আশ্রিত পরিবার মিয়ানমারে যাবে না । প্রশ্ন হচ্ছে, এটা কতটা কার্যকর হবে? প্রতিনিধি রাখাইনে গিয়ে দেখল যে পরিস্থিতি ভালো, তাহলে তো কথাই নেই । পরিবারের বাকি সদস্যরা নিশ্চিন্তে সীমানা পেরিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেল । কিন্তু প্রতিনিধি যদি রাখাইনে গিয়ে দেখে যে পরিস্থিতি ভালো না, তাহলে সে নিজে কি ফেরত আসতে পারবে বাংলাদেশে? নিদেনপক্ষে ফিরতি ফোনকল করে কি সেটা জানানোর সময় পাবে? এই নিশ্চয়তা কে দেবে? চীনের এই “মোবাইল ডিপ্লোম্যাসি' কতটা কার্যকর হবে, তা নিয়ে আমার সংশয় রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে চীনের সদিচ্ছা কতটুকু, তা বলা মুশকিল । জাতিসংঘের মতে, আজকের পৃথিবীতে সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু গোষ্ঠী ওপর মিয়ানমার রাষ্ট্রের যে নির্মম নিপীড়ন চালিয়ে আসছে, তার থেকে চোখ ফিরিয়ে বিশ্বশান্তির কথা বলা, এমনকি চিন্তা করাও নিতান্ত হাস্যকর । রোহিঙ্গাদের ওপর যে নির্মম নিপীড়ন চালানো হয়েছে, তাকে ছোট করে দেখার সুযোগ নেই। অথচ আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন রোহিঙ্গা সংকটের বিষয়টিকে মিয়ানমারের “একান্তই অভ্যন্তরীণ' বিষয় বলে অভিহিত করেছে। গণহত্যা কবে থেকে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়! ৬৪৬
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।