এর পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পেও ধ্বস নেমেছে । যার ফলে স্থানীয় বাসিন্দাদের অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৮) শরণার্থী রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ পুঁজি করে জামায়াত-বিএনপি এলাকায় সরকারবিরোধী প্রচারণা করছে। তারা বলছে হাসিনা সরকারের কূটনীতি ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা গণহত্যা বন্ধ হয়নি, শরণার্থীরাও কখনও ফিরে যেতে যাবে না। ৯) সরকারবিরোধী সাম্প্রদায়িক প্রচারণার জন্য জামায়াত সমর্থক তিনটি এনজিওর কার্যক্রম বন্ধ করা হলেও ত্রাণের নামে বহু জামায়াতি প্রতিষ্ঠান এখনও রোহিঙ্গা তরুণদের মগজে জিহাদ ও জঙ্গিবাদী সন্ত্রাসের বিষ ঢোকাচ্ছে। তারা বলছে বাংলাদেশ চাইলেই যুদ্ধ করে আরাকান দখল করে রোহিঙ্গাদের নিজ দেশে শান্তিতে থাকার ব্যবস্থা করতে পারে । জামায়াতীদের জিহাদি প্রচারণা বাংলাদেশের জামায়াতের জঙ্গি জিহাদী তৎপরতা বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন যারা জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে পুলিশের সহায়ক হিসেবে কাজ করতে পারে । ১০)কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে ২০১২ সালের সেপ্টেম্বরে জামায়াতের উদ্যোগে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উপর যে নৃশংস সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছিল- বহু রোহিঙ্গা যুবক এতে অংশগ্রহণ করেছিল । জামায়াতিরা এখন বিভিন্ন বৌদ্ধ এলাকায় প্রচার করছে- যেহেতু বার্মার সামরিক বাহিনী ও বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে- বাংলাদেশে কোনো বৌদ্ধ থাকতে পারবে না, এ দেশের সব বৌদ্ধকে বার্মায় পাঠিয়ে দিতে হবে। একইভাবে হিন্দুপ্রধান এলাকায় এসব মৌলবাদী সাম্প্রদায়িক দুর্বৃত্তরা প্রচার করছে- ভারত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিতে চাইছে না, বাংলাদেশের সব হিন্দুকে ভারতে তাড়িয়ে দিতে হবে। তারা রোহিঙ্গাদের ভেতর ত্রাণকার্ষে নিয়োজিত খৃষ্টান এনজিওদের বিরুদ্ধে অপপ্রচার করছে- নাকি এসব এনজিও রোহিঙ্গাদের খৃষ্টান বানাচ্ছে। জামায়াত এবং তাদের অপরাপর মৌলবাদী সাম্প্রদায়িক সহযোগীদের এসব সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণার বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে রামু ও নাসিরনগরের চেয়ে ভয়াবহ বহু সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা আগামীতে ঘটতে পারে । সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার বোধে উদ্বুদ্ধ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে একাধিক সমাবেশ ও মানববন্ধন করেছে । আমরা বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা এবং সরকারের নীতিনির্ধাকদের সঙ্গে কথা বলেছি। পররাষ্ট্রমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি- বাংলাদেশ থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধি দল বার্মা পাঠাবার জন্য। সরকার উদ্যোগী হলে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বর্ষীয়ান ধর্মীয় নেতা সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের'র নেতৃত্বে এ দেশের ৬৪৩ বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধি দল বার্মায় শান্তি সফরে গিয়ে সরকার প্রধান অং সান সুচি ও সেখানকার বৌদ্ধ ধর্মীয় নেতাদের এ কথা বলতে পারেন_ চলমান রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা শুধু ভগবান বৃদ্ধের শান্তির ধর্মকে কলঙ্কিত করছে না, বিভিন্ন দেশে বৌদ্ধ সম্প্রদায়ের অস্তিতও বিপন্ন করতে পারে । ইতিমধ্যে ইন্দোনেশিয়ার রাজধানীতে জঙ্গি মুসলিম মৌলবাদীরা বেশ কয়েকটি বিক্ষোভ সমাবেশ করেছে, যার ব্যানারে লেখা ছিল- “সব বৌদ্ধকে হত্যা কর!’ সন্ত্রাসের কাছে ধর্ম পরাজিত হবে- এটা কোন ধর্মের অনুসারীই চাইতে পারেন না। বার্মার রাখাইন রাজ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যারা দায়ি তাদের আন্তর্জাতিক আদালতে (100) বিচারের জন্য আমরা একটি আন্তর্জাতিক কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের কাজ ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছে “বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন” । রোহিঙ্গা গণহত্যা বন্ধের জন্য বার্মার উপর যত রকমের চাপ প্রয়োগ করা সম্ভব সবই করতে হবে। এগার লাখেরও বেশি রোহিঙ্গাকে আগামী কয়েক বছরে বার্মায় প্রত্যাবাসন সম্ভব হবে বলে মনে হয় না। আমরা দেড় বছর আগেই সরকারকে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত বার্মার সরকার আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করছে অন্তবর্তীকালীন ব্যবস্থা যেতে পারে । ইতিপূর্বে জাতিসংঘের উদ্যোগে নেপালে আশ্রয় নেয়া দেড় লাখেরও বেশি ভূটানি শরণার্থীকে আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলো ভাগ করে নিয়েছে জাতিসংঘের পাশাপাশি মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি এ ক্ষেত্রে উদ্যোগ নিতে পারে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে কয়েক লাখ রোহিঙ্গা সেসব দেশেও পাঠানো যেতে পারে। সম্প্রতি কানাডা ও নিউজিল্যাণ্ড প্রায় তিন লাখ প্যালেস্টাইনি শরণার্থীকে তাদের দেশে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তৃতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বার্মায় গণহত্যার শিকার বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নিঃসন্দেহে মানবতার উজ্জলতম দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হলে তার কঠিনতম মূল্য বাংলাদেশকে তো দিতে হবেই, অন্যান্য দেশও রেহাই পাবে না। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে রোহিঙ্গা জঙ্গিদের সম্পর্ক নিয়ে গত চার দশক ধরে লিখছেন সন্ত্রাস ও নিরাপত্তা বিশ্লেষকরা । ২০০৫ সালে বিএনপি-জামায়াতের জামানায় বাংলাদেশে ৬৩টি জেলায় জঙ্গি মৌলবাদীদের বোমা হামলার পর আমরা জামায়াত ও পাকিস্তানের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গঠিত ১২৫টি জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রকাশ করেছিলাম, যার ভেতর ১৭টি ছিল রোহিঙ্গাদের । এগুলোর ভেতর “রোহিঙ্গা সলিভারিটি অর্গানাইজেশন’ (আরএসও) সবচেয়ে পুরনো ও সংগঠিত, যার সদর দফতর করাচীতে । “আরএসও*র ৬৪৪
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।