দিন পর ২১-২২ অক্টোবর কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদার নেতৃত্বে ৩০ সদস্যের এক প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গাদের বিভিন্ন শিবির পরিদর্শন করে দু দিনে প্রায় দুই'শ ভুক্তভোগীর জবানবন্দি নথিবদ্ধ করেছেন। এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মেজর জেনারেল ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক সহ বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা । গত দুই বছরে আমাদের কমিশনের মাঠ পর্যায়ের কর্মীরা গণহত্যার শিকার ১০ হাজারেরও বেশি রোহিঙ্গার জবানবন্দি নথিবদ্ধ করেছেন । জবানবন্দিতে রোহিঙ্গা মুসলিমরা বার্মার সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং স্থানীয় মগদের নিষ্ঠুর নির্যাতন, হত্যা, ধর্ষণ, গৃহে অগ্নিসংযোগ ও লুগ্ঠন সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধের বিবরণ দিয়েছেন। অন্যদিকে রোহিঙ্গা হিন্দু ও খৃস্টান শরণার্থীরা বলেছেন তারা জঙ্গি রোহিঙ্গা মুসলিমদের সংগঠন “আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের হামলার কারণে চৌদ্দ পুরুষের ভিটেমাটি ও দেশত্যাগ করে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন । নাগরিক কমিশনের সদস্যরা ত্রাণ, পুনর্বাসন ও নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেছেন। কক্সবাজারের জেলা প্রশাসন কেন্দ্রের এবং সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতাও পাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি অংশগ্রহণ রয়েছে বাংলাদেশের সামরিক ও পুলিশ বাহিনীর । গত দুই বছরে কক্সবাজারে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর আকস্মিক আগমনে এলাকায় পরিবেশ, অর্থনীতি, রাজনীতি, সমাজ, স্বাস্থ্য, শিক্ষা, জননিরাপত্তার ক্ষেত্রে যে সমূহ আশঙ্কা ও বিপর্যয় সৃষ্টি করেছে তা সাময়িকভাবে মোকাবেলা করা গেলেও এর সুদূরপ্রসারী প্রতিঘাত বাংলাদেশের জন্য প্রলয়ঙ্করী হতে পারে । স্থানীয় প্রশাসন এবং কক্সবাজারের রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা নাগরিক কমিশনকে জানিয়েছেন_ ১) রোহিঙ্গা শরণার্থীদের জন্য বনবিভাগের যে ৩ হাজার একরেরও অধিক জমি বরাদ্দ করা হয়েছে সেখান থেকে বন উজাড় হয়ে গিয়েছে। রোহিঙ্গারা নির্বিচারে গাছ ও পাহাড় কেটে তাদের আবাস নির্মাণ করছে, পরিবেশের উপর যা সমূহ বিপর্যয় সৃষ্টি করবে । বাংলাদেশে বনাঞ্চল কমতে কমতে জাতিসংঘের হিসেবে এখন ১০%-এ দাড়িয়েছে, যা প্রয়োজনের চেয়ে ১৬% কম। ২) বনাঞ্চলে যত্রতত্র ঘর বানাতে গিয়ে রোহিঙ্গারা না জেনে বন্যপ্রাণীর আবাস ধ্বংস করে দিচ্ছে। ২০১৭ সালের অক্টোবরে বান্দরবানে ৮ জন রোহিঙ্গা বন্য হাতির পায়ের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। বন্য হাতির আবাস ও চলাচলের পথে বনবিভাগের সতর্কিকরণ বিজ্ঞপ্তি রয়েছে, যা রোহিঙ্গারা পড়তে পারেনি । বন্য হাতি তার আবাস খুঁজে না পেলে স্বাভাবিকভাবেই লোকালয়ে হামলা করবে । বিপুল সংখ্যক শরণার্থীর কারণে এলাকায় বন্যপ্রাণীদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে। ৬৪১ ৩) কক্সবাজারের কুতুপালং ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য আশ্রয় ঢুকে পড়েছে। এলাকার বাঙালি ও পাহাড়ী দিনমজুররা সারাদিন যে কাজ করে চার/পাচশ টাকা আয় করত রোহিঙ্গারা সে কাজ এক'শ/দেড়'শ টাকায় করছে। যার ফলে স্থানীয় কর্মহীন শ্রমজীবী মানুষের ভেতর রোহিঙ্গাদের প্রতি ক্ষোভ ও বিদ্বেষ বাড়ছে। অথচ এসব এলাকার মানুষই সবার আগে রাখাইন রাজ্য থেকে আগত আহত, বিপর্যস্ত রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে এসেছিল । ৪) কক্সবাজারের কুতুপালং ও উখিয়ায় বাঙালি জনসংখ্যার তিনগুণেরও বেশি এখন রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা । রোহিঙ্গাদের একটি অংশের ভেতর সন্ত্রাস প্রবণতা আগে থেকেই ছিল৷ তারা আবাস নির্মাণ করতে গিয়ে ফসলের জমি নষ্ট করছে, এসে ত্রাণসামগ্রী নিয়ে দোকানও ফেঁদে বসেছে। বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কয়েকটি সংঘর্ষের ঘটনা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যদিও রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এসব সংঘাতের ঘটনা প্রচার করছে না। ৫) নতুন করে আসা শরণার্থীদের সঙ্গে চার লাখের মতো পুরনো শরণার্থীর যোগাযোগ নতুন কোনো বিষয় নয়৷ রোহিঙ্গা যুবকদের অনেকে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিল। নতুন আসা রোহিঙ্গা যুবকদের অনেক এরই মধ্যে চুরি- ডাকাতি-খুন-জখমের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে । এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে মানব পাচার ও দেহ ব্যবসা । এ পর্যন্ত পুলিশ দেশের অন্যান্য অঞ্চল থেকে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীকে শিবিরে ফেরত এনেছে । শিবিরের বাইরে যেতে রোহিঙ্গাদের সাহায্য করছে স্থানীয় জামায়াতে ইসলামী এবং অন্যান্য সন্ত্রাসীচক্র। ৬) রোহিঙ্গারা বহু বছর ধরে নিজেদের দেশে স্বাস্থ্য সুবিধা ও শিক্ষা থেকে বঞ্চিত ছিল। ৩০ বছরের নিচে শতকরা ৯০ ভাগ রোহিঙ্গা জীবনে কখনো টিকা বা ইঞ্জেকশন নেয়নি । স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রেখে একটি জনগোষ্ঠীকে যেভাবে বার্মার সরকার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল নিঃসন্দেহে তা গণহত্যার অন্তর্গত। এশিয়ার দেশগুলোর ভেতর সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রোগী রয়েছে বার্মায়। শরণার্থী শিবিরে এ পর্যন্ত শতাধিক এইডস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। পানীয় জল ও পয়ঃনিক্কাষণ ব্যবস্থার অপর্যাপ্ততার কারণে কলেরা ও উদরাময় যে কোনো সময়ে মহামারীর রূপ ধারণ করতে পারে, যা স্থানীয়দের ভেতরও ছড়িয়ে পড়তে পারে। ৭) রোহিঙ্গারা ত্রাণসামত্রীর পাশাপাশি নগদ অর্থ সাহায্যও পাচ্ছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় স্থানীয় বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। রোহিঙ্গাদের অনেকে বাজার থেকে বেশি দামে তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনছে। ৬৪২
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।