পড়া ১৫ লাখ ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেবার কথা সেখানকার শাসক দল বিজেপির নেতারা প্রকাশ্যেই বলছেন । ১৫ লাখ ভারতীয় নাগরিকের ব্যাপারে বাংলাদেশ সরকার নির্ভর করে আছে ভারতীয় সরকারের “শুভ ইচ্ছা'র উপর । অর্থাৎ, ভারতীয় সরকার দয়া করে তাদের বাংলাদেশে ঠেলে দেবে না, এ আশার উপর। কিন্তু যদি রোহিঙ্গাদের মত তাদেরও ঠেলে দেয়, তাহলে নন। ‘বন্ধু’ দেশের “শুভ ইচ্ছা'-ই এ ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একমাত্র ভরসা । রোহিঙ্গাদের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কেন্দ্রিক । বাংলাদেশের বিদেশ নীতি এখনো পরিচালিত হচ্ছে শীতল যুদ্ধোত্তর আমেরিকা-কেন্দ্রিক, এক বিশ্ব ব্যবস্থাকে মাথায় রেখে । চীনের উত্থান এবং রাশিয়ার পুনুরুথথান যে বিশ্ব রাজনীতির বাস্তবতা বদলে দিয়েছে, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সে অর্থে এখনো উপলব্ধি করতে পারেনি । রোহিঙ্গা সমস্যা নিয়ে তাদের দৌড়ঝাঁপ মূলত পশ্চিম ইউরোপ আর আমেরিকামুখী। আর ইউরোপ এবং আমেরিকা দুই পক্ষই একে জাতিগত সমস্যার চেয়ে ধর্মগত সমস্যা হিসেবে দেখতে আগ্রহী । ফলে তাদের মিডিয়াতে রোহিঙ্গা হিসেবে অভিহিত করা হয়; যদিও এ জাতিগোষ্ঠীর ১ শতাংশ হিন্দু এবং বৌদ্ধ । মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এখানে তাদের চিরাচরিত ইসলাম কার্ড খেলে মিয়ানমারকে চাপে রাখবার কৌশল নিতে আগ্রহী । মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৌড়াচ্ছেন আসিয়ান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ৷ কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে, এদের কারোরই মিয়ানমারকে প্রভাবিত করবার ক্ষমতা নাই। মিয়ানমার সরকারকে প্রভাবিত করবার ক্ষমতা রাখে একমাত্র গণচীন। এরপর যে রাষ্ট্রটির প্রভাব মিয়ানমারের উপর রয়েছে সেটি হল রাশিয়া। সামরিক, অর্থনৈতিক সবভাবেই মিয়ানমার গণচীনের উপর নির্ভরশীল । অপরদিকে চীনের তরফ থেকে এ সম্পর্কটা মূলত জ্টাটেজিক। পুরো এশিয়াতে চীনের নির্ভরযোগ্য তিন মিত্র হচ্ছে উত্তর কোরিয়া, মিয়ানমার এবং পাকিস্তান । ১৯৭৫ পরবর্তী সময় থেকে বাণিজ্যিক, সামরিক সব দিক থেকে বাংলাদেশ চীনের সাথে সম্পর্কের ব্যাপক উন্নয়ন ঘটালেও এবং সম্প্রতি বিপুল চীনা বিনিয়োগ হলেও চীন বাংলাদেশকে তার স্টাটেজিক পার্টনার হিসেবে দেখে না। অপরদিকে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনাম এবং ভারতের পরেই রাশিয়া মিয়ানমারকে তার মিত্র মনে করে । সম্প্রতি সামরিক এবং অন্যান্য ক্ষেত্রে রাশিয়া মিয়ানমারে তার উপস্থিতি বাড়ালেও, রাশিয়াও চীনের মত মিয়ানমারকে দেখে স্ট্রাটেজিক পার্টনার হিসেবে । রাশিয়া এবং চীন কোন ভাবেই চায় না যে, মিয়ানমারে তাদের প্রভাব হাস পাক বা দেশটি মার্কিন বলয়ে চলে যাক। দুটি দেশের কাছেই মিয়ানমারের গুরুত্ব ৬৩৯ বাংলাদেশের চেয়ে বেশি। ফলে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘসহ সমস্ত আন্তর্জাতিক ফোরামে এ দুটি দেশ মিয়ানমারকে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে। পাশাপাশি, তার এবং জাপানের সমর্থনও আদায় করতে পেরেছে। এর বিপরীতে বাংলাদেশ কূটনীতিক অর্জন এ ক্ষেত্রে একেবারে শূন্য । আজকে চরম বাস্তবতা হচ্ছে, রোহিঙ্গা সমস্যা তখনই সমাধান হবে যদি কেবল চীন এবং রাশিয়া মনে করে তাদের মিয়ানমারে ফিরে যাওয়া উচিৎ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কুটনীতিক সফলতার পুরোটাই নির্ভর করছে কতটা দক্ষতার সাথে প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ সরকার চীন এবং রাশিয়াকে বোঝাতে পারে, তার উপর ৷ কিন্তু চীন এবং রাশিয়া যদি মিয়ানমার সরকারের সাথে সুর মিলিয়ে তাদের বাংলাদেশে থেকে যাওয়াই উচিৎ বলে মনে করে, তাহলে অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের ফিরে যাবার কোন সম্ভাবনা নেই। আর এ ফিরে যাবার সম্ভাবনা যত বিলম্বিত হবে, বাঙালিদের সাথে রোহিঙ্গাদের ছন্দ তত বৃদ্ধি পাবে, যা এক সময় দাঙ্গায় রূপ নিলে অবাক হবার কিছু থাকবে না। বিডিনিউজ২৪.কম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯. রোহিঙ্গা গণহত্যা: বাংলাদেশে মানবতা বনাম জাতীয় নিরাপত্তা বার্মার সামরিক বাহিনীর দ্বারা সংঘটিত পরিকল্পিত রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় সোচ্চার হলেও বার্মা থেকে রোহিঙ্গা বিতাড়ন বন্ধ এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন সম্পর্কে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি । জাতিসংঘের হিসেব অনুযায়ী ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত প্রায় সোয়া ৭ লাক্ষ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে উৎখাত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছে৷ এর সঙ্গে পুরনো ৪ লক্ষ যোগ করলে বাংলাদেশকে এখন ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর বোঝা বইতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত প্রশংসিত হয়েছেন। পশ্চিমা গণমাধ্যম তাকে “মানবতার জননী” হিসেবে অভিহিত করেছে । তবে কঠিন সত্য হচ্ছে- বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল দেশের পক্ষে এ বোঝা বেশিদিন বহন করা সম্ভব নয়। রোহিঙ্গা সংকটের ভয়াবহ প্রতিঘাত অনুসন্ধানের জন্য আমরা ১১ অক্টোবর (২০১৭) “বার্মার গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ গঠন করেছি। এর দশ * লেখক সাংবাদিক । সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ৬৪০
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।