শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

যেকোনো রাষ্ট্রে যেভাবেই একজন ব্যক্তি অবস্থান করুক না কেন, শিক্ষা তার মৌলিক অধিকারের একটি ৷ রোহিঙ্গাদের মধ্যে শিক্ষার হার এমনিতেই কম। তার উপর রক্ষণশীল মনোভাবের কারণে নারী শিক্ষার প্রতি এ যুগে এসেও তাদের রয়েছে প্রবল অনীহা । একশ বছর আগে বাঙালি মুসলমান সমাজেও আমরা এরকম রক্ষণশীলতা এবং নারী শিক্ষার প্রতি অনীহা প্রত্যক্ষ করেছি। এরকম রক্ষণশীলতা উপেক্ষা করে, ক্যাম্পের প্রতিকূল পরিবেশে থেকেও একটি রোহিঙ্গা মেয়ে যখন কক্সবাজারের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ের ছাত্রী হিসেবে পড়াশোনা শুরু করে, বিবিসিসহ আন্তর্জাতিক মিডিয়া একে ইতিবাচক সংবাদ হিসেবে প্রকাশ করে। কিন্ত এ সংবাদটি প্রকাশিত হবার পর তার ছাত্রত্বই স্থগিত করে দেওয়া হয়। সিভিল সোসাইটির ত্যান্টিভিস্ট এবং মানবাধিকার কর্মীরা বিস্ময়করভাবে এখানেও নিরব থাকেন। এর চেয়েও বিস্ময়কর হল, শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমে নয়, এমনকি প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াতেও রোহিঙ্গাদের এমন মানবেতর জীবন যাপনকে স্বৰ্গে বসাবাসের সাথে তুলনা করে অনেকের বক্তব্য দিতে শুরু করে। একথা ঠিক যে, সামাজিক নানা সূচকে অনেক অগ্রগতি হলেও, দেশের জনগোষ্ঠীর উল্লেখ করবার মত একটা অংশ রোহিঙ্গাদের চেয়েও খারাপ অবস্থায় জীবন যাপন করেন। বাস্তবতা হল মাথাপিছু আয় বৃদ্ধি, জিডিপির উচ্চ প্রবৃদ্ধি ইত্যাদি সত্তেও পাশ্চাত্যের জীবন মানের মানদণ্ডে এখন পর্যন্ত বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র শ্রেণি চরমতম আন্তর্জাতিক এবং বেসরকারী সংস্থাগুলির সহায়তায় অবস্থান করছেন, সেটা অনেকের মাঝেই ক্ষোভের সঞ্চার করেছে। তারা ভাবতে শুরু করেছেন, তাদেরকে বঞ্চিত করেই রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া টেকনাফ এবং উখিয়াতে গত দুই বছরে সাত/আটজন বাঙালি রোহিঙ্গাদের হাতে খুন হবার ফলে একটা শীতল দ্বন্দ বিরাজ করছে রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের । সাথে একাত্ম হতে চাননি; অপরদিকে, মিয়ানমারের শাসকগোষ্ঠীও চেষ্টা করেছে কোনো অবস্থায় তারা যাতে মূলস্রোতের সাথে মিশে যেতে না পারেন। এ বিছিন্নতাবোধ তাদেরকে আধুনিক রাজনৈতিক চিন্তা চেতনার সাথে পরিচয় ঘটবার সুযোগ দেয়নি। ফলে, জাতিগত নিপীড়নের বিরুদ্ধে তাদের প্রতিরোধ গড়ে উঠেছে “ইসলামপন্থা'র রাজনীতিকে ভিত্তি করে। কেননা জন্মসূত্রে প্রাপ্ত একমাত্র ইসলামের সাথেই প্রায় সব রোহিঙ্গা পরিচিত। প্রতিরোধের অংশ হিসেবে ইসলাম ধর্মকে ভিত্তি করে তারা গড়ে তুলেছেন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামক সশস্ত্র সংগঠন, যার প্রায় সাড়ে তিন হাজার সদস্য রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রয়েছে বলে মনে করা হচ্ছে । অভিযোগ করছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলিতে সক্রিয় রয়েছে সামাজিক অপরাধের সাথে যুক্ত নানা সন্ত্রাসী গোষ্ঠী । ৬৩৭ বামপন্থা, সেকুলার জাতীয়তাবাদ ইত্যাদি রোহিঙ্গাদের কাছে অপরিচিত শব্দ । ফলে বাংলাদেশে আসা রোহিঙ্গারা অধিক সংসক্তি বোধ করছেন “ইসলামপন্থী দল এবং “ইসলামভিত্তিক' এনজিওগুলির সাথে । এ বিষয়টা বাংলাদেশের “ইসলামপন্থী' দল এবং তাদের সাথে সম্পর্কিত এনজিওগুলিকে একটি বাড়তি সুবিধা দিয়েছে। প্যান ইসলামিজমের ধারণায় উদ্বুদ্ধ হয়ে তারা যেমন একদিকে রোহিঙ্গাদের পাশে দাড়াতে চায়; তেমনি, তারা এটাও চায়, রোহিঙ্গারা বাংলাদেশে দীর্ঘমেয়াদে অবস্থান করুক। এটি সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে তাদেরকে রাজনীতিতে একটা বাড়তি সুবিধা দিবে বলে তারা মনে করছেন । এর পাশাপাশি কিছু ছোট এনজিও- যাদের প্রাপ্ত ডোনেশনের একটা বড় অংশ নির্ভর করে রোহিঙ্গাদের মাঝে তাদের কার্যক্রমের উপর- তারাও রোহিঙ্গারা সহসা প্রত্যাবর্তন করুক, এ বিষয়টি চাচ্ছে না। এসব কিছুর সাথে প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের কিছু দাবি- যেমন নাগরিকত্ব প্রদান, জমি-জমা ও ভিটেমাটির দখল ফেরত, নিরাপত্তা নিশ্চিতকরণ, রাখাইনে তাদের সঙ্গে যা হয়েছে, সেজন্য ক্ষতিপূরণ প্রদান ইত্যাদি যুক্ত হবার ফলে- বাংলাদেশের অনেকের বদ্ধমূল ধারণা হয়েছে তারা বোধহয় আর ফিরে যেতে চাচ্ছেন না। আর এ ধারণা থেকেই ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক মিডিয়াতে কিছু বুদ্ধিজীবী এবং সাংবাদিকসহ এক শ্রেণির মানুষকে দেখা গেছে নাৎসিদের মত রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক বক্তব্য নিয়ে সরব হতে । এ সমস্ত মিডিয়াতে পুরো রোহিঙ্গা জাতি গোষ্ঠীকে “বিষফৌড়া', “বিষবৃক্ষ' ইত্যাদি নানা নেতিবাচক অভিধায় অভিহিত করে এরা যে মননগতভাবে নাৎসি বা মিয়ানমার সরকারের মত একই জাতি বিদ্বেষমূলক মননকে ধারণ করেন- এ অনভিপ্রেত বিষয়টি সবার সামনে স্পষ্ট করেছেন। এসব বক্তব্যের মূল উদ্দেশ্য বিরুদ্ধে খেপিয়ে তোলা । ভীতির সঞ্চার রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও হয়েছে। তাদের মধ্যে নানাবিধ ভয় কাজ করছে। তারা একদিকে যেমন ভয় পাচ্ছে বাংলাদেশ সরকার তাদেরকে প্রত্যাবাসনে বাধ্য করে কিনা, তেমনি অপরদিকে ভয় পাচ্ছে- তাদেরকে যদি বাধ্য হয়ে ফিরে যেতেই হয়, তাহলে মিয়ানমারে গিয়ে তারা আবার নতুন কি ধরণের নিপীড়ণের মুখোমুখি হবেন, এ বিষয়টিও পাশাপাশি এ বিষয়টা তারা বুঝতে পারছেন যে, স্থানীয় জনগণের ক্ষোভের ফলে ইতিমধ্যে তারা অনাহুত অতিথিতে পরিণত হয়েছেন । যে বিষয়টা প্রথম থেকেই বাংলাদেশ সরকারসহ অনেকেই বুঝতে পারেননি সেটা হল- নাতসিদের মত জাতিগত শুদ্ধি অভিযানের অংশ হিসেবে মিয়ানমারকে রোহিঙ্গা শুন্য করবার প্রকল্প হাতে নিয়েই রোহিঙ্গাদের দেশ থেকে এমনভাবে বিতাড়ন করা হয়েছে, যাতে তারা আর প্রত্যাবর্তন করতে না পারে। এরই প্রক্রিয়া হিসেবে মিয়ানমারে অবস্থানরত ৬ লাখ রোহিঙ্গার উপর নতুন করে নিপীড়ন শুরু হয়েছে যাতে তাদেরকেও বাংলাদেশ বা ভারতে ঠেলে দেয়া যায়। বাংলাদেশ এ মুহূর্তে নতুন করে আরো ৬ লাখ রোহিঙ্গা সীমানা অতিক্রম করে প্রবেশ করে কিনা এ ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি, আসামের নাগরিকপঞ্জি থেকে বাদ ৬৩৮

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।