শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

১৮. রোহিঙ্গা-বাঙালি দাঙ্গার পায়তারা সাঈদ ইফতেখার আহমেদ” গত ২২শে অগাস্ট দ্বিতীয় দফায় প্রত্যাবাসন শুরুর সব প্রস্ততি ভেস্তে যাওয়া এবং সঙ্কটের দ্বিতীয় বছর পূর্তিতে শরণার্থী শিবিরে বিশাল সমাবেশের পর থেকে রোহিঙ্গাদের বিষয়ে হঠাৎ করেই যেন জনমানসে ক্ষোভ দানা বেঁধে উঠছে। ক্ষোভটা আগে ছিল স্থানীয় পর্যায়ে ৷ রোহিঙ্গারা যখন দলে দলে সীমানা অতিক্রম করে বাংলাদেশে আসছিল তখন মানবিকতা এবং মুসলিম ভাতৃতৃবোধ স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেছিল রোহিঙ্গাদের পাশে দীড়াতে। জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল গতি প্রকৃতি সম্পর্কে কোনো দেশের জনগণেরই সাধারণত গভীর ধারণা থাকে না। স্থানীয়রাসহ অনেকেই ভেবেছিলেন, এ আগমনটা সাময়িক। কিন্তু বাস্তবে দেখা গেল, দুই বছর পার হয়ে গেলেও রোহিঙ্গারা ফিরে তো যায়ই নাই, বরং মাঝে মাঝে সীমানা অতিক্রম করে আরো অনেকে এসেছে। এ পর্যন্ত কী পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। আনুমানিক হিসেবে ২০১৭ সালে সেনা অভিযান থেকে বাচতে সেসময় সাত লাখ ত্রিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে । সব মিলিয়ে এখন কমপক্ষে ১২ লাখের মত রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে বাস করছে বলে ধরে নেওয়া হয়। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালে এর সাথে যোগ হয়েছে আরো ৪০ হাজার নবজাতক । উখিয়া এবং টেকনাফে মূল জনগোষ্ঠীর প্রায় ৬০ শতাংশ এখন রোহিঙ্গা। আজকে বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে । জাতিগত নিপীড়নের শিকার হয়ে দুই বছর আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে, তখন তা আওয়ামী লীগের সরকারকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। জিয়াউর রহমানের সময় থেকে আসতে থাকা রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে ততদিনে কয়েক লাখে পৌঁছে গেছে। বিএনপি, জামায়াতের মত মুসলিম জাতীয়তাবাদী এবং “ইসলামপন্থার' রাজনীতিতে বিশ্বাসী দলগুলো রোহিঙ্গা ইস্যুটিকে সরকারকে বেকায়দায় ফেলবার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখে । তারা ধরে নিয়েছিল, এমনিতেই কয়েক লাখ রোহিঙ্গাদের ভারে ভারাক্রান্ত দেশে আওয়ামী লীগ সরকার কোনভাবেই রোহিঙ্গাদের জন্য সীমানা উনুক্ত করে দিবে না। এতে তারা বলতে পারবেন, আওয়ামী লীগ সরকার ইসলাম এবং মুসলিম বিদ্বেষী । সামাজিক যোগযোগের মাধ্যমগ্তলিতে এ ধারণার বশবর্তী হয়ে তাদের সমর্থকরা এ প্রচারণা শুরু করেও দিয়েছিলেন। * শিক্ষক, স্কুল অব সিকিউরিটি ত্যান্ড গ্লোবাল স্টাডিস, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম, ৬৩৫ অপরদিকে, সীমানা খুলে দেওয়া ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্পও ছিল না। সীমানা না খুললে এক করুণ মানবিক পরিস্থিতির উদ্ভব হত, যা জাতীয় এবং আন্তর্জাতিক দুইভাবেই সরকারের এক নেতিবাচক ভাবমূর্তিকে তুলে ধরত। পাশাপাশি, মুসলিম জাতীয়তাবাদী এবং ‘ইসলামপন্থী’ দলগুলি জনমতের বড় অংশকে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া বিএনপি, জামায়াতকে হতাশ করে- একটা নিশ্চিত ইস্যু তাদের হাতছাড়া হয়ে যেতে দেখে । সীমানা খুলে দেওয়া হলেও আগত লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নিয়ে ভবিষ্যতে কী করা হবে, অথবা কীভাবেই বা তাদের ফেরত পাঠানো হবে, এ ধরণের কোনো পরিকল্পনা সরকারের সামনে ছিল না। সেসময় তাদের একটাই লক্ষ্য ছিল সেটা হল রোহিঙ্গা ইস্যুতে জনমত যাতে তাদের বিপক্ষে চলে না যায়। রোহিঙ্গাদের প্রবেশ করতে দিলেও সরকার তাদের আজ পর্যন্ত শরণার্থীর মর্যাদা দেয়নি। ফলে, এ বিপুল জনগোষ্ঠী মৌলিক নাগরিক সুবিধা হতে বঞ্চিত, যা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্যে অভিবাসী, সংখ্যালঘু বা শরণার্থী জনগোষ্ঠীর দেখা যায়, সেই তারাই শুরু থেকে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের বিষয়ে বিস্ময়করভাবে নিরব রয়েছেন। জাতিগত নিপীড়নের শিকার হয়ে অন্য একটি দেশে আসা জনগোষ্ঠী যতক্ষণ না দাবি রাখে। এ বিষয়টি বাংলাদেশের সিভিল সোসাইটির ত্যাক্টিভিস্টসহ রাজনৈতিক নেতাকর্মীরা ওয়াকিবহাল কিনা, সেটিই একটি দ্যর্থবোধক প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ১২ লাখেরও বেশি রোহিঙ্গা টেকনাফ, উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অনেকটা বন্দি জীবন যাপন করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী জাপানিজ রাখা হয়েছে অনেকটা সেইরকমভাবে; যদিও, সে সমস্ত ক্যাম্পের সুযোগ-সুবিধা রোহিঙ্গা ক্যাম্পগুলি থেকে অনেক বেশি ছিল। সন্ধ্যার পর রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বাইরে বের হওয়া নিষেধ । চাকরি, ব্যবসা বা কোন প্রকার কাজ করবার অধিকার তাদের নেই। মোবাইল এবং ইন্টারনেটের সুবিধা থেকেও তারা বঞ্চিত। এ অসহায়তু বোধ অনেক রোহিঙ্গাকে মরিয়া করে তুলছে যেকোনো ভাবে বাংলাদেশের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র পেতে । চিকিৎসার সুবিধা তাদের জন্য অত্যন্ত সীমিত। রেজিস্টার্ড ক্যাম্পগুলিতে কিছু প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা থাকলেও রেজিস্ট্রেশনবিহীন ক্যাম্পগুলিতে সে সুবিধাও নেই ৷ ক্যাম্পে নারীদের অবস্থা আরো শোচনীয়। জীবন যুদ্ধে টিকে থাকবার লড়াইয়ে অনেক নারীকে বাধ্য হয়ে খুঁজে নিতে হচ্ছে যৌনবৃত্তি। তদুপরি, গত দুই বছরে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তথাকথিত বন্দুকযুদ্ধে একজন নারীসহ নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন রোহিঙ্গা । ৬৩৬

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।