মহানগরীর যুগ্-সদস্য সচিব মাওলানা ফজলুল করীম কাসেমীর নেতৃত্বে মহানগর নেতারা ঢাকা, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন ডেপুটি কমিশনার মো. আল মামুন। স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলের প্রধান মাওলানা ফজলুল করীম কাসেমী বলেন, ইসলামবিদ্বেষী শিক্ষানীতি, ধর্মহীন শিক্ষা আইন বাতিল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রতিনিধি দলে ছিলেন মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলনা আহমদ আলী কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শরীফুল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা নূর মোহাম্মদ ও মাওলানা রবিউল ইসলাম প্রমুখ । স্মারকলিপিতে বলা হয়, আজ অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সাথে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আপনার কাছে স্মারকলিপি পেশ করা হচ্ছে। কারণ বিতর্কিত ইসলামবিরোধী সেকুলার শিক্ষানীতি-২০১০ অনুসারে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকগুলোতে ক্রমান্বয়ে ইসলাম ভাবাপন্ন পাঠসমূহ বাতিল করে উদ্দেশ্যমূলকভাবে হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদমূলক টেক্সট প্রতিস্থাপন করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তকে মায়ের সম্মান, হিন্দুদের তীর্থস্থানে ভ্রমণ কাহিনী এবং হিন্দু রীতিনীতি ও দেব-দেবীর উদ্দেশ্যমূলকভাবে চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে ইসলামী আকিদা-বিশ্বাস এবং দাড়ি-টুপি ও পীর-মাশায়েখবিরোধী কাল্পনিক কাহিনীর প্রশ্ন জুড়ে দিয়ে লাখ লাখ মুসলিম ছাত্রছাত্রীকে ইসলামবিরোধী ও হিন্দুত্ববাদের মহানুভবতা প্রকাশ পায় এমন উত্তর লিখতে বাধ্য করা হয়েছে। ভিত্তিদান এবং কওমি মাদ্রাসাসমূহকে নিয়ন্ত্রণে নেওয়ার অসৎ উদ্দেশ্যে আপনার সরকারের প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ নামে একটি বিতর্কিত খসড়া আইন প্রকাশ করে তড়িঘড়ি পাস করার উদ্যোগ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এসব কর্মকাণ্ডকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক আদর্শের বিরোধী বলে আমরা মনে করি। দেশ ও জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় শিক্ষাব্যবস্থায় আপনার সরকার কর্তৃক পরিচালিত শিক্ষা মন্ত্রণালয় ধর্মীয় শিক্ষাকে শুধু সংকোচনই করেনি, বরং ইসলামধর্ম বিষয়ক এবং মুসলিম সংস্কৃতির প্রতি উদ্দীপনামূলক গল্প-রচনা ও কবিতাসমূহ বাদ দিয়ে তদস্থুলে নাস্তিক্যবাদ ও হিন্দুতৃবাদের প্রতি উদ্দীপনামূলক বিভিন্ন রচনা, গল্প ও কবিতা একতরফা প্রতিস্থাপিত করেছে । বিবরণ তুলে ধরা হয়। স্মারকলিপিতে জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং তদালোকে প্রণীত শিক্ষাাইন ২০১৬-এর খসড়া অবিলম্বে বাতিল, নূরানী-মক্তব, হাফেজিয়া মাদরাসা ও কওমী মাদরাসার স্থাপন ও পরিচালনাকে নিবন্ধনের বাধ্যবাধকতার ৫৯ আওতামুক্ত রাখা, প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে চক্রান্তমূলকভাবে বাদ দেয়া ইসলামী ভাবধারার গল্প, রচনা ও কবিতাসমূহ পুনঃঅন্তর্ভক্ত করা এবং পরিকল্পিতভাবে যুক্ত করে দেয়া হিন্দুত্ববাদী ও ইসলাম বিদ্বেষী কবিতা, গল্প ও রচনাবলী শিক্ষা সিলেবাস থেকে বাদ দেয়াসহ ১০ দফা দাবি করা হয় ৷’ পাঠ্যপুস্তক থেকে ‘হিন্দুতব ও নাস্তিক্যবাদ' ছেঁটে ফেলায় হেফাজত আমিরের প্রশংসা: ২০১৭ সালের ১৫ জানুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, “২০১৭ সালের ১৫ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আহমদ শফী বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের ফলে সরকারের নীতি নির্ধারকরা বিষয়টির গুরুত্ব ও নাজুকতা বুঝতে পেরে সিলেবাসে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছেন। কিন্তু পাঠ্যপুস্তকে হেফাজতের দাবি শতভাগ পুরণ তারা ইমানী চেতনাবোধ মুছে বাংলাদেশে ইসলামবিদ্বেষ ও নাস্তিকতা ছড়িয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে কাজ করছেন। বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের ৮ই এপ্রিল হেফাজতে ইসলাম স্কুল পাঠ্যবইয়ের মাধ্যমে দেশের স্কুল-কলেজগুলোতে মুসলমানদের সন্তানদের নাস্তিক্যবাদ ও হিন্দু তন্তের বিষয়ে পড়ানোর অভিযোগ তোলে। ‘২০১২ সাল পর্যন্ত প্রচলিত সিলেবাস পাল্টে ২০১৩ সাল থেকে স্কুল পাঠ্যবইয়ে এমন ১৭টি রচনা বাদ দেওয়া হয়েছে, যেগুলো নৈতিকতা ও আদর্শিকভাবে স্বীকৃত হয়ে আসছে কয়েক যুগ ধরে। তার পরিবর্তে এমন ১২টি নতুন রচনা সংযোজন করা হয়েছে, যেগুলো তান্তিকভাবে সরাসরি হিন্দুত্ ও নাস্তিক্যবাদী ধ্যান-ধারণার সঙ্গে যুক্ত ৷' হেফাজত আমীরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “পাঠ্যবইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামবিদ্বেষী এই চক্রের বক্তব্য গ্রহণের সুযোগ নেই। এদের কঠোরভাবে প্রতিহত করা হবে। স্কুল পাঠ্যবই নিয়ে সমালোচনার মুখে গণতান্ত্রিক শাসনের দায়বদ্ধতা ও জবাবদিহিতা থেকে সরকারের “এই ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়” বলে মন্তব্য করে এতে বলা হয়, স্কুল পাঠ্যবইয়ে কি পরিবর্তন হয়েছে, তা শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক নেতাদের ও ব্যক্তিগত পর্যায়ে যাচাই করে দেখা হোক। স্কুল পাঠ্যপুস্তকের পরিবর্তন নিয়ে যারা বিতর্ক তুলতে চাইছে তাদের “ক্ষুদ্র অংশ’ আখ্যা দিয়ে আহমদ শফী বলেন, তাদের কাজই হচ্ছে নৈতিক আদর্শ ও ইসলামী চেতনাবোধের বিপক্ষে এবং নাস্তিক্যবাদ ও স্বেচ্ছাচারিতার পক্ষে কথা বলা । তারা ‘ও’ দিয়ে ‘ওড়না’ লেখায় সাম্প্রাদয়িকতা ও অসামঞ্জস্য খুঁজে পায়, কিন্তু ‘র’ দিয়ে “রথ টানি’, ‘ত’ দিয়ে “তবলা বাজাই', ‘ঢ’ দিয়ে “ঢাক বাজাই”, ‘খা’ দিয়ে “খষি'র মধ্যে সাম্প্রদায়িকতা ও অসামঞ্জস্য খুঁজে পায় না। কয়েকটি পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের উস্কানিমূলক সংবাদ প্রতিবেদন ও চিহ্নিত ভূমিকা বাদ দিয়ে দেশের গণমানুষের পক্ষে ভূমিকা পালনের আহবান জানান ।' ৬০
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।