পারে। এই কয়েকদিন আগে উখিয়া উপজেলার ময়নাগোলা ক্যাম্প থেকে সাব্বির আহমদ মনজু নামের এক রোহিঙ্গার কাছ থেকে অত্যাধুনিক একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ । এই লেখাটি লিখতে বসে কক্সবাজারের কয়েকজন সাংবাদিক ও পরিচিতজনের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো জানলাম তা সার্বিক নিরাপত্তার জন্য মোটেও ভালো খবর নয়। বিষয়গুলো একেক করে এখানে তুলে ধরছি- এক. প্রতিদিন বিকেল ৪টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত রোহিঙ্গাদের ৩২টি ক্যাম্পের ভেতরে কোথাও আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি কোনো প্রতিনিধি থাকেন না। শুধু তিন প্রধান প্রবেশপথে তিনটি পুলিশ পোস্ট থাকে। ক্যাম্পের ভেতরে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বড় একটা অংশ নিরীহ হলেও পাশাপাশি অনেক দুর্বৃত্ত চক্র তৈরি হয়েছে। এই দুর্বৃত্ত চক্র কী করছে, তার হদিস রাখার মতো ওই সময়ে ক্যাম্পের ভেতরে কেউ থাকে না। ক্যাম্পের ভেতরে ফাঁড়ি নেই এবং রাতের বেলায় পুলিশের টহল দলও থাকে না। গত দুই বছরে ক্যাম্পের ভেতরে নিজেদের মধ্যে ছন্্-সংঘর্ষে ৩০ জনের বেশি রোহিঙ্গা পসার বসিয়েছে। ব্যবসা করে অনেক রোহিঙ্গা ইতিমধ্যে বিপুল টাকার মালিক হয়েছে; এনজিওর পক্ষ থেকে প্রায় ৫০ হাজার রোহিঙ্গাকে চাকরি দেওয়া হয়েছে, যাদের মাসিক বেতন ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত; চার. জাতিসংঘসহ এনজিওদের তত্বাবধানে রোহিঙ্গাদের পক্ষ থেকে দুই হাজার নেতা বা মাঝি নিয়োগ কিংবা নির্দিষ্ট করা হয়েছে, ১১টি ইউনিয়ন রয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাউকেই কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি । কিন্তু অন্যদিকে স্থানীয় সাধারণ জনগণই আজ সবচেয়ে বেশি নিরাপত্তার হুমকির মধ্যে আছে; পাঁচ. একজন সাংবাদিক তথ্য দিলেন, তিনি একদিন দিনের বেলায় একটি ক্যাম্পে গিয়ে ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী, পিয়ন, সিকিউরিটি কাউকেই দেখতে পাননি । মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ওই সাংবাদিক জানালেন, এতদিন অতিরিক্ত সচিব মর্যাদার যে কর্মকর্তা সার্বিক দায়িত্বে ছিলেন, তিনি ভোগবিলাস আর বিদেশি সংস্থাগুলোর গিফটের পর গিফট নিয়ে বাংলাদেশকে ২০০ বছরের ক্ষতির মধ্যে ফেলে গেছেন। শোনা যায়, ২২ আগস্ট মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য তালিকাভুক্ত লোকজন দ্বারা; ছয়. একজন আরেকটি তথ্য দিলেন। তিনি জানালেন, বিভিন্ন সাহায্যসমগ্ত্রী নিয়ে জাতিসংঘসহ বিদেশি এনজিওদের কার্গো বিমান ঢাকা ও চট্টগ্রামে অবতরণ করে । সেখান থেকে কাভার্ড ট্রাকে সেগুলো সরাসরি জাতিসংঘ ও বিদেশি এনজিওদের জন্য নির্দিষ্ট এলাকায় চলে যায়। এই কার্গোতে কী সব দ্রব্য আসে এবং কী পরিমাণ আসে, তা দেখার জন্য বাংলাদেশি কোনো প্রতিনিধি থাকেন না। ৬৩৩ ক্রমিক নম্বর এক থেকে ছয় পর্যন্ত বর্ণিত তথ্যাদির অর্ধেকও যদি সঠিক হয়, তাহলে বুঝতে হবে স্থানীয় জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা দুটি নিয়েই চিন্তিত ও উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। উদ্বান্ত শরণার্থীরা তো ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাওয়ার কথা নয়। তাহলে তারা কী করে জাতিসংঘ এবং এনজিওগুলোতে হাজার হাজার টাকা বেতনের চাকরি পেল? কী করে তারা হাটবাজার তৈরি করে ব্যবসা-বাণিজ্য করছে? এই যদি হয় অবস্থা, তাহলে রোহিঙ্গারা ফেরত যেতে চাইবে না- সেটাই স্বাভাবিক । আর নিরীহ রোহিঙ্গারা নিজ ভিটেমাটিতে ফেরত যেতে চাইলেও শক্তিশালী সিন্ডিকেট, ব্যবসায়ী, চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী তো রোহিঙ্গাদের ফেরত যেতে দেবে না। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা যখন মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে স্রোতের মতো বাংলাদেশে প্রবেশ করে, তখন কক্সবাজারের স্থানীয় জনগণ নিজেদের সর্বস্ব দিয়ে ওইসব নির্যাতিত মানুষের পাশে দীড়িয়েছে। সব রকম সাহায্য-সহযোগিতা করেছে। দুই বছরের মাথায় এসে চিত্রটি সম্পর্ণ বিপরীত হলো কী করে। স্থানীয় জনগণ এখন একটা ভীতিময় পরিস্থিতির মধ্যে আছে। স্থানীয়রা বলেন, স্কুল-কলেজে মেয়েদের পাঠিয়ে তারা সব সময় শঙ্কায় থাকেন। এই পরিস্থিতি চলতে থাকলে শুধু স্থানীয় জনগণ নয়, বাংলাদেশের অভ্যন্তরে আরও বড় নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে। এটা সবাই জানেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠী হতাশাগ্রস্ত সাধারণ রোহিঙ্গাদের অসহায়তেের সুযোগে বহু রকম উস্কানিমূলক অপতৎপরতা চালানোর চেষ্টা করেছে সবসময় । কক্সবাজারের স্থানীয় কিছু ক্ষমতাশালী ভয়ঙ্কর সব অপবাধে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে স্থানীয় এক যুবলীগ নেতা ড্রাগ ব্যবসার বিরুদ্ধে দাড়ালে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে । এতক্ষণ যা আলোচনা করলাম, সেগুলো নিরাপত্তাজনিত উদ্বেগের একটা সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ পর্যালোচনা মাত্র । বৃহত্তর দৃষ্টিতে দেখলে উদ্বিগ্ন হওয়ার মতো আরও বহু কারণ রয়েছে। গত দুই বছরে রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি বা তারা ফেরত যায়নি, সেটা বৈশ্বিক শরণার্থী সংকটের দীর্ঘসূত্রতার তুলনায় হতাশ হওয়ার মতো কিছু নয়। হোস্ট কান্ট্রি বা শরণার্থী গ্রহণকারী দেশ হিসেবে সতর্কতার বিষয় হলো, এই হতাশাগ্রস্ত জনগোষ্ঠীকে নিয়ে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী বা দেশ যেন দুরভিসন্ধি আটতে না পারে, তার জন্য শুরু থেকে কড়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন হয়। রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিধর রাষ্ট্রগুলো নিজ নিজ ভূ-রাজনৈতিক স্বার্থ উদ্ধারের ছন্দ ও প্রতিযোগিতায় লিপ্ত আছে। এর পরিণতিতে বাংলাদেশের জন্য অতিরিক্ত দীর্ঘমেয়াদি নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। সমকাল, ২১ সেপ্টেম্বর ২০১৯ ৬৩৪
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।