যে সু চি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়েছেন, দুঃসহ নির্যাতন সহ্য করেছেন সেই সু চি জাতিগত নিধনযজ্ঞের নীরব সমর্থক হবেন তা ভাবতেও আজ বিস্ময় লাগে। বৌদ্ধধর্ম হিংসায় বিশ্বাস করে না। সু চি মানবকল্যাণকামী নীতিরই অনুসারী ছিলেন। সেই মানুষটি স্বধর্মীদের একাংশকে উগ্র বর্ণবাদী আচরণে উৎসাহ জুগিয়েছেন। তিনি নিন্দিত হয়েছেন, হচ্ছেন এবং এ দাবিও বিভিন্ন মহল থেকে উঠেছে যে, তিনি যেন তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে দেন। সু চির নৈতিক স্থলন প্রশ্নের পর প্রশ্ন দাড় করিয়েছে। বিশ্বের অনেক সম্পদশালী কিংবা ধনী রাষ্ট্র যখন দশ-বারো হাজার শরণার্থীকে আশ্রয় দিতে অনীহা প্রকাশ করে সেখানে বাংলাদেশ ১০-১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, নিজের সম্পদ তাদের জন্য বরাদ্দ করেছে এবং সমগ্র বিশ্বকে তাদের পাশে দাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সত্যি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু উদ্বেগের বিষয় হলো, সংকটের স্থায়ী সমাধানের বিষয়টি এখন পর্যন্ত অনিশ্চিত । আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে যে, বাংলাদেশ তার সীমিত সামর্থ্যে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে দীর্ঘদিন আশ্রয় দিতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ বাড়াতেই হবে । গত ২৫ আগস্ট বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিক্ষোভ বিবেকবান মানুষকে স্পর্শ না করে পারে না। তাদের এই বিক্ষোভ কেবল ঘরে ফেরার নয়, এটি মনে রাখতে হবে। তারা নৃশংসতার বিচার দাবি করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে এই নৃশংসতার বিচারের যে দাবি উঠেছে তা খুবই সঙ্গত। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কিছু উদ্যোগ গ্রহণ করলেও এখন মিয়ানমার এ ব্যাপারে আবার যেন অবস্থান পাল্টানোর ফন্দি আটছে। তাদের ফেরত যাওয়ার মতো সম্প্রদায়কে বাংলাদেশের পাশে আরও দৃঢ়ভাবে দীড়ানোর জন্য বাংলাদেশের তরফে কূটনৈতিক ও মানবিক কার্যক্রম অধিকতর জোরদার করা জরুরি বলে মনে করি। মিয়ানমার দ্রুত পাপের প্রায়শ্চিত্ত করুক। বোধোদয় ঘটুক অং সান সু চির। সভ্যতা- মানবতা আজকের যুগে এভাবে পরাজিত হতে পারে না। সমকাল, ২৯ আগস্ট ২০১৮ ১৭.নিরাপত্তী ঝুঁকি ক্রমেই বাড়ছে এ কে মোহাম্মাদ আলী শিকদার” ১৬ সেপ্টেম্বর একটি প্রধান দৈনিকের শেষ পাতায় বড় শিরোনাম ছিল- “রোহিঙ্গাদের এনআইডি কার্ডপ্রাপ্তি, তদন্তে দুদক ৷ প্রতিবেদনে প্রকাশ, চট্টগ্রামে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি নিয়ে কেলেঙ্কারির ঘটনায় তদন্তে * রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ৬৩১ দুদকের দল নিশ্চিত ছিল- চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে বসেই ওই অপকর্ম চালিয়েছে একটি জালিয়াত চক্র। ১৭ সেপ্টেম্বর আরেকটি দৈনিকের প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম- “নানা কৌশলে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা । এর আগে ৮ সেপ্টেম্বর শুরুতে উল্লিখিত একই দৈনিকের শেষ পাতায় আরও একটি বড় উদ্বেগজনক খবর ছাপা হয়। তাতে বলা হয়- “রোহিঙ্গাদের জন্য নতুন আবদার, অবাধ চলাফেরা, ফোন ও ইন্টারনেট সেবা দাবি ৷’ এ বিষয়ে সরব আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এইচআরডব্লিউ । একটা জাতীয় পরিচয়পত্রের মূল্য টাকা দিয়ে পরিমাপ করা যায় না। অথচ নির্বাচন কমিশনের কিছু দুনীতিবাজ লোক স্থানীয় দুর্বৃত্তদের সহায়তায় জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট অপকর্ম করে যাচ্ছে নিশ্চিন্ত মনে । উল্লিখিত খবরগুলো যে নতুন শুনছি, তা নয়। ১৯৭৮ সালের পর থেকে অদ্যাবধি রোহিঙ্গাদের নিয়ে এ রকম খবর প্রায়ই পত্রপত্রিকায় আসছে । ২০১৭ সালের ২৫ আগস্ট বানের স্রোতের মতো রোহিঙ্গা আসার আগ পর্যন্ত এর ভয়াবহ পরিণতি অনুধাবন করতে আমরা ব্যর্থ হয়েছি। ২০১৭ সালের আগে সাড়ে তিন-চার লাখ রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিল দীর্ঘদিন ধরে। এদের ঘিরে এনআইডি, পাসপোর্ট প্রদানের খবরসহ আরও মারাত্মক সব খবরের সচিত্র প্রতিবেদন পত্রিকায় ছাপা হওয়ার পরও রাষ্ট্রীয়ভাবে আমাদের যতটুকু সতর্ক হওয়া দরকার ছিল. তার কিছুই আমরা করিনি । সে সময়ে সব ব্যাপারে যদি আমরা সতর্ক হতাম, তাহলে হয়তো ২০১৭ সালে এত বড় দুর্যোগ আমাদের ঘাড়ে এসে পড়ত না। ওই সাড়ে তিন-চার লাখ রোহিঙ্গার নিবন্ধন ২০১৭ সালের আগ পর্যন্ত করা হয়নি। ফলে সঠিক হিসাব তখন কেউ জানতেন না। তারা সেখানে কী করত, সে খবর কেউ গুরুতৃসহকারে ধর্তব্যের মধ্যে নিয়েছে বলে আমার অন্তত মনে হয় না। ২০১৭ সালের আগে এই রোহিঙ্গা ইস্যু সম্পর্কে আমি বেশ কিছু লেখা লিখেছি। টেলিভিশনের টক শোতে একাধিকবার বলেছি, এই অবৈধভাবে, নিবন্ধনহীন ও নিয়ন্ত্রণহীনভাবে বসবাসকারী রোহিঙ্গারা আমাদের রাষ্ট্রের ও জনগণের নিরাপত্তার জন্য বিষফৌড়া । তখন কক্সবাজারে জাতিসংঘের ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা ছিল মাত্র ৩০-৩২ হাজার । অবশিষ্ট সাড়ে তিন-চার লাখের কোনো হিসাব কারও কাছে ছিল না। এখনকার তুলনায় তখন সংখ্যা কম থাকায় স্থানীয় জনগণ আজকে যে রকম বিপদের সম্মুখীন, সেটি তারা সে সময়ে বুঝতে পারেনি। তখন অনেক রোহিঙ্গা এনআইডি পেয়েছে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গেছে। অনেকে ভোটার হয়েছে, সে খবরও পত্রিকায় বিভিন্ন সময় ছাপা হয়েছে । এসব পুরনো রোহিঙ্গা আজ সব ক্যাম্পের নেতা হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং প্রত্যাবাসনের পথে নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ কাজে সহায়তা করছে স্থানীয় ক্ষমতাবান দুর্বৃত্ত চক্র, যারা শুধু ক্ষমতা ও টাকা ছাড়া দেশ-জাতির ভালোমন্দ চিন্তা করে না। সে সময় রোহিঙ্গারা নিজেদের মতো করে মাদ্রাসা করেছে, স্কুল করেছে- কেউ ভ্রুক্ষেপ করেনি । সন্ত্রাসী সংগঠনের নামে রামুতে একটি মাদ্রাসা তখন হয়েছিল, যার নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। রামুতে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই ওই মাদ্রাসা দেখিয়ে দিতে ৬৩২
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।