যেতে বাধ্য হয়েছে । তবে তাতে তাদের তৎপরতা বন্ধ হয়ে গেছে, এমনটি ভাবার কারণ নেই। তাই রোহিঙ্গা সমস্যাটি চলমান থাকলে এনজিওসহ অন্যান্য ভায়া-মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ জঙ্গিদের জন্য অর্থ ও অস্ত্র সহযোগিতা প্রদানের অতিরিক্ত একটি চ্যানেল তা হলে খোলা থাকে। দ্বিতীয়ত, সার্ক অকার্যকর হওয়ায় আঞ্গলিকভাবে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হওয়া ঠেকাতে পাকিস্তানের প্রয়োজন 80] এবং BIMSTEC-এর অগ্রগতি ঠেকিয়ে রাখা, যা সম্ভব হবে যদি রোহিঙ্গা সমস্যাটি প্রলম্বিত হয়। তৃতীয় কারণটি হলো, বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে রাজনৈতিক সংকটে ফেলা এবং জনপ্রিয়তা নষ্ট করা, যাতে ২০১৮ সালের নির্বাচনে তারা পুনরায় ক্ষমতায় আসতে না পারে । পাকিস্তানের চূড়ান্ত লক্ষ্যটিই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই লক্ষ্যকে অর্জন করার জন্যই উপরে উল্লিখিত তিনটি লক্ষ্য তাদের অর্জন করা দরকার । আর এই চূড়ান্ত লক্ষ্যটি হলো, বাংলাদেশে ২০০১-২০০৬ মেয়াদের সরকারের মতো আরেকটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা প্রদান ও সংগঠনগুলো । বহির্দেশীয় ষড়যন্ত্র আছে। এই আজন্ম পুরনো শত্রু আমাদের অজানা নয়, চিনতেও অসুবিধা হয় না। কিন্তু দেশের ভিতর থেকে বহুরূপী ও ছদ্মবেশী ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। ২৫ আগস্টের পর যখন হাজার হাজার রোহিঙ্গা দলে দলে প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করছে তখন বড় একটি রাজনৈতিক পক্ষ ও তাদের সমর্থক বুদ্ধিজীবীদের কথা এবং সভা-সেমিনারে তাদের বক্তব্য শুনে মনে হয়েছে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ ঘোষণা ছাড়া অন্য কোনো বিকল্প বোধহয় নেই । শুরুর দিকে দেশের বিভিন্ন স্থান থেকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী সাহায্য বিতরণের ছদ্মবেশে ক্যাম্পের ভিতরে ঢুকে রোহিঙ্গা যুবকদের জিহাদি মন্ত্রে উদ্বুদ্ধ করতে থাকে । ওই বড় রাজনৈতিক দলের সাবেক এক এমপি ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তো পত্রিকায় কলাম লিখে রোহিঙ্গা যুবকদের জিহাদে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। যারা এসব বলছেন তারা এর পরিণতি না বুঝে বলেছেন সেটি কখনই আমার কাছে মনে হয়নি । মিয়ানমার সেনাশাসকদের পক্ষ থেকে উসকানি তো স্পষ্টতই লক্ষ্য করা গেছে এবং তার সঙ্গে বাংলাদেশের এই পক্ষের উত্তেজনাকর উসকানিতে বাংলাদেশ পা দিলে ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হতো, যার পরিণতিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ চিহ্নিত হতো আগ্রাসী দেশ হিসেবে । যার দায় ও ভার বহন করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব হতো না। বাংলাদেশের ওই পক্ষ তখন হিসেবে উল্লেখ করে রোহিঙ্গাদের উসকে দেওয়ার চেষ্টা করেছে। যেমনটি করেছে আরসা বাহিনী । কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধীরস্থির দৃরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়কোচিত ৬২৭ পদক্ষেপের কারণে দেশি-বিদেশি সব পক্ষের ষড়যন্ত্র তখন ব্যর্থ হয়েছে । জাতিসংঘসহ বিশ্ব জনমত বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে। ফলে মিয়ানমারের সামরিক শাসকদের আন্তরিকতা ও সদিচ্ছা না থাকা সত্বেও বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরে বাধ্য হয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। মাঠ পর্যায়ে প্রত্যাবাসনের কাজ করার জন্য ফিজিক্যাল ত্যারেঞ্জমেন্ট চুক্তি মিয়ানমার স্বাক্ষর করেছে। এই সমঝোতা ও চুক্তির মাধ্যমে ১০ লাখ রোহিঙ্গা কত দিনে, কত বছরে নিজ ভূমিতে ফেরত যেতে পারবে সে ব্যাপারে প্রবল সন্দেহ থাকলেও একটি বিষয় প্রতিষ্ঠিত হয়েছে, তা হলো মিয়ানমার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল, তাদের নাগরিকরা জীবনের নিরাপত্তার অভাবে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয়েছে, যার দায় মিয়ানমার সরকারকেও বহন করতে হবে। রোহিঙ্গা সমস্যাটি বহু পুরনো ও দীর্ঘদিনের ৷ বাংলাদেশ এর সঙ্গে জড়িয়ে পড়েছে ১৯৭৮ সাল থেকে, প্রায় ৩৯ বছর ৷ স্থায়ী সমাধানের কোনো পথ এ পর্যন্ত বের হয়নি। বরং মিয়ানমারের সামরিক শাসকদের ভ্রান্তনীতি, বাংলাদেশের উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর উন্মাদনা, সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর অপতৎপরতা এবং আন্তর্জাতিক জিহাদিতন্ত্রের বিরূপ প্রভাব, সব মিলে সমস্যাটিকে দিনকে দিন আরও জটিল করে ফেলেছে। কিন্তু ২০১৭ সালে এসে বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির সমীকরণের জায়গা থেকে এ সমস্যাটির সমাধানে চীনের ভূমিকাই মুখ্য হয়ে দীড়িয়েছে। ভূ- রাজনৈতিক বাধ্যবাধকতায় চীনকে দুই কুলই রক্ষা করতে হবে । এটা চীন জানে ও বোঝে । কিন্ত কাজটি অত্যন্ত কঠিন। এই কঠিন কাজটির প্রাথমিক প্রক্রিয়াটি শুরু হতেই দেশি- বিদেশি যড়যন্ত্রকারীরা সেটিকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, যে কথা লেখার শুরুতেই উল্লেখ করেছি। বাংলাদেশ প্রতিদিন, ২৯ জানুয়ারি ২০১৮ ১৬. রোহিঙ্গা সংকট ॥ জাতিসংঘ প্রতিবেদন ও গণহত্যার দায় হাসান আজিজুল হক* মিয়ানমারে রোহিঙ্গাদের বিররুদ্ধে গণহত্যার জন্য দেশটির সেনাপ্রধান ও আরও পাঁচ শীর্ষ সেনা কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করতেই হবে_ এ কথা বলেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের চেয়ারপারসন । তিনি তাদের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে ২৭ আগস্ট জেনেভায় সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। রাখাইনে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর চালানো সহিংসতাকে গণহত্যা বলে প্রথমবারের মতো আখ্যা দিল জাতিসংঘ ৷ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সর্বশেষ নিধনযজ্ঞ শুরু হয় ২০১৭ সালের ২৫ আগস্ট । তখন নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে । বাংলাদেশ সরকার তো বটেই, বিভিন্ন বেসরকারি * কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ৬২৮
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।