শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বিভিন্নভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জিহাদি মতাদর্শে উজ্জীবিত করতে সক্রিয় হয়েছে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের রাজনীতির একটি নতুন এজেন্ডা হিসাবে আবর্তিত হচ্ছে। তড়িৎ রোহিঙ্গা প্রত্যাবাসন অত্যন্ত আবশ্যকীয় স্থিতিশীল অঞ্চলের জন্য । অং সান সুচি ও তার নেতৃত্বকে আমাদের সমর্থন করা দরকার এবং সরকারের সাথে সেনাদের ক্ষমতার অংশীদারিত্ব অগ্রহণযোগ্য । সহিংসতা বন্ধ হতে হবে । নির্যাতন বন্ধ হতে হবে । জাতিনিধন বন্ধ হতে হবে । রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক কূটনীতি স্বার্থ হাসিলের চক্রে ঘুরছে এবং পারস্পরিক দর কষাকষির ইঙ্গিত বহন করছে। অবরোধ আরোপের পথ থেকে মার্কিনীরা হঠাৎ সরে গিয়ে কূটনৈতিক সমাধানে ব্যস্ত উদ্যোগে ক্রিয়তা বাড়লো । সংকট উত্তরণে আন্তর্জাতিকভাবে সম্মত উপায় বের না হওয়া পর্যন্ত কূটনৈতিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে । মিয়ানমারে সেনাবাহিনীর আধিপত্য রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বাংলাদেশের জন্য সহায়ক নয়। পর্দার অন্তরালে চীনের দৃতিয়ালি থাকলেও আন্তর্জাতিক চাপ শিথিল হলে সংকট উত্তরণ কঠিন হবে। আঞ্চলিক কুটনীতিকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক কুটনীতিকে অবলম্বন করেই এ সমস্যা থেকে উত্তরিত হতে হবে। ৬ ডিসেম্বর ২০১৭ ১৫. রোহিঙ্গা প্রত্যাবাসনে ষড়যন্ত্রের লক্ষণ মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার পিএসসি (অব.)* ১৬ জানুয়ারি মিয়ানমার-বাংলাদেশের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ফিজিক্যাল আ্যারে্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। ২৩ জানুয়ারি প্রথম ৩০০ জনের একটি দল ফেরত যাওয়ার দিন নির্ধারিত থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এর মধ্যেই ষড়যন্ত্রের লক্ষণ শুধু নীরবে নয়, সরবে শুরু হয়ে গেছে। ২১ জানুয়ারি বাংলাদেশের একটি প্রধান দৈনিকের প্রধান শিরোনাম ছিল- “রোহিঙ্গা প্রত্যাবাসন নস্যাৎ করতে বহুমুখী ষড়যন্ত্র' । গত ১৯ জানুয়ারি মো. ইউসুফ নামের এক রোহিঙ্গা নেতা, যিনি ফিরে যাওয়ার পক্ষে কাজ করছিলেন তাকে বালুখালী ক্যাম্পের ভিতরেই মুখোশধারী একটি চক্র গুলি করে হত্যা করে । পত্রিকায় খবর এসেছে, রোহিঙ্গারা যাতে ফেরত না যায় তার জন্যও ২০টি এনজিও সক্রিয়ভাবে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে কাজ করছে। জানা যায়, এসব এনজিওর কর্মকাণ্ড সরকার আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা সত্তেও তারা পুরোদমে তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। এটা কী করে সম্ভব হচ্ছে তা এক বিরাট প্রশ্ন । এতে বোঝা যায়, ষড়যন্ত্রের নেটওয়ার্ক কত শক্তিশালী ও বিস্তৃত। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর থেকে একটি বিদেশি পিস্তলসহ একজন রোহিঙ্গাকে গ্রেপ্তার * রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ৬২৫ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পেছনে ফিরে একটু বিশ্লেষণের দৃষ্টিতে তাকালে দেখা যাবে এই যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপতৎপরতা এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন বা নতুন ঘটনা নয় নিজ নিজ হীন রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে এসব অপতৎপরতা চালানো হচ্ছে গত বছর ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এবারের মতো মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা বিতাড়নের প্রেক্ষাপট এবং তার অব্যবহিত পর বাংলাদেশের অভ্যন্তরীণ একটি পক্ষের অবস্থান ও কথাবার্তা লক্ষ্য করলেই বুঝতে বাকি থাকে না এই ষড়যন্ত্রের পেছনে কারা কাজ করছে এবং কেন করছে। এটা এখন সবাই জানেন দীর্ঘদিনের পুঞ্জীভূত রোহিঙ্গা সমস্যাটির একটা স্থায়ী সমাধানের পথে সর্বজনগ্রাহ্য কফি আনান কমিশনের প্রতিবেদন একটা সম্ভাবনাময় প্রেক্ষাপট তৈরির প্রাক্কালেই কীভাবে সেটিকে অকার্যকর ও ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করে রোহিঙ্গাপ্রসূত সশস্ত্র সংগঠন আরসা বাহিনী। একইভাবে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের পরের দিনই ওই আরসা বাহিনী আবারও বিচ্ছিন্নভাবে সশস্ত্র তৎপরতা চালানোর চেষ্টা করে। এটা আরসা বাহিনীর নেই এবং ভবিষ্যতেও তা হবে না। তারা অপতৎপরতায় লিপ্ত হচ্ছে শুধু তাদের পৃষ্ঠপোষকদের অঙ্গুলি হেলনে, সমস্যাটি জিইয়ে রাখার জন্য । বেলজিয়ামভিত্তিক ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন পড়লে সবাই জানবেন ২০১৩ সালে জন্ম নেওয়া আরসা বাহিনীর মূল পরিচালক পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং আর্থিক সমর্থন পাচ্ছে সৌদি আরবের কিছু সংস্থা থেকে । ২৫ আগস্টের ঘটনার পর আন্তর্জাতিক মিডিয়ায় এই মর্মে খবর বের হয় যে, কফি আনান কমিশনের প্রতিবেদনকে বানচাল করার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আরসা বাহিনীকে দিয়ে মিয়ানমার সেনাক্যাম্পের ওপর আক্রমণ চালায় । সাম্প্রতিক সময়েরও বহু আগে থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা রোহিঙ্গা সশস্ত্র গ্রপগুলোকে সব রকমের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। ২০১৬ সালের ১২ মে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে অবস্থিত বাংলাদেশের আনসার ক্যাম্প আক্রমণ করে রোহিঙ্গাদের পুরনো গ্রচ্প আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন)। আক্রমণকারীরা আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যা করে এবং ১১টি অস্ত্র লুট করে নিয়ে যায়। এই আক্রমণে নেতৃত্ব দেয় পাকিস্তানের একজন নাগরিক, যিনি পরবর্তীতে গ্রেপ্তার হয়ে এখন বাংলাদেশের জেলে আছে। গত শতকের আশির দশকের মাঝামাঝিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তত্বাবধানে আরএসও পাকিস্তানের করাচিতে অফিস স্থাপন করে, যা এখনো কার্যকর বলে জানা যায়। পাকিস্তানি লেখক হোসেন হাক্কানি তার লিখিত “পাকিস্তান বিটুইন মস্ ত্যান্ড মিলিটারি’ গ্রন্থে এসবের উল্লেখ করেছেন। পাকিস্তান আপাতত দু-তিনটি লক্ষ্যসহ আরেকটি চূড়ান্ত লক্ষ্যকে সামনে রেখে রোহিঙ্গা সমস্যাটিকে জিইয়ে রাখার চেষ্টা করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ জঙ্গি তৎপরতার সঙ্গে পাকিস্তান সরাসরি জড়িত, এ বিষয়ে নতুন করে তথ্য উত্থাপনের প্রয়োজন নেই। ঢাকাস্থ ৬২৬

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।