গত ৬৫ বছরের সামরিক শাসন কালে সেনাবাহিনী ক্ষুদ্র নৃগোষ্ঠী শান, কারেন, কাচিন, কারেনিস, মন, চিন সহ হাজার হাজার সংখ্যালঘুদের হত্যা করেছে। তবে জাতিনিধন ও গণহত্যার শিকার হয়েছে রোহিঙ্গারা । কারণ- সেনাদের মুসলিম ভীতি আতংকে রূপ নিয়েছিল। মিয়ানমারের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ বর্মণ বাদে অন্য সব জাতি গোষ্ঠি আত্মনিয়ন্ত্রণের অধিকার বঞ্চিত হয়ে বিদ্রোহ করেছে। মূলত ১৯৬২ সালের সেনা অভ্যুত্থান হয়েছিল নির্বাচিত বেসামরিক সরকারের ফেডারেল পদ্ধতি চালু বন্ধ করতে । সেনাবাহিনী উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদকে উক্কে দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার বঞ্চিত করে জনপ্রিয় থেকে ক্ষমতাকে আকড়ে থাকতে চেয়েছে। সেনাকর্তারা রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে কখনই সম্মত ছিল না। পশ্চিমা বাণিজ্যিক ও অস্ত্র অবরোধের মুখে গণতন্ত্রের পথকে উন্মুক্ত করলেও নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে নিজেরাই সংবিধান তৈরি করে নির্বাচনের আয়োজন করলে পশ্চিমারা যেমন স্বস্তি পেয়েছিল ঠিক তেমনি অং সান সুচি ক্ষমতার স্বাদ নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন । সামরিক বাহিনীর তৈরি করা সংবিধানের কারণে তিনি দেশের বিধিবদ্ধ সরকারপ্রধান হতে পারেননি । সেনাদের সাথে রাষ্ট্রক্ষমতা ভাগাভাগির মিশ্রিত গণতন্ত্র প্রকৃতপক্ষে তাকে ক্ষমতাহীন করে রাখলেও তিনি তার রাজনৈতিক শক্তি নিয়ে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়তে সাহস দেখাননি । মিয়ানমারে গণতন্ত্রের বিকাশের পথ সুগম করতে মার্কিন যুক্তরাষ্ট্র ২০১২ সাল থেকে অবরোধ শিথিল করতে থাকে এবং ২০১৬ সালের অক্টোবরে সম্পূর্ণ প্রত্যাহার করে । মিয়ানমার বিশ্বের কাছে নতুন বাজার ও বিনিয়োগের লক্ষ্যে পরিণত হয় ৷ এক বছরের মাথায় আবার অবরোধের চাপে পড়েছে দেশটি । মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের জন্য সেনা নেতৃতৃকে দায়ি করেছে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সুস্পষ্টভাবে সেনা কর্তৃতৃকে অগ্রহণযোগ্য বলেছেন এবং রোহিঙ্গা নির্যাতনের দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্তের দাবি থেকে সরে আসতে চাচ্ছে না। ৪২ জন কংগ্রেসম্যান চিঠি লিখেছেন লক্ষ্যকেন্দ্রিক শাস্তির ব্যবস্থা নিতে । সিনেটে বিল উপস্থাপন করতে ডেমোক্রাট ও রিপাবলিক্যানদের যুক্ত উদ্যোগ লক্ষণীয় । ইয়াঙ্গুনে অং সান সুচি'র দল এনএলডি আন্ত:ধর্মীয় সমাবেশ করে দেখাতে চেয়েছে মিয়ানমার বহু সংস্কৃতিতে বিশ্বাস করে । যদিও রোহিঙ্গা নিয়ে কিছু উচ্চারিত হয়নি । মিয়ানমার সেনাবাহিনীর উপর অবরোধের জন্য যুক্তরাষ্ট্রে আইন পাশ করার উদ্যোগের খবর বের হলে সহিংসতার দুই মাস পর তড়িঘড়ি করে অং সান সুচি রাখাইন রাজ্য সফর করে দেখাতে চেয়েছেন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা রয়েছে। মিয়ানমার শুররু থেকে রোহিঙ্গা নির্ধাতনকে অস্বীকার করে এসেছে। সন্ত্রাসবিরোধী অভিযান বলে রোহিঙ্গা বিতাড়নকে রাষ্ট্রের বৈধ অধিকার বলে দাবি করছে। কিন্তু ৬ লক্ষের অধিক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার বিষযটি আড়াল করার কোনো অবকাশ নেই। তবুও চীন ও রাশিয়া মিয়ানমারের সেনা অপারেশনকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে এবং নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা ৬২৩ আভ্যন্তরীণ বিষয় নিয়ন্ত্রণ করবে এবং অধিকার রাখে বলে অন্যদের দূরে ঠেলে রাখছে। মানবতাবিরোধী অপরাধের অস্তিত্বকে আমলে নিতে চাচ্ছে না। মিয়ানমারের স্বপক্ষে আবদার কুরতভ মনে করেন মধ্যপ্রাচ্য থেকে মুসলিম বিশ্বের দৃষ্টি সরাতে পশ্চিমা বিশ্বের অপচেষ্টা। রোহিঙ্গা সংঘাতের সব দিক বিবেচনা নেবার পরামর্শ দিয়েছে যা মূলত মিয়ানমারের দৃষ্টি ভঙ্গির অনুরূপ । বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার, টেকনাফ ও বান্দরবনের সীমান্ত অঞ্চলে ক্যাম্পে রাখা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প গণহত্যা ও সন্ত্রাসের অস্তিত্বের বাস্তবতা অনুসন্ধান করতে বাংলাদেশে বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত বিচারপতি, সামরিক জেনারেল, পুলিশ মহাপরিদর্শক নিয়ে বেসরকারিভাবে গঠিত সিটিজেন কমিটি নভেম্বরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, সাক্ষ্যগ্রহণ ও নথিভুক্ত করেন, কয়েক শত রোহিঙ্গার সাথে কথা বলেন। প্রাথমিকভাবে নির্যাতনের অনেক চিহ্ন দেখতে পান । গণধর্ষণের অগণিত অভিযোগের সত্যতা মেলে । সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার বিবরণ শোনেন । শিশুহত্যা থেকে শুররু করে গ্রাম জ্বালানো, হত্যা, দেশত্যাগে বাধ্য করতে ভিতি প্রদর্শন, ধর্ষণ, যৌনদাসী বানানো সহ কিছুই বাদ রাখেনি । মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সাক্ষ্য বহন করে চলেছেন মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা। নিজ দেশে ফেরত যাওয়া ও বিচারের পাবার আকুতি বিবেককে দাররুণভাবে নাড়া দেয়। অপরদিকে বাংলাদেশ ও মিয়ানমারের পরিদর্শন করেছেন নিকট বন্ধু আরাকান রোহিঙ্গা লিবারেশন আর্মি বা আরসা নামের তথাকথিত জঙ্গি সংগঠনের অস্তিত্ব পাওয়া গেলেও তাদের সংগঠনিক আকৃতি ও কর্মকৌশল অস্বচ্ছ ও শক্তিশালী নয়। সাধারণ মানুষ তাদেরকে আলিকান বলে চিনে । সম্ভবত হরকাহ আল ইয়াকিনের আঞ্চলিক সংক্ষেপ । অধিকারহীন রোহিঙ্গাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখার ফলে তাদের মধ্যে জিহাদী মতাদর্শের অনুপ্রবেশ সহজ হয়েছে। নির্যাতনের স্বীকার বাস্তহীন এই জনগোষ্ঠীর মধ্যে প্রতিবাদী মনোভাব দেখা গেছে। অধিকার আদায়ের সংগ্রামের প্রত্যয় শক্ত। বাংলাদেশে রোহিঙ্গা উপস্থিতি বহুমাত্রিক ঝুঁকি তৈরি করেছে। পরিবেশ ও স্থানীয় জনমিতির ভারসাম্যহীনতা, সামাজিক অস্থিরতা বাংলাদেশের সীমানায় আটকে থাকলেও জঙ্গিবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালানের মত ঝুঁকি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলকে আঁকড়ে ধরবে । শিশু ও নারীদের পাচার করে অঞ্চলের বিভিন্ন দেশে আন্তঃদেশীয় অপরাধ চক্রের সক্রিয়তা ইতিমধ্যে নজরে এসেছে। সমুদ্র শান্ত হলে উন্নত জীবনের আশায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে যাবার আশঙ্কা অনেক বেশি। উপকূলের ভূমি প্রকৃতি এ ধরনের মানবযাত্রার উপযোগী । দালাল চক্রের নেটওয়ার্ক বেশ সংগঠিত ও অভিজ্ঞ। রোহিঙ্গা সংকট থেকে সৃষ্ট ঝুঁকির বহুমাত্রিকতা দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে বিশ্বে প্রসারিত হবার ইঙ্গিতগুলো এখনি অনুভূত হতে শুরু করেছে। বাংলাদেশের জিহাদি দলগুলো ৬২৪
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।