শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সরবরাহ ও বাণিজ্য পথ খুলে দিয়েছে। জ্বালানি নিরাপত্তার মাত্রাকে উঁচুতে উঠিয়েছে। স্বভাবতই স্থিতিশীল মিয়ানমার চীনের কাছে অনেক গুরুত্বপূর্ণ । চীনের দৃতিয়ালি সংকট উত্তরণে যৌক্তিক সমাধানে কার্যকরী হবে অনেক বেশি। চীনের দৃতিয়ালির তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপের দ্বিপাক্ষিক সমঝোতা ইতিমধ্যে সম্পাদিত হয়েছে। মিয়ানমার সরকার ও সেনাপ্রধানকে শান্তির পথে নিয়ে আসতে চীন এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের সেনাপ্রধান চীন সফরে গিয়েছিলেন এবং স্টেট কাউন্সিলর অং সান সুচি অনুসরণ করেছেন। মিয়ানমারকে যৌক্তিক সমাধানে বাধ্য করার চীনা প্রয়াস যথেষ্ট গুররুতৃ বহন করছে। প্রাথমিক সম্পাদিত সমঝোতা স্মারক রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত এক্যমত্য তৈরি করলেও দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা না হলে স্থায়ী ও টেকসই পদ্ধতি খুঁজে পেতে অনেক পথ হাটতে হবে । তাই চীন চেষ্টা করবে সমতার ভিত্তিতে গ্রহণযোগ্য সমাধানে উপনীত হতে দুই দেশকে সমানভাবে উৎসাহিত করতে । শেষ ধাপে রাখাইন রাজ্যের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করবে । ভারত চীনের উদ্যোগকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের কৌশলগত স্বার্থ ও বিনিয়োগের সুরক্ষার দিকে তীক্ষ নজর রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের ভেটোর মুখে কোনো প্রস্তাব না উঠলেও পরিষদ সভাপতির ভাষণ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। প্রত্যাবাসনের দ্বিপাক্ষিক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করবে বলে মিয়ানমার হুমকি দিলেও পুরোনো পথেই হেঁটেছে। ভূ- রাজনীতির খাদে পড়ে রোহিঙ্গা সংকট ঘনীভূত হয়েছে বেশি। সমাধানের পথে জটিলতা সৃষ্টি হয়েছে। দ্বিপাক্ষিকভাবে সমাধানের পক্ষে থাকা দেশগুলো মূলত মিয়ানমারকে সুরক্ষা দিতে চাচ্ছে। সেনা পৃষ্ঠপোষকতা ও মদদে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিশ্ব মানবতা ও মানবাধিকার সংগঠনগুলি সোচ্চার ৷ বিশ্বের মানুষের দাবির মুখে মিয়ানমারকে দায়মুক্তি দেয়ার পক্ষ অবলম্বনকারী দেশগুলোও চাপে আছে। যৌনদাসী ও গ্রাম জ্বালিয়ে জাতি নিধনের অধিকার কোন রাষ্ট্রের নেই। দ্বিপাক্ষিকভাবে সংকট উত্তরণ একটি সঙ্গত অজুহাত হবে এবং কূটনৈতিক ঢাল হিসাবে ব্যবহৃত হবে। সীমিত সম্পদ নিয়ে দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের বোঝা বহন করা বাংলাদেশের জন্য দুষ্কর ৷ নির্যাতিত রোহিঙ্গাদের ক্ষোভ ও দুর্ভোগকে পুঁজি করে জঙ্গিবাদে যুক্ত করা অসম্ভব নয়। রোহিঙ্গারা নিঃসন্দেহে জিহাদী মতাদর্শে উজ্জীবিত জঙ্গিবাদের ক্ষেত্রে পরিণত হলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে ৷ বাংলাদেশ, ভারত ও মিয়ানমার অতিমাত্রার ঝুঁকির বলয়ে রয়েছে, ঝুঁকির বিস্তৃতি চীন ও আসিয়ান জোটভুক্ত দেশগুলোতেও ঘটবে ৷ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নাগরিক অধিকারসহ তাদের বাস্তভিটায় পুনর্বাসিত করা অত্যন্ত জররুরি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সেতু ও বঙ্গোপসাগরের উপকূলীয় দেশ হিসাবে মিয়ানমারের ভূ-রাজনৈতিক গুররুত্ব অপরিসীম । ভারত মহাসাগরে পৌঁছানোর জন্য চীনের স্থলপথ এবং ভারতের পূর্বমুখী নীতির ক্ষেত্র । ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের স্তম্ভ হিসাবে চীনের কাছে আদরণীয় । দেশটির নতুন বাজার ৬২১ ও বিনিয়োগ সম্ভাবনা সবাইকে সমানভাবে আকৃষ্ট করে। প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশটি থেকে সুবিধা পাওয়া দেশগুলো স্বভাবতই আন্তর্জাতিক চাপ সামলাতে মিয়ানমারকে সমর্থন দিয়ে যাবে । রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর ভূমিকা খুব অর্থবহ ৷ রোহিঙ্গা সংকট নিয়ে চলমান আন্তর্জাতিক কূটনীতি নিজ নিজ দেশের জ্ট্যাটেজিক স্বার্থের বলয় থেকে বের হতে পারেনি । রোহিঙ্গা প্রত্যাবাসনের আশু প্রয়োজনীয়তা নিয়ে বিরোধ না থাকলেও সমস্যা উত্তরণের উপায় নিয়ে মতভিন্নতা রয়েছে। মার্কিনী উদ্যোগের তীব্রতা এবং বিশ্বনিন্দার মুখে মিয়ানমারকে অন্ধভাবে সমর্থন দেয়া দেশগুলোর মধ্যে অনড় চীনকে এখন দৃতিয়ালির ভূমিকায় দেখা যাচ্ছে। রাশিয়ার সমর্থনের কারণে রোহিঙ্গা সংকট নিরসনের পথে বড় কাটা হয়ে থাকা চীনের উদ্যোগ সমাধানের পথ খুলে দিয়েছে। রাশিয়া ও ভারতের সমর্থন উদ্যোগকে বেগবান করবে । শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধান খুঁজতে ভারতের কূটনীতিকরা যোগাযোগের মাত্রা আগের থেকে বাড়িয়েছে । রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে চীন তার স্বার্থ আদায় করার কৌশল হিসাবে সামরিক বাহিনীর রাষ্ট্রক্ষমতা, সেনা অভিযানের নামে রোহিঙ্গা জাতি নিধন ও গণহত্যা নিয়ে শঙ্কা প্রকাশ করছে না। রোহিঙ্গা নির্যাতন ও বিতাড়নকে মিয়ানমারের এখন অটল । অপর দিকে মার্কিনীরা মিয়ানমারের সহিংসতার জন্য সেনাবাহিনীকে দায়ি করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর । ২৫শে আগস্টে ৩০টি সীমান্তরক্ষী ফাড়িতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামের সন্ত্রাসী সংগঠনের হামলাকে অজুহাত করে সেনাবাহিনীর চালানো দেয়। রোহিঙ্গাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার প্রাণঘাতী পরিকল্পনা মিয়ানমার সেনাবাহিনী অনেক আগে থেকেই করে রেখেছিল এবং সন্ত্রাসী হামলাকে উপলক্ষ করে তা কার্যকরী করেছে মাত্র । অং সান সুচি'র রাজনৈতিক সরকার নির্বিকার ছিল। আরসা সন্ত্রাসীদের অস্তিত্বের বাস্তবতা থাকলেও তাদের সংগঠনটি আকারে ছোট, নেতৃত্ব দুর্বল, অপ্রশিক্ষিত এবং দেশিয় অস্ত্রের বাইরে কোন আধুনিক অস্ত্রের ব্যবহার করতে পারেনি । হাতে তৈরি কিছু বোমা দেখা গেলেও আরসা দমন করতে সেনাদের অনিয়ন্ত্রিত বল প্রয়োগ ছিল অচিন্তনীয় এবং বহুল মাত্রায় অতিরিক্ত । অসংখ্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। গণহত্যার সুস্পষ্ট চিহ্ন রেখে গেছে সেনাবাহিনী । সব রোহিঙ্গাকে হত্যা না করলেও তাদের বিতাড়ন করে জাতি নিধনের পুঁথিগত উদাহরণ হিসাবে জাতিসংঘের আখ্যা পেয়েছে। নিরীহ মানুষের উপর অনিয়ন্ত্রিত সহিংসতার দায়ভার রষ্ট্রক্ষমতায় টিকে থাকা গণতন্ত্রী নেতা অং সান সুচি সেনাদের দায়ি না করে বরঞ্চ নিজে ঢাল হয়ে সামনে দাড়িয়ে সহিংসতার অস্তিত্ব অস্বীকার করে চলেছেন । সেনাদের তৈরি করা সংবিধান মেনে নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিপুলভাবে জয়ী হলেও রাষ্ট্র ক্ষমতার ভাগাভাগিতে রাজনৈতিক সরকার আদতে ক্ষমতাহীন রয়ে গেছে। ৬২২

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।