শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ স্থানীয় তরুণদের হিসেবে কাজ করতে পারে। ১১) কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে ২০১২ সালের সেপ্টেম্বরে জামায়াতের উদ্যোগে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উপর যে নৃশংস সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছিল বহু রোহিঙ্গা যুবক এতে অংশগ্রহণ করেছিল । জামায়াতিরা এখন বিভিন্ন বৌদ্ধ এলাকায় প্রচার করছে- যেহেতু বার্মার সামরিক বাহিনী ও বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে- বাংলাদেশে কোনো বৌদ্ধ থাকতে পারবে না, এ দেশের সব বৌদ্ধকে বার্মায় পাঠিয়ে দিতে হবে। একই ভাবে হিন্দু প্রধান এলাকায় এসব মৌলবাদী সাম্প্রদায়িক দুর্বৃত্তরা প্রচার করছে- ভারত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিতে চাইছে না, বাংলাদেশের সব হিন্দুকে ভারতে তাড়িয়ে দিতে হবে । তারা রোহিঙ্গাদের ভেতর ত্রাণকার্ষে নিয়োজিত খৃষ্টান এনজিওদের বিরুদ্ধে অপপ্রচার করছে- নাকি এসব এনজিও রোহিঙ্গাদের খৃষ্টান বানাচ্ছে। জামায়াত এবং তাদের অপরাপর মৌলবাদী সাম্প্রদায়িক সহযোগিদের এসব সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণার বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে রামু ও নাসিরনগরের চেয়ে ভয়াবহ বহু সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা আগামীতে ঘটতে পারে । বিশেষভাবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারে জামায়াত-বিএনপি রোহিঙ্গাদের অসহায়ত্ব, দারিদ্র ও ক্ষোভকে পুঁজি করে বহু ঘটনা ঘটাতে পারে। তারা এ ক্ষেত্রে রোহিঙ্গাদের বিরুদ্ধে স্থানীয় দরিদ্র বাঙালিদের ক্ষোভও পুঁজি হিসেবে ব্যবহার করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার বোধে উদ্বুদ্ধ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে একাধিক সমাবেশ ও মানববন্ধন করেছে । আমরা বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলেছি। পররাষ্ট্রমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি- বাংলাদেশ থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধি দল বার্মা পাঠাবার জন্য । সরকার উদ্যোগী হলে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বর্ষীয়ান ধর্মীয় নেতা সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের'র নেতৃত্বে এ দেশের বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধি দল বার্মায় শান্তি সফরে গিয়ে সরকার প্রধান অং সান সু চি ও সেখানকার বৌদ্ধ ধর্মীয় নেতাদের এ কথা বলতে পারেন- চলমান রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা শুধু ভগবান বৃদ্ধের শান্তির ধর্মকে কলঙ্কিত করছে না, বিভিন্ন দেশে বৌদ্ধ সম্প্রদায়ের অস্তিতৃও বিপনন করতে পারে। ইতিমধ্যে ইন্দোনেশিয়ার রাজধানীতে জঙ্গি মুসলিম মৌলবাদীরা বিক্ষোভ সমাবেশ করেছে, যার ব্যানারে লেখা ছিল- “সব বৌদ্ধকে হত্যা কর!” সন্ত্রাসের কাছে ধর্ম পরাজিত হবে_ এটা কোনো ধর্মের অনুসারীই চাইতে পারেন না। বার্মার রাখাইন রাজ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যারা দায়ী তাদের আন্তর্জাতিক আদালতে (00) বিচারের জন্য আমরা একটি আন্তর্জাতিক কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের কাজ ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছে “বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ রোহিঙ্গা গণহত্যা বন্ধের জন্য বার্মার উপর যত রকমের চাপ প্রয়োগ করা সম্ভব সবই করতে হবে। ৬১৭ দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আগামী কয়েক বছরে বার্মীয় প্রত্যাবাসন সম্ভব হবে বলে মনে হয় না। আমরা দেড় মাস আগেই সরকারকে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত বার্মার সরকার আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করছে অন্তবর্তীকালীন ব্যবস্থা যেতে পারে । ইতিপূর্বে জাতিসংঘের উদ্যোগে নেপালে আশ্রয় নেয়া দেড় লাখেরও বেশি ভূটানি শরণার্থীকে আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলো ভাগ করে নিয়েছে। জাতিসংঘের পাশাপাশি মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি এ ক্ষেত্রে উদ্যোগ নিতে পারে। তুরস্ক ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে দুই লাখ রোহিঙ্গা শরণার্থী গ্রহণের প্রস্তাব করেছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে কয়েক লাখ রোহিঙ্গা সেসব দেশেও পাঠানো যেতে পারে। বার্মায় গণহত্যার শিকার বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নিঃসন্দেহে মানবতার উজ্জলতম দৃষ্টান্ত স্থাপন করেছে । তবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হলে তার কঠিনতম মূল্য বাংলাদেশকে তো দিতে হবেই, অন্যান্য দেশও রেহাই পাবে না। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে রোহিঙ্গা জঙ্গিদের সম্পর্ক নিয়ে গত চার দশক ধরে লিখছেন সন্ত্রাস ও নিরাপত্তা বিশ্লেষকরা । ২০০৫ সালে বিএনপি- জামায়াতের জামানায় বাংলাদেশে ৬৩টি জেলায় জঙ্গি মৌলবাদীদের বোমা হামলার পর আমরা জামায়াত ও পাকিস্তানের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গঠিত ১২৫টি জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রকাশ করেছিলাম, যার ভেতর ১৭টি ছিল রোহিঙ্গাদের ৷ এগুলোর ভেতর “রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন’ (আরএসও) সবচেয়ে পুরনো ও সংগঠিত, যার সদর দফতর করাচীতে । “আরএসও'র সঙ্গে পাকিস্তানের “লঙ্কর-ই তৈয়বা' ও “জামাত উদ দাওয়া'র ঘনিষ্ট সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষকদের অজানা নয়। ২০১২ সালে “লক্কর-ই তৈয়বা' ও “আরএসও' পাকিস্তানে রোহিঙ্গাদের নিয়ে সম্মেলন করেছে “দিফা-এ মুসলমান আরাকান’ নামে। একই বছর লশকরের দুই নেতা শহীদ মোহাম্মদ ও নাদিম আওয়ান গোপনে বার্মা-বাংলাদেশ সীমান্ত ঘুরে গেছেন। রোহিঙ্গা জঙ্গিদের দ্বিতীয় বৃহৎ সংগঠন “হরকত-উল জিহাদ আরাকান'-এর সদর দফতরও করাচিতে । এই সংগঠনের প্রধান আবদুস কুদ্দুস বর্মী পাকিস্তানের নাগরিকতৃ গ্রহণ করে করাচীতে বসে বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন এবং আরাকানে স্বাধীন রোহিঙ্গা মুসলিম রাজ্য স্থাপনের পরিকল্পনা করছেন। পাকিস্তানের শীর্ষ জঙ্গি মৌলবাদী নেতা হাফিজ সাঈদের সঙ্গে এক মঞ্চে বর্মীর ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হুজি আরাকানের নতুন ফ্রন্ট হিসেবে এখন বাংলাদেশ-বার্মা সীমান্তে তৎপর হয়েছে “আকা উল মুজাহিদীন" । গত বছর (২০১৬) ৯ অক্টোবর এই সংগঠনই মংদুর তিনটি পুলিশ চৌকিতে হামলা করেছিল যাতে বার্মার নিরাপত্তা বাহিনীর নয় জন নিহত হয়েছিল। এর জবাবে সেই সময় মংদুতে নিরাপত্তা বাহিনী যে ব্যাপক হামলা করেছিল তার কারণে প্রায় এক লাখ রোহিঙ্গা তখন বাংলাদেশে এসেছিল । বার্মায় রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে এবং রোহিঙ্গা শরণার্থীরা বেশি দিন বাংলাদেশে অবস্থনে করলে তাদের জঙ্গি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ ৬১৮

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।